পুজো Fanatics

পুজো Fanatics Stay updated with the latest news, announcements, information about renowned Puja Pandals.

South Kolkata Durga Puja Guide Map 2026 | Complete Mega Directory 🗺️✨গড়িয়া থেকে ভবানীপুর, বেহালা থেকে গড়িয়াহাট—দক্ষি...
13/09/2026

South Kolkata Durga Puja Guide Map 2026 | Complete Mega Directory 🗺️✨

গড়িয়া থেকে ভবানীপুর, বেহালা থেকে গড়িয়াহাট—দক্ষিণ কলকাতার সেরা সব মণ্ডপ পরিক্রমা এবার হবে এক ক্লিকেই! পুজোপ্রেমীদের ঠাকুর দেখার পথ আরও সহজ ও নির্বিঘ্ন করতে পুজো Fanatics নিয়ে এলো দক্ষিণ কলকাতার সম্পূর্ণ গাইড ম্যাপ।

📍 অঞ্চলভিত্তিক প্রধান রুটসমূহ:
* Garia & Patuli Belt (গড়িয়া, পাটুলি, নাকতলা)
* Baghajatin, Jadavpur & Santoshpur Belt (বাঘাযতীন, যাদবপুর, সন্তোষপুর, হালতু)
* Kudghat, Haridevpur & Tollygunge Fringe (কুঁদঘাট, হরিদেবপুর, টালিগঞ্জ)
* Southern Avenue, Lake & Dhakuria Belt (রবীন্দ্র সরোবর, লেক গার্ডেন্স, ঢাকুরিয়া)
* Gariahat & Golpark Belt (গোলপার্ক, গড়িয়াহাট)
* Ballygunge & Palm Avenue Belt (বালিগঞ্জ, পাম অ্যাভিনিউ)
* Kasba & Rajdanga Belt (কসবা, রাজডাঙা)
* Kalighat, Rashbehari, Hazra & Garcha Belt (কালীঘাট, রাসবিহারী, হাজরা, গড়চা)
* Chetla, Alipore & Khidirpore Belt (চেতলা, আলিপুর, খিদিরপুর)
* New Alipore, Sahapur & Behala Belt (নিউ আলিপুর, সাহাপুর, বেহালা, বড়িশা)
* Bhawanipore Belt (ভবানীপুর, চক্রবেড়িয়া)

সকল পুজোপ্রেমীদের পুজো Fanatics-এর পক্ষ থেকে জানাই শারদীয়া দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! ❤️🙏
#পুজোFanatics

EXCLUSIVE FIRST LOOK: Lalbaugcha Raja 2026 👑🕉️Known as the "Navsacha Ganpati" (the one who fulfills all wishes), Lalbaug...
12/09/2026

EXCLUSIVE FIRST LOOK: Lalbaugcha Raja 2026 👑🕉️

Known as the "Navsacha Ganpati" (the one who fulfills all wishes), Lalbaugcha Raja is not just an idol, but the beating heart of Mumbai's Ganesh Utsav. Founded in 1934 by local fisherfolk and traders, this iconic Sarvajanik Ganpati mandal in central Mumbai draws millions of devotees from across the world who wait in lines for hours just for a fleeting glimpse (mukh darshan) or to touch Bappa's divine feet (charan sparsh).
From the grand, lifelike idol sculpted with timeless grace to the electrifying chants of "Ganpati Bappa Morya", the aura of the King brings an unmatched wave of devotion, faith, and unity.

The divine wait ends as the King arrives to bless millions of hearts. May Lalbaugcha Raja remove all obstacles and fill your life with peace, prosperity, and joy. Ganpati Bappa Morya! 🙏❤️✨

📸

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা উন্মোচন"বস্তু ও অনুভূতির মোহমুক্তিতেই চরম উপলব্ধি — বিয়োজন।"উত্তর কলকাতার অন্যতম শ...
10/09/2026

