D.S.A

D.S.A মানুষ গড়ার কারখানা

26/05/2026

সব প্রাপ্তির পোস্ট হয়না, তবে কিছু প্রাপ্তি এমনই যে সবার সাথে ভাগ করে নিতে মন চাই।

ভালো থাকুন নিশীথ বাবু আর আমাদের আশীর্বাদে রাখবেন ❤️🙏

প্রতিবারের মতো আমাদের ক্লাবের যে সমস্ত সদস্যরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে তাদের আরো ভালো আগামীর জন্য আমরা উ...
20/05/2026

প্রতিবারের মতো আমাদের ক্লাবের যে সমস্ত সদস্যরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে তাদের আরো ভালো আগামীর জন্য আমরা উৎসাহ প্রদান করি।

এবারেও তার ব্যতিক্রম ছিলোনা।

এবারের কৃতিরা হলোঃ-

১. উৎকর্ষ সিংহ (উঃমাঃ)
২. সম্রাট মুখার্জী (উঃমাঃ)
৩. রামকৃষ্ণ মন্ডল (উঃমাঃ)
৪. অনিমেষ রানা (উঃমাঃ)
৫. ভার্গব ঘোষ (উঃমাঃ)
৬. অনন্ত ঘোষ (মাধ্যমিক)
৭. অর্পণ (মাধ্যমিক)

এদের সকলের জন্য ক্লাবের পক্ষ থেকে শুভকামনা রইল।

আমাদের শহরের নাম, রাজ্যের বুকে গর্বের সাথে তুলে ধরেছে যে শর্মিষ্ঠা, ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অন...
20/05/2026

আমাদের শহরের নাম, রাজ্যের বুকে গর্বের সাথে তুলে ধরেছে যে শর্মিষ্ঠা, ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান।

তার আগামীর পথ চলা অনেকের অনুপ্রেরণা হয়ে উঠুক।

আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, গত শনিবার ১৬ই মে থেকে D.S.A-তে অঙ্কনের ক্লাস শুরু হয়েছে। প্রতি শনিবার বিকেল ৪টায় সমস্ত...
20/05/2026

আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, গত শনিবার ১৬ই মে থেকে D.S.A-তে অঙ্কনের ক্লাস শুরু হয়েছে। প্রতি শনিবার বিকেল ৪টায় সমস্ত বয়সের ছাত্রছাত্রীদের সুপ্ত অঙ্কন প্রতিভার বিকাশের উদ্দেশ্যে প্রশিক্ষণ দিচ্ছেন প্রিয়াঙ্কা ম্যাম।

যোগাযোগ 📞 6296414479

সকাল থেকে রাত্রি অবধি চায়ের ঠেকের আড্ডায় যে গল্পগুলো এই কয়েকমাস প্রতিনিয়ত আলোচনা হয়েছে, সেগুলোই প্রশ্নের ডালি আকারে উপস্...
12/05/2026

সকাল থেকে রাত্রি অবধি চায়ের ঠেকের আড্ডায় যে গল্পগুলো এই কয়েকমাস প্রতিনিয়ত আলোচনা হয়েছে, সেগুলোই প্রশ্নের ডালি আকারে উপস্থিত থাকছে আগামী 16-ই মে শনিবার সন্ধ্যা 7-টায় ডিএসএ সাংস্কৃতিক মঞ্চে।

দেখা হচ্ছে সেদিন, এবার দেখবো কোন দল জেতে ✌🏻

আজ এমন একজন মানুষের জন্মদিন, যিনি একই সঙ্গে কবি, গীতিকার, দার্শনিক, প্রেমের উপদেষ্টা, breakup consultant, annual functio...
09/05/2026

আজ এমন একজন মানুষের জন্মদিন, যিনি একই সঙ্গে কবি, গীতিকার, দার্শনিক, প্রেমের উপদেষ্টা, breakup consultant, annual function-এর প্রধান অতিথি এবং বাঙালির সাংস্কৃতিক OTP।
বছরে অন্তত একদিন তাঁকে quote না করলে যেন বাঙালিয়ানা verify হয় না।

#শুভ_রবীন্দ্রজয়ন্তী

ক্লাবের পক্ষ থেকে দুবরাজপুর বিধানসভার পুন: নির্বাচিত বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা মহাশয়কে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন।আগ...
05/05/2026

ক্লাবের পক্ষ থেকে দুবরাজপুর বিধানসভার পুন: নির্বাচিত বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা মহাশয়কে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন।

আগামীর দুবরাজপুর সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠুক। ছেলেদের হাতে কাজ থাক। রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের নিরিখে দুবরাজপুর হয়ে উঠুক জেলার অন্যতম পীঠস্থান আপাতত এইটুকু আবেদন রইল।

কাল দেখা হচ্ছে ক্যুইজপ্রেমী ও ক্রিকেটপ্রেমীদের সাথে..
13/03/2026

কাল দেখা হচ্ছে ক্যুইজপ্রেমী ও ক্রিকেটপ্রেমীদের সাথে..

এবার একটু অন্যভাবে বৈঠক বসছে, মার্চের 2-তারিখ ঠিক বৈকাল 4-টায় আপনাদের অপেক্ষায় থাকবে বাকিরা।এমনিতে তো আমাদের মফঃস্বলে আন...
25/02/2026

এবার একটু অন্যভাবে বৈঠক বসছে, মার্চের 2-তারিখ ঠিক বৈকাল 4-টায় আপনাদের অপেক্ষায় থাকবে বাকিরা।

এমনিতে তো আমাদের মফঃস্বলে আনন্দের উপলক্ষ্য খুব একটা থাকেনা। তাই একটা দিন বাড়ির সবাই মিলে আসুন, আবিরের রঙে নিজেদের সাথে অন্যদেরও রাঙিয়ে তুলুন।

নাচে-গানে উৎসবে আবারো মাতোয়ারা হোক বসন্তের বৈঠক।

Address

Ashram More, Station Road
Dubrajpur
731123

Alerts

Be the first to know and let us send you an email when D.S.A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share