রবি ঠাকুরের ঘর

রবি ঠাকুরের ঘর রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, গল্প, আলোচনা সবকিছু হবে সুস্থ পরিবেশে

Tomorrow 30th August, Sunday |Triguna Sen Auditorium, Jadavpur University | 6.00 p.m. onwards All are welcome.  একক রবীন...
29/08/2026

Tomorrow 30th August, Sunday |Triguna Sen Auditorium, Jadavpur University | 6.00 p.m. onwards

All are welcome.


একক রবীন্দ্রসঙ্গীত, শিল্পী - Priyangee Lahiry

কোন্‌ গহন অরণ্যে তারে এলেম হারায়ে..... জন্মদিনে শ্রদ্ধায়, স্মরণে, মননে এবং শ্রবণে দেবব্রত বিশ্বাস..."রবি ঠাকুরের ঘর" পরি...
22/08/2026

কোন্‌ গহন অরণ্যে তারে এলেম হারায়ে..... জন্মদিনে শ্রদ্ধায়, স্মরণে, মননে এবং শ্রবণে দেবব্রত বিশ্বাস...
"রবি ঠাকুরের ঘর" পরিবারের শ্রদ্ধাঞ্জলি 🙏

08/08/2026

"কে বলে যাও যাও--আমার যাওয়া তো নয় যাওয়া" সত্যি তাই , উনি যেতে পারেন না, কবি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয় জুড়ে, মনন জুড়ে -- তাই তো উনি ই আবার গেয়ে ওঠেন "নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহুডোরে, আসব যাব চিরদিনের সেই আমি.."
হ্যাঁ উনি আসবেন আমাদের সুখে, দুঃখে, একান্ত অবসরে, আমাদের একাকীত্বে, উনি না থাকলে বাঁচব কি করে ?? উনি আমার জীবনদেবতা, তাই কবির ভাষায় যেন বলতে পারি "আমার যেমন যাওয়া তেমনি আসা " 🙏
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন উন্মনা দত্ত

২২ শে শ্রাবণ....................৬ই আগস্ট,১৯৪১, শ্রাবণ পূর্ণিমার রাত। চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমাদেবী বারান্...
07/08/2026

২২ শে শ্রাবণ....................

