02/09/2026
যে সামান্য কিছু বন্ধু/শুভানুধ্যায়ী/পাঠক সঙ্গে থাকেন তাঁদের জন্য একটি বিতর্কিত পোস্ট :
না না, বিতর্ক তৈরী করে নিজেকে জাহির করার জন্যও নয়, ভাইরাল করে পয়সা রোজগারের জন্যও নয়। (১ পয়সাও রোজগার হয়নি, যদি কেউ সাহায্য করেন লাভের গুড় ভাগ করবো, কথা দিলাম।)
এবার আজেবাজে কথা বাদ দিয়ে মূল বিষয়ে আসি। যে সামান্য কিছু বন্ধু আমার পোস্টে আসেন, তাঁরা জানেন আমার অন্যতম obsession ৫০০ বছর আগের এক যুবক। বিশ্বম্ভর মিশ্র।
এখন দেখা যাক বর্তমান নবদ্বীপ আর মায়াপুরের বিতর্ক নিয়ে। কোথায় আসল নবদ্বীপ? কোথায় জগন্নাথ মিশ্রের বাড়ি ছিল? কোথায় জন্ম বিশ্বম্ভরের?
ভাগীরথীর ঘনঘন দিকপরিবর্তন অনুযায়ী এটা অনেকটাই সঠিকভাবে আজ বলা যায়, বর্তমান নবদ্বীপে না ছিল জগন্নাথ মিশ্রের বাড়ি, বা বিশ্বম্ভরের তরুণবয়সের সহযোগীদের বাসস্থান। আজ সেখানে যা দেখানো হয়, সবই ব্যবসায়িক স্বার্থে।
ভাগীরথীর যেদিকে বর্তমান মায়াপুর, সেদিকেই সম্ভবতঃ ছিল প্রাচীন নবদ্বীপ, যেখানে নিমাইপণ্ডিত ২৪ বছর বয়স পর্যন্ত রাজত্ব করেছিলেন। তবে যোগপীঠ নামক মায়াপুরের এক জায়গায় এক ঘোষিত নিমগাছকে চিহ্নিত করে দেওয়া হয়েছে সেই বিশেষ নিমগাছকে, যার তলায় জন্ম বলে বিশ্বম্ভরের ডাকনাম নিমাই। ... ১৪৮৬ সালে তাঁর জন্ম। গাছের জন্ম, অন্ততঃ ১০/১১ বছর আগে ধরলে, এখন ৫৫০ বছর। বিজ্ঞান বলছে নিমগাছ ১৫০ থেকে ২০০ বছরের বেশী বাঁচে না ... !!!...
এবার আসি ধামেশ্বর নামক এক গৌরাঙ্গমন্দিরে। আছে একটি শ্রীচৈতন্যমূর্তি। কাঠের। সম্ভবতঃ নিমকাঠের। সে'রকমই বলা হয়। আরও বলা হয় এই মূর্তি বিষ্ণুপ্রিয়া প্রস্তুত করিয়েছিলেন বিশ্বম্ভর চলে যাওয়ার পর। তিনি এই মূর্তির পুজো করতেন। এখন এই মূর্তি নিয়েই ধামেশ্বর মন্দির। ... অথচ এ'রকম কোনও উল্লেখ সমসাময়িক কোথাও নেই। একটি পাদুকার উল্লেখ আছে। ... তাহলে হঠাৎ বেশ কিছকাল পর এই মূর্তি কোথা থেকে এলো?...
বরং চলে আসি শ্রীক্ষেত্র পুরীতে এবার। ... একটি ছোট্ট ঘরে শেষ বহুকাল কাটিয়েছিলেন চৈতন্য। গম্ভীরায়। ... আজ সেখানে দেখা যায়, বলা হয় তাঁর ব্যবহৃত একটি পাদুকা আর কাঁথা আছে। একটি কাঁচের বাক্সে রাখা আছে। দেখা যায়। ... ভেবে দেখুন পাঠক, চৈতন্য মারা যাওয়ার (হত্যার) পর তাঁর অনুগামীরা বাধ্য হয়েছিলেন পুরী থেকে পালাতে। এমনকি তাঁর ভক্ত রাজা প্রতাপরুদ্রদেবকেও চলে যেতে হয় সেখান থেকে রাজধানী কটকে। সেখানেই মারা যান তিনি। তাঁর দুই ছেলে পরপর রাজা হন এবং নিহত হন আর সমস্ত ষড়যন্ত্রের প্রধান গোবিন্দ ভোঁই রাজা হয়ে ভোঁই রাজবংশ প্রতিষ্ঠা করে। ... ভাবুন পাঠক এ'রকম অবস্থায় চৈতন্য-ব্যবহৃত কাঁথা কে এবং কোন্ দুঃসাহসে রক্ষা করেছিলেন ... ???... একটি সামান্য কাঁথা কি আদৌ ৫০০ বছর টিঁকতে পারে ...???...
পাঠক, আমরা কি বিশ্বম্ভর বা চৈতন্যের বৈপ্লবিক চেতনার, জাতপাত-বিরোধী আন্দোলনের মূল সূত্রকে আসলে পিছনে ফেলে দিয়ে নানারকম আঞ্চলিক/জাতীয়/আন্তর্জাতিক ব্যবসায়িক সূত্রকেই সামনে নিয়ে আসছি... ???...
চৈতন্য হোক