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা উন্মোচন
"বস্তু ও অনুভূতির মোহমুক্তিতেই চরম উপলব্ধি — বিয়োজন।"
উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শিল্পভাবনার পীঠস্থান টালা প্রত্যয়-এর শারদোৎসব ২০২৬-এর বহু প্রতীক্ষিত ভাবনা প্রকাশ।
* পুজো: Tala Prattoy (টালা প্রত্যয়)
* বর্ষ: শারদোৎসব ২০২৬
* শারদ ভাবনা: "বিয়োজন" (detachment)
* ধ্যান ও পরিকল্পনা (Meditater): সুশান্ত শিবানী পাল (Susanta Shibani Paul)
* টিম: অধীর পাল, সুমন মাইতি, শীর্ষাক পাল, রাজকুমার প্রামাণিক, লক্ষ্মণ রায়, নেপাল মাইতি, এমডি. ইসমাইল, তপন মাজি, গোপাল মণ্ডল, কার্তিক সর্দার, অশোক রায় কর্মকার, তোকন দাস
সমসাময়িক ইনস্টলেশন আর্ট এবং গভীর দার্শনিক বোধের মেলবন্ধনে প্রতি বছরই তাক লাগিয়ে দেয় টালা প্রত্যয়। ২০২৬-এর শারদ প্রাঙ্গণে 'বিয়োজন'-এর মাধ্যমে শিল্পী সুশান্ত পাল ও তাঁর দলের নতুন শিল্পসৃষ্টি দেখার অপেক্ষায় পুজোপ্রেমী মানুষ।
শারদোৎসব ২০২৬ উপলক্ষে পুজো কমিটির সকল সদস্য ও শিল্পীদের পুজো Fanatics-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শারদ শুভেচ্ছা। ❤️✨
#পুজোFanatics

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা ও শিল্পী তালিকা (পর্ব - ৩)মায়ের আগমনে সেজে উঠছে তিলোত্তমা। কলকাতার আরও ২০টি জনপ্র...
06/09/2026

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা ও শিল্পী তালিকা (পর্ব - ৩)

মায়ের আগমনে সেজে উঠছে তিলোত্তমা। কলকাতার আরও ২০টি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পুজো কমিটির ২০২৬ সালের শারদ ভাবনা এবং শিল্পীদের সম্পূর্ণ তালিকা (Part 3)।

কল্পনা ও নিপুণ কারুকার্যের মেলবন্ধনে প্রতিটি মণ্ডপে ফুটে উঠুক বাংলার শ্রেষ্ঠ সৃজনশীলতা। সকল পুজো কমিটি, শিল্পী এবং রূপকারদের পুজো Fanatics -এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শারদ শুভেচ্ছা। ❤️✨
#পুজোFanatics

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা উন্মোচনউত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব সমিতি...
05/09/2026

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা উন্মোচন
উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব সমিতি-র ৯৫তম বর্ষে শারদোৎসব ২০২৬-এর থিম ভাবনা উন্মোচন।
* উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
* বর্ষ: ৯৫তম বর্ষ
* শারদ ভাবনা: "জলছাপের কলিকাতা"
* সমগ্র ভাবনায়: ধীমান সুতার
পুরনো কলকাতার স্মৃতি, ইতিহাস আর জলছাপের মতো ভেসে থাকা ঐতিহ্যের মেলবন্ধনে এবার ৯৫তম বর্ষে এক অনন্য শৈল্পিক অনুভূতির সাক্ষী হতে চলেছে উত্তর কলকাতা।
শারদ ভাবনা উন্মোচন উপলক্ষে পুজো কমিটির সকল সদস্য, কর্মকর্তা ও শিল্পী ধীমান সুতারকে পুজো Fanatics-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শারদ শুভেচ্ছা। ❤️✨
#পুজোFanatics

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা ও মাতৃরূপ উন্মোচন"ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে দেবী দুর্গার ১০৮ রূপের মধ্য থেকে ৯টি...
05/09/2026

বাংলার দুর্গাপূজা 🧡 ২০২৬ | শারদ ভাবনা ও মাতৃরূপ উন্মোচন
"ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে দেবী দুর্গার ১০৮ রূপের মধ্য থেকে ৯টি রূপের অপূর্ব সমাহার।"
৮৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো গড়িয়া নবদুর্গা (গড়িয়া মিতালী সংঘ)-র শারদোৎসব ২০২৬-এর বিশেষ ভাবনা ও আয়োজন প্রকাশ।
* পুজো কমিটি: গড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি (গড়িয়া নবদুর্গা)
* পরিচালনায়: গড়িয়া মিতালী সংঘ
* বর্ষ: ৮৬তম বর্ষ
* প্রতিমা শিল্পী: পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্র পাল
* মণ্ডপ ও ভাবনা: প্রাচীন ভারতের আদি হিন্দু মন্দির স্থাপত্য ও ভাস্কর্যের আদলে তৈরি ত্রি-স্তরীয় মণ্ডপ।

