30/05/2022
সবার সপ্ন সত্যি হয় না।কারো কারো হয়,আমি সে কারোর দলে নেই,কারোর দলেই নেই।
আফসোস ! আমাদের প্রতি টা মানুষ এর নিজস্ব কিছু কষ্ট থাকে।নিজস্ব কিছু মানুষ হারানোর গল্প থাকে।বলতো মানুষ ঠিক কতটা আঘাত পেলে নিজেকে পরিবর্তন করে ফেলে? 👥
হুম তুমি চলে যাওয়ার পর থেকে আমার ও কিছু পরিবর্তন হয়েছে। আমার কষ্টের সাথে রাতের কোথায় যেন একটা সম্পর্ক আছে।আমার এখনো রাতে ঘুম আসে না।তোমার ওই ভয়ংকর চিৎকার গুলো আমার দুই চোখের পাতা এক করতে দেয় না।আমাকে ক্ষত বিক্ষত করে দেয় মূহুর্তে।
মাঝে মাঝে আমি নাকি স্বপনে ও চিৎকার করি।তুমি জানো আমি কবে নিজেকে আয়নায় দেখেছি আমার মনে নেই। বলতো একটা মানুষ নিজেকে ঠিক কতটা ঘৃণা করলে নিজের মুখ দেখতে চায় না।আমার আগে অন্ধকার কে ভয় হতