10/08/2025
আজকের দিনে ১৯২৭ সালে কটকে জন্মেছিলেন বাংলার বাঁ হাতি ফাস্ট মিডিয়াম প্রেমাংশু মোহন চ্যাটার্জি। ৩২ টি প্রথম শ্রেণির খেলায় ১৩৪ টি উইকেট পান তিনি। আসামের জোড়হাটে তিনি এক ইনিংসে ১০ উইকেট নেন যা আজও রঞ্জি ট্রফি তথা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠ বোলিং এর নিদর্শন (১৯.৫-১১-২০-১০) এবং সারা পৃথিবীর ২৪৭ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং এর নিদর্শন।
এর পর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ১৫ উইকেট নেন।
'অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন
ক্রিকেটার' গ্রন্থে (৮৪ পাতা) সুজিত মুখার্জী একটি ম্যাচের বর্ণনা দিয়ে লেখেন :
'The ball was by no means new when I went in, but I found it curving and dipping as if with a life of its own. Premangshu [sic] bowled round the wicket and barely at medium pace, but was apparently able to swing the ball all day on any ground in Calcutta ... three times I looked for the ball everywhere, and three times my bat was nowhere near the ball as it swung in, pitched and whisked away ... The fourth ball was of fuller length, way outside the off-stump, and I put my left leg right across and prepared to push it firmly away into the covers. I am sure I went through all the motions correctly, but again missed the ball – which, this time, did not miss my leg-stump' ।
জন্মদিনের শ্রদ্ধা জানাই।