14/10/2020
আগামী ১৮-ই অক্টোবর ২০২০ রবিবার,
যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল Hayat Regency, Kolkata তে সকাল এগারোটা নাগাদ অল-ইন্ডিয়া-ফুটবল-ফেডারেশন "আই লিগ চ্যাম্পিয়নশিপ" ট্রফি তুলে দেবে মোহনবাগানের হাতে।
তারপর ট্রফি নিয়ে এক বিশাল শোভাযাত্রা সহযোগে আমাদের মন্দিরে পৌঁছে যাবো আমরা..
দিনটি শুধু মোহনবাগানীদের জন্য স্পেশাল নয়, আপামর বাঙালি এবং বাংলার ফুটবলের কাছে এক গর্বের এবং ঔদ্ধত্বের দিন..
প্রতিটা বাঙালি সেদিন হবে গর্বিত #ভারতসেরা
তাই সকল ভেদাভেদ ভুলে, মাঠের লড়াই মাঠে ফেলে রেখে ওই দিন আনন্দে, গর্বে একতার সাথে গর্জে উঠি আমরা সকলে এই আহ্বান রইলো এক আদ্যোপান্ত মোহনবাগানীর তরফ থেকে..
শোভাযাত্রার রুটের বিবরণ দিলাম-
হায়াত হোটেল - বাইপাস - কাদাপাড়া - দত্তাবাদ - মানিকতলা - বিবেকানন্দ রোড - মোহনবাগান লেন - শোভাবাজার - মহাত্মা গান্ধী রোড ক্রশিং - চিত্তরঞ্জন অ্যাভিনিউ - ধর্মতলা - আকাশবাণী ভবন - মোহনবাগান ক্লাব।
বি. দ্র - সমস্ত অনুষ্ঠান, আয়োজন, এবং শোভাযাত্রা ও ট্রফি পরিক্রমা "কোভিড-19 প্রোটোকল" গাইডলাইন মেনে অনুষ্ঠিত হবে..