প্রবেশদ্বারের দুই প্রান্তে দেবী দুর্গার পৌরাণিক ১০৮ রূপের মধ্যে নির্বাচিত ৮টি বিশেষ রূপ (রুদ্র রূপ ও ভক্তবৎসল শান্তির রূপ) এবং মূল গর্ভগৃহে শ্রী সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, মা সরস্বতী ও কার্তিক সহ মহিষাসুরমর্দিনীর চিরাচরিত রূপ।
অন্ধকার ও অপশক্তির বিনাশ ঘটিয়ে মর্ত্যে শান্তির বার্তা নিয়ে আসছেন জগজ্জননী। সনাতনী সংস্কৃতি ও নিপুণ স্থাপত্যকলার অনন্য নিদর্শন নিয়ে এবার সেজে উঠছে গড়িয়া নবদুর্গার আঙিনা।
৮৬তম বর্ষ উপলক্ষে পুজো কমিটির সকল কর্মকর্তা, সদস্য ও রূপকারদের পুজো Fanatics -এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শারদ শুভেচ্ছা। ❤️✨
#পুজোFanatics

🌺 গণপতি উৎসব কীর্তন মাঠ ২০২৬ | শুভ খুঁটি পুজো 🌺শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হলো পানিহাটির বহু প্রতীক্ষিত গণপতি উৎসব কীর্তন...
05/09/2026

🌺 গণপতি উৎসব কীর্তন মাঠ ২০২৬ | শুভ খুঁটি পুজো 🌺
শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হলো পানিহাটির বহু প্রতীক্ষিত গণপতি উৎসব কীর্তন মাঠ ২০২৬-এর প্রস্তুতি। 🙏❤️
খুঁটি পুজোর এই পবিত্র মুহূর্তে একটাই প্রার্থনা— বাপ্পার আশীর্বাদে এবারের উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়, আরও সুন্দর ও ঐতিহ্যে ভাস্বর। 🕉️✨
* স্থান: কীর্তন মাঠ, পানিহাটি
* পরিচালনায়: গণপতি বয়েজ অ্যাসোসিয়েশন পানিহাটি
* বর্ষ: ৪র্থ বর্ষ
গণপতি বাপ্পা মোরিয়া! ❤️
মঙ্গলমূর্তি মোরিয়া! 🙏
#পুজোFanatics

🌸✨ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর... ✨🌸বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা—তার শিল্প, সৃজনশীলতা, ঐতিহ্য ও আবেগকে ...
04/09/2026

🌸✨ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর... ✨🌸

বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা—তার শিল্প, সৃজনশীলতা, ঐতিহ্য ও আবেগকে সম্মান জানাতে পুজো Fanatics নিয়ে এসেছে
🏆 “শারদ সম্মান ২০২৬” 🏆

📢 অফিশিয়াল রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে!

বারোয়ারি পুজোর সুবিশাল মণ্ডপসজ্জা থেকে আবাসনের প্রাণের পুজো, কিংবা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বনেদি ও পারিবারিক পুজো—মায়ের আরাধনায় প্রতিটি পুজোর নিজস্ব ভাবনা, শিল্প ও ঐতিহ্যকে সম্মানের মঞ্চে তুলে ধরতেই আমাদের এই বিশেষ উদ্যোগ।

🪔 অংশগ্রহণ করতে পারবে—

🔸 বারোয়ারি পুজো
Sarbojanin / Barowari

🔸 আবাসন পুজো
Housing Complex / Apartment

🔸 বাড়ির পুজো / বনেদি বাড়ির পুজো
Traditional & Home Puja

📲 অফিসিয়াল রেজিস্ট্রেশন চলছে!

আপনার পুজোর নাম “শারদ সম্মান ২০২৬”-এর জন্য নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন।

শুধুমাত্র WhatsApp-এ যোগাযোগ করুন:
📞 9051161828
📞 8335891613

✨ আপনার পুজোর সৃজনশীলতা পৌঁছে যাক অগণিত পুজোপ্রেমীর কাছে।
✨ আপনার ঐতিহ্য পাক তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি।

⏳ দেরি না করে আজই যোগাযোগ করুন এবং “শারদ সম্মান ২০২৬”-এর এই বিশেষ যাত্রায় অংশগ্রহণ করুন।

🪷 মায়ের আগমনে মুখরিত হোক শারদ প্রাঙ্গণ,
🌼 সৃজনশীলতায় সমৃদ্ধ হোক বাংলার দুর্গোৎসব,
🔱 সম্মানিত হোক বাংলার শ্রেষ্ঠ সৃষ্টি। ❤️✨

পুজো Fanatics-এর পক্ষ থেকে সকল পুজো কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

#পুজোFanatics

Address

Nabanna
Howrah
711103

Telephone

+919051161828

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুজো Fanatics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুজো Fanatics:

Shortcuts

Share

Category