16/05/2025
সম্প্রতি আমরা মুস্তাফা জামান আব্বাসিকে হারিয়েছি। ফয়সাল রূপম ভাইয়ের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর সেই প্রথম সাক্ষাতের পেছনে একটি চমকপ্রদ গল্প আছে—যা তার একাধারে লেখক ও গবেষক হিসেবে গভীরতা ও ব্যক্তিত্বকে প্রতিফলিত করে।আব্বাস উদ্দিন সাহেবের পুত্র হিসেবে তাঁর পরিচিতির বাইরেও, মুস্তাফা জামান আব্বাসী নিজস্ব প্রতিভায় একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন।২০১৭ সালের ১২ই নভেম্বরের সেই "উজ্জনে আব্বাসিউদ্দিন" অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে আমরা অনেকেই একত্রিত হয়েছিলাম - সেই স্মৃতি আজও উজ্জ্বল। সেদিন বহু গুণী মানুষের সান্নিধ্য লাভ হয়েছিল, যদিও সময়ের স্রোতে অনেকের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দ কর্মকার দা আমাকে সেই দিনের ভিডিওটি আপলোডের দায়িত্ব দেন, আর বিষ্ণুপদ দা সম্পূর্ণ অনুষ্ঠানটি রেকর্ড করেছিলেন।বিদায়, আব্বাসি স্যার। আবার দেখা হবে—এই আশায় রইলাম।
Note : আমি বাদ দিয়ে সবাই এখানে উপস্থিত ছিলেন। আমি তখন হায়দরাবাদ ইউনিভার্সিটিতে রয়েছি। টীম ওয়ার্ক কাকে বলে সেটা উজানে আব্বাসউদ্দীন কমিটির লোকজন দেখিয়েছিলেন।
Ujane AbbasuddinRecorded By- Bishnupada KarmakarEdited By - Gobinda Karmakar We are thankful for using the songs of Dhana Dhanye Pushpey BharaMusic compositi...