Biswa Bangla Sports

Biswa Bangla Sports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biswa Bangla Sports, Sports Event, Haldia.

15/01/2026

মালদা:- মাঝে আর এক দিন। আগামী ১৭ জানুয়ারি মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য। আর সেই প্রস্তুতি চলছে জোরকদমে। ঐদিন তিনি পুরাতন মামলার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন। গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে হেলিপ্যাড। এদিন দেখা গেল পুরো এলাকা দখল নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ। বম্ব ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি চলছে জোড় কদমে।

একইভাবে চরম তৎপরতা লক্ষ্য করা গেল বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে। বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান ১৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী মালদায় এসে পৌঁছাবেন দুপুর ১ টায়। তারপর সরকারি এবং দলীয় কর্মসূচি তে যোগ দিবেন।

15/01/2026

আগামী ১৭ ই জানুয়ারি দেশের মাননীয় প্রধানমন্ত্রী মালদায় সফরের সূচি ঘোষিত হয়েছে আর এই প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে আশায় বুক বেঁধেছে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ফ্যাটিনিটি তথা মালদার নাগরিকবৃন্দ। এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট লিখিত দাবি জানিয়েছি, আমরা মালদা বাসি আশায় বুক বাঁধছি, মাননীয় প্রধানমন্ত্রীর মালদা সফর কালে, মালদা জেলার এক্সজেস্টিং এয়ারপোর্ট এ আঠারো অথবা 19 সিটের small ফ্লাইট উঠানামা নির্দেশ প্রদান করবেন, শ্রী সাহা বলেন এ বিষয়ে সিভিল এভিয়েশন দপ্তরের প্রতিনিধিদের পর্যবেক্ষণ নিয়ে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাধ্যমে প্রপোজাল পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিমান মন্ত্রক এ । জেলা সভাপতি উজ্জল সাহা আসাব্যক্ত করে বলেন, এবার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর মালদা সফর কালে মালদার এক্সজেষ্টিং এয়ারপোর্ট পুনরায় চালু করার নির্দেশ প্রদান করবেন। রিপোর্ট মালদা।

15/01/2026

মালদা,১৫ জানুয়ারি : বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের।
আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।

15/01/2026

মালদা, ১৬ জানুয়ারি :
বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে, মশাল জ্বালিয়ে, নীল সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হলো মালদা কলেজ ময়দানে। উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী ময়দান থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে। সেই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করার পর মালদা কলেজ মাঠে বইমেলার প্রবেশদ্বার ফিতে কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারপর বইমেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে এবং বেলুন উড়িয়ে মেলার শুভারম্ভ করা হয়। মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা রায় , মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক প্রীতি গোয়েল, মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস, বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ। ১৬ থেকে ২১ জানুয়ারির পর্যন্ত চলবে বইমেলা। প্রায় ১৫০ টি বিভিন্ন প্রকাশনীর স্টল থাকবে এই বইমেলায়। অন্যান্য স্টল রয়েছে ৫০টি। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চ থাকবে বেশ কয়েকটি। ৫০টিরও বেশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালদা জেলা বইমেলা প্রাঙ্গণে।

15/01/2026

আমরা বড় বড় #চোর ধরতে পারিনা, কিন্তু এই #ছিঁচকে চোরদের ঠিক ধরতে পারি .... কি বলেন আপনারা??
এই দুই জন সাইকেল চোর গতকাল পাবলিকের হাতে ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চাউলখোলা গ্রামের পাকার ঘাট মোড়ে।
ধরা পড়ে এরা দুইজন চুরির দায়ে একে অপরের উপর চাপানোর চেষ্টা করছে। দেখুন সেই ভিডিও। এরা সম্ভবতঃ দিনের পর দিন নেশার টাকা যোগাড় করতে অথবা ভালো লাইফস্টাইল দেখাতে এই ধরনের চুরি করছে।
তাই সকলে সাবধান থাকুন ও নিজেদের জিনিসপত্র সাবধানে রাখুন। কারণ- যে দিকে তাকাবেন সে দিকেই হয়তো চোরদের দেখতে পাবেন।

07/01/2026

(৮ টিমের মহিলা কাবাডি প্রতিযোগিতা )৩১ তম ভবানীপুর মহামিলন উৎসব - 2026 || পরিচালনায় -:- হলদিয়া, ভবানীপুর ,আজাদহিন্দ ক্লাব, পূর্ব মেদিনীপুর || 31th. Bhabanipur Mahamilan Utsab - 2026 Org.by - Haldia Bhabanipur Azad Hind Club

19/12/2025

{ ৮ টি টিমের আমন্ত্রিত মহিলা কাবাডি প্রতিযোগিতা } নজরুল উৎসব -২০২৫, পরিচালনায় -:- হাতিবেড়িয়া নজরুল স্মৃতি সংঘ, হাতিবেড়িয়া (মহাত্মা গান্ধীনগর), হলদিয়া ,পূর্ব মেদিনীপুর

Camera & Led Wall - Biswa Bangla : Haldia (W.B)
📞 যেকোনো অনুষ্ঠানের বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন +91 9332 255288 📞 Any event booking contact us +91 9332 255288


__________________________________________________________________________________
It's a fully Entertaining & musical channel. Here you can Watch a Musical video everyday...I hope you enjoy it

Enjoy and stay connected with us!!
Subscribe to Biswa Bangla Entertainment Channel for unlimited entertainment

All copyrights of the pictures and music that are used in my videos are owned by its respective owners and I really appreciate them. If any of the owners have a problem with your pictures and music used here, please send me a message and I will remove them. If any issue please contact this E-mail, don't send “STRIKE” our channel.
E-Mail:[email protected]

It's a fully Entertaining & musical channel. Here you can Watch a Musical video everyday...I hope you enjoy it.

《《 DISCLAIMER 》》
"Copyright Disclaimer, Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.....

________________________________________
Thanks For Watching Our Videos
Plz Subscribe My Channel For More Videos
-------------------------------------------------------------------------------------------------------------
LIKE | SUBSCRIBE | COMMENT | SHARE |


17/12/2025

,মালদা--- বিজেপির তরফ থেকে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। সারা রাজ্যের জুড়ে পরিবর্তন সভা সাথে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারদেওনাপুর, সভাপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। এই সভাই উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক নিলাঞ্জন দাস, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদিকা মৌসুমী মিত্র সহ অন্যান্য কর্মীরা। সভাতে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকারকে কটাক্ষ করে বলেন বৈষ্ণবনগর বিধানসভায় কোন উন্নয়ন হয়নি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা পারদেওয়ানপুর ও শোভাপুর এলাকায়। তিনি বলেন আগামী ২০২৬ এর নির্বাচন, চোর চিটিংবাজদের বিসর্জন, বিধায়িকার স্বামীকে দিয়ে থানা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা তুলছেন। এবং এই সরকার থাকাকালীন রাস্তাঘাট থেকে পানীয় জল স্কুল থেকে স্বাস্থ্য বিভাগ কিছুই করতে পারিনি। ২০২৬ সালে এই সরকার পতন ঘটবে। এই সরকার যা করতে পারেনি, বিজেপি সরকার করে দেখাবে।

বাইট--- দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক নিলাঞ্জন দাস

বাইটঃ--- বৈষ্ণবনগর বিধায়ক চন্দনা সরকার (ফোন কল)

Address

Haldia
MEDINIPUR

Telephone

+919332255288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswa Bangla Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswa Bangla Sports:

Share

Category