17/04/2026
বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী মেলায় মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা।
রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। বুড়ো থেকে শিশু সকল বয়সীদের দেখা গেছে মেলায় আসতে। মেলায় বসেছে বাংলাদেশি শিশুদের খেলাধুলা পানতাইলিশ, ঝালমুড়ি, ফুচকা সহ হরেক রকমের স্টল।
বৈশাখী মেলার আয়োজক হিসেবে ছিলেন
ইউসুফ, আরাফাত হাশেম দেওয়ান, সালাউদ্দিন আহমেদ,স্বপন আহমেদ হৃদয় ,শাহিন খান।