৬ই আগস্ট,১৯৪১, শ্রাবণ পূর্ণিমার রাত। চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমাদেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জোছনায় কার যেন কান্না লেগে আছে। উঠানে নিঝুম হয়ে আছে ডাক্তারের গাড়ি। বাবামশায়ের ঘরে আলো জ্বলছে। লোকজন পা-টিপে টিপে যাতায়াত করছে। খবর আসতে পারে যখন-তখন রবীন্দ্রনাথ চলে গিয়েছেন। মর্ত্যলোকের লীলা সাঙ্গ হয়েছে তাঁর। ভরা শ্রাবণ আজ বৃষ্টি লুকিয়েছে। মানুষের চোখের জলে তাই বুঝি মাটি ভিজবে এবার।
একা একা অঝোরে কাঁদছিলেন প্রতিমাদেবী। একসময় সুধাকান্ত ও রাণীচন্দ এসে তাঁকে বললেন, "চলুন একবার"।
রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন প্রতিমা। বাবামশায়ের কানের কাছে গিয়ে ডাকলেন একবার, "বাবামশাই, আমি........." আর বলতে পারলেন না। বাবামশাইও কোন উওর দিলেন না আর।
বাবামশায়ের পাশে নিকট আত্মীয়েরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন। রাত বারোটার পরেই কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন। রাণী চন্দ গুরুদেবের পায়ের কাছে বসে দেখলেন, রবীন্দ্রনাথের পূবমুখী শিয়রের ওপাশের আকাশে শান্ত,স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ।
জোছনার চন্দন ঝরে পড়ছে বিশ্বকবির অনন্তলোকগামী দুই ডানায়, ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। রাণী চন্দ থর থর করে কাঁপতে লাগলেন। গান ভেসে আসছে.......
"কে যায় অমৃতধাম যাত্রী........"
রাত দুটোয় রাণী মহলানবিশ ফোন পেলেন, ৭ই আগস্ট, ১৯৪১ আজ বাংলার ২২শে শ্রাবণ, ভোর চারটে থেকে নিকট আত্মীয়,বন্ধু-পরিজন,প্রিয়জন দলে দলে আসতে লাগলেন। ঠাকুর বাড়ির বাইরে সকাল থেকে কবির অগণিত ভক্তের ভিড়,তারা সব্বাই একটিবারের জন্যে তাঁকে দেখতে চান, তাদের প্রবল জনস্রোতে ঠাকুর বাড়ির মূল প্রবেশ দ্বার ভেঙে পড়েছে।
সকাল সাতটায় রামানন্দ চট্টোপাধ্যায় কবির শেষশয্যার পাশে বসে উপাসনা করলেন। মেয়েরা গাইছে কবির রচিত ব্রহ্মসংগীত। ন'টা থেকে অক্সিজেন দেওয়া শুরু হলো। গুরুদেবের পায়ে প্রতিমাদেবী অঞ্জলি ভরে চাঁপাফুল দিয়ে গেলেন। গুরুদেবের পায়ের হাত রেখে রাণীরা টের পেলেন ক্রমশ উষ্ণতা কমে আসছে। দুপুর ১২:১০ মিনিটে কবি সম্পূর্ণ চলে গেলেন।
নন্দলাল বসু গুরুদেবের শেষযাত্রার পালঙ্ক নির্মাণ করলেন, সহযোগী কে আবেগাপ্লুত ধরা গলায় বললেন, যা আজ রাজার রাজা নগর পরিক্রমা করে চিরবিদায় নেবেন, বেনারসি চাদর নিয়ে আয়, লাল বেনারসি কাপড়ে সোনালী বুটি দেওয়া চাদর পাতা হল পালঙ্কে। সহস্র জুঁই,বেলের মালায় ঢাকা পড়ল সেই রাজ পালঙ্ক। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পোরানো হল, সাথে গরদের পাঞ্জাবি,কোঁচানো ধুতি, গলায় রজনীগন্ধার গোড়ের মালা, কপালে চন্দন। তাঁর চারপাশে শতসহস্র শ্বেতপদ্ম ও রজনীগন্ধা। তাঁর হাতদুটি বুকের কাছে ছিল,সেখানে দেওয়া হল একটি শ্বেতপদ্ম কোরক। ঠিক যেন ঈশ্বর শুয়ে রয়েছেন নিদ্রামগ্ন হয়ে। শত সহস্র মানুষের কাঁধে চেপে শুরু হল অন্তিম যাত্রা..........শ্রাবণের শরীরে হাত রাখল চির বিষাদ।

সঙ্গীত শিল্পী শ্রুতি ব্যানার্জির আন্তরিক আবেদন --আগামী ২১শে জুন, 'বিশ্ব সংগীত দিবস' কে কেন্দ্র করেই আমার এই বিশেষ আয়োজন।...
17/06/2026

সঙ্গীত শিল্পী শ্রুতি ব্যানার্জির আন্তরিক আবেদন --

আগামী ২১শে জুন, 'বিশ্ব সংগীত দিবস' কে কেন্দ্র করেই আমার এই বিশেষ আয়োজন। সংগীতের সুরের মূর্ছনায় বিশ্বকে এক সুতোয় বাঁধার এই বিশেষ দিনে, আমার প্রিয় কিছু গুণী শিল্পী ও শ্রদ্ধাভাজন গুরুজনদের সান্নিধ্য পাওয়া আমার জন্য পরম প্রাপ্তি। তাদের উপস্থিতি ও আশীর্বাদ আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে।
তবে, এই আয়োজনের প্রস্তুতির জন্য সময়ের সীমাবদ্ধতা ছিল আমাদের প্রধান অন্তরায়। অনেক প্রিয় মানুষ ও গুণী শিল্পীদের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর প্রবল ইচ্ছা থাকলেও, সময়ের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। এই সীমাবদ্ধতার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আশা রাখি, ঠাকুরের ইচ্ছায় আগামীতে এমন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে সুরের মেলবন্ধন ঘটাতে পারব।
সংগীতের এই উৎসবে আপনাদের সবার শুভকামনা ও ভালোবাসা একান্ত কাম্য। আমাদের এই সুরের যাত্রায় আপনারা সবাই পাশে থাকবেন।✨

