13/10/2025
স্টেশন রোড ই এন ডি কলোনি রায়নগর সর্বজনীন কালী পূজা কমিটির ২৩তম বর্ষের উৎসবশক্তির আরাধনায় এবারও স্টেশন রোড, ই এন ডি কলোনি, রায় নগরে সপ্তর্ষি ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে সর্বজনীন কালী পূজা। এই বছর আমরা পা রাখছি ২৩তম বর্ষে, এবং এবারের পূজার মোট বাজেট ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা। পূজা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মাননীয় অসম সরকারের মন্ত্রী শ্রী কৃষ্ণন্দু পাল মহাশয়, এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী নির্মল বনিক ও শ্রী জয় গোপাল দত্ত।এবারের পূজা মণ্ডপের প্রতিপাদ্য হল ব্যাঙ্গালোরের আদি যুগের একটি ঐতিহাসিক মন্দিরের প্রতিরূপ। আমাদের স্থানীয় শিল্পী শ্রী চিকন পাল এই মন্দিরের আদলে মা কালীর সঙ্গে শিবের একটি অপূর্ব মূর্তি তৈরি করছেন। এই মূর্তির বিশেষ আকর্ষণ হবে কলকাতা থেকে আগত লাইট ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে লেজার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত শিব তাণ্ডবের মনোমুগ্ধকর দৃশ্য, যা সাউন্ড এফেক্টের সঙ্গে প্রতি রাত্রে দর্শকদের মুগ্ধ করবে।এছাড়াও, মণ্ডপে থাকবে শিলচর থেকে আগত লাইটের ঝরনা এবং করিমগঞ্জের স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন আলোকসজ্জা। স্থানীয় প্রতিমা শিল্পালয়ের তৈরি ১৫ ফুট উচ্চতার একটি বিশেষ মূর্তিও থাকবে এই উৎসবের অন্যতম আকর্ষণ। পূজার দিনগুলিতে সকলের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।আমাদের এই পূজা মণ্ডপের উদ্বোধন হবে আগামী ১৯ অক্টোবর, এবং উৎসব চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সকলকে আমাদের এই পূজা দর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, শক্তির আরাধনায় একসঙ্গে অংশ নিয়ে এই উৎসবকে স্মরণীয় করে তুলি
স্টেশন রোড, ই এন ডি কলোনি, রায় নগর সার্বজনীন কালী পূজা কমিটি
পরিচালনায়।
সপ্তর্ষি ক্লাব
🙏🏼🌺🙏🏼