11/06/2026
গত ৫ই জুন শুক্রবার, বাকালি শিশু বিকাশ কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে প্রথমে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষিকারা পরিবেশ দিবসের তাৎপর্য শিশুদের কাছে ব্যাখ্যা করেন এবং চারিদিকে পরিবেশ ধ্বংসের ফলে, বিশেষ করে গাছ কাটার ফলে আমরা সবাই যে বিপদের সম্মুখীন হচ্ছি, সেটা শিশুদের কাছে বুঝিয়ে বলেন।
পরিবেশ দিবস নিয়ে শিশুরা বাড়ি থেকে ছবি এঁকে আনে। তাদের কে মাথাপিছু একটি করে চারা গাছ দেওয়া হয় যেগুলি তারা নিজেদের বাড়িতে রোপণ করে. এই গাছ গুলির রক্ষণাবেক্ষণ এর জন্য তাদের উৎসাহিত করা হয়. 🌱🌿
#হৃদকমল #পরিবেশদিবস