আমাদের এই সুরের উৎসবে আপনারা সবাই আমন্ত্রিত:
🗓 তারিখ: ২১শে জুন, ২০২৬ (রবিবার)
⏰ সময়: বিকাল ৪:৩০ মি.
📍 স্থান: উত্তরপাড়া গণভবন
প্রবেশ অবাধ@
শ্রুতি ব্যানার্জি

আজ  রবিবার ১৪ ই জুন ২০২৬ ভারতীয় সময়   সন্ধ্যা সাতটায় "কলা কৌমুদী" সাংস্কৃতিক সংস্থায় রবীন্দ্রনাথের গানে শ্রদ্ধার্ঘ্য...
14/06/2026

আজ রবিবার ১৪ ই জুন ২০২৬ ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় "কলা কৌমুদী" সাংস্কৃতিক সংস্থায়
রবীন্দ্রনাথের গানে শ্রদ্ধার্ঘ্য ....
শিল্পী : শ্রীমতি দেবযানী সরকার।
সন্মানীয় সকল শ্রোতা দর্শক বন্ধুদের প্রতি রইল সাদর আমন্ত্রণ।

03/06/2026

বিগত প্রায় বারো বছর "রবি ঠাকুরের ঘর" গ্রুপ এর মধ্য দিয়ে আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি পৃথিবীর সব রবীন্দ্রানুরাগী রুচিশীল মানুষের কাছে নতুন প্রজন্মের শিল্পীবন্ধুদের গানকে পৌঁছে দেবার, কতটা সফল জানিনা তবে এই প্রয়াসের জন্য অনেক নতুন শিল্পীবন্ধুদের সঙ্গে পরিচয় হওয়া আমার কাছে ভীষণ বড়ো পাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনদেবতা আর ওনাকে নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরা ওনার দূত, আমার সুযোগ হয়নি ওনার চরনে প্রণতি জানানোর তাই যাঁরা রবি ঠাকুরের অসীম সৃষ্টি নিয়ে কাজ করছেন আমি তাঁদের মধ্য দিয়ে ওনাকে অনুভব করার চেষ্টা করি।

নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পীবন্ধুদের মধ্যে যাদের গান মন ছুঁয়ে যায় তাদের মধ্যে Dr-Ipsita Pandey এক অন্যতম ব্যতিক্রমি শিল্পী-

গানটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, গঠনমূলক সমালোচনা সব সময়ই শিল্পীবন্ধুদের আরো ভালো করার সুযোগ দেবে বলে মনে করি--

26/05/2026

কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আমার অত্যন্ত প্রিয় বিনয়ী শিল্পী বন্ধু Sanchita Roy শুনুন

26/05/2026

কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এ প্রজন্মের অন্যতম সেরা ও বিনয়ী শিল্পী বন্ধু আমার অত্যন্ত স্নেহের Maitreyi Banerjee , শুনুন

25/05/2026

"সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে..."
আজ সেই কবির জন্মদিন, যিনি সুর আর বাণী দিয়ে আমাদের সবাইকে ছুঁয়ে গেছেন - সাধক কবি নজরুল ইসলাম।
জন্মদিন আসবে যাবে কিন্তু আবেগ টা রয়ে যাবে
ওনার খুব প্রিয় কঠিন গানটি সামান্য ক্ষমতায় গেয়ে তাঁর চরণে প্রণাম জানালেন‌ - Joyeeta Sarkar
(হেডফোনে শুনবেন প্লীজ )
প্রণাম, হে কবি 🙏

Address

Howrah

Telephone

+919830635772

Website

Alerts

Be the first to know and let us send you an email when রবি ঠাকুরের ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রবি ঠাকুরের ঘর:

Shortcuts

Share