27/03/2026
বিশ্ব নাট্য দিবসে Pragya Cultural Centre এর সম্পাদক এবং পরিচালক হিসেবে আমার নিজের কিছু ভাবনা....."অচেনাকে ভয় কি আমার ওরে"...... এই মন্ত্রে আমি দীক্ষিত ,তবু পথ চলতে কখনো মনে হয়—এই বুঝি লক্ষ্যে পৌঁছে গেলাম,আবার কখনো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া।
কখনো সাফল্যে মাথা তুলে দাঁড়ানো,
আবার কখনো হোঁচট খেয়ে সাময়িক থেমে যাওয়া।
এই লড়াইয়ে....
আমি খুঁজে পাই নিজেকে
খুঁজে পাই আমার মনকে
খুঁজে পাই আমার সত্যিকারের সত্ত্বাকে..... থিয়েটার এর থেকে তাই তো শিখেছি ...বিশ্ব নাট্যদিবসে শিলচরে বসে এক অভূতপূর্ব নাট্যচর্চা চাক্ষুষ করছি. সাথে একটি ছবি দিলাম