13/10/2023
"In the heart of NIT Silchar, amidst the crisp autumn breeze and the rustle of falling leaves, SHAROD UTSAV 2023 unfurls its vibrant tapestry of celebration. This grand festival, celebrated with unmatched zeal, marks the arrival of our own Uma and brings with it an air of joy and camaraderie that resonates through every corner of the region.
In the midst of the festivities, Maa Durga is not merely a divine presence but an embodiment of strength, courage, and grace.
As we welcome SHAROD UTSAV 2023, let's embrace the spirit of togetherness and revel in the beauty of our cultural heritage. Let the melodies of 'Dhunuchi Naach' and the beats of 'Dhak' echo in our hearts, reminding us of the timeless traditions that bind us together.
This 15th October (Sunday), join us in this grand celebration of life to Sharad Utsav 2023 – a festival that celebrates not just the season, but the spirit of Bharat, resplendent and eternal."
।।যা দেবী সর্বূভূতেষু মাতৃরূপেন সংস্থিতা
নমস্তস্যই নমস্তস্যৈ নমস্তস্যই নমো নমঃ।।
।।যা দেবী সর্বূভূতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যই নমস্তস্যৈ নমস্তস্যই নমো নমঃ।।
।।যা দেবী সর্বূভূতেষু শান্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যই নমস্তস্যৈ নমস্তস্যই নমো নমঃ।।
মা আসছেন।।
সমস্ত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মোচন ঘটিয়ে মা আবারও আমাদের মাঝে আসছেন সুদীর্ঘ এক বছর প্রতীক্ষার পর। মা দুর্গার সপরিবারে মর্ত্যে আগমন, সমগ্র বাঙালীর কাছে বিশেষ তাৎপর্যের। বাঙালী জাতি এই সময়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মেতে ওঠে খুশীর আমেজে।
আশ্বিনের শারদ প্রাতে, দেবী পক্ষের সূচনায়, আসুন এই রবিবার, ১৫ তারিখ (আশ্বিন ২৭, ১৪৩০ বঙ্গাব্দ।) আমরা সবাই NIT Silchar এর প্রাঙ্গণে একত্রিত হয়ে মেতে উঠি এক আনন্দমুখর উৎসবে। ঢাকের তালে কোমর দুলিয়ে, ধুনুচির গন্ধে মন ভরিয়ে সবাই সামিল হই মাতৃ বন্দনায়। মায়ের কাছে আমাদের এই প্রার্থণা - আমাদের জীবন যেন ভরে ওঠে সুখে ও শান্তিতে। মায়ের আশীর্বাদ আমাদের মনে সঞ্চারিত করুক শক্তি। আমরা যেন এগিয়ে যেতে পারি এক সাফল্যমন্ডিত জীবনের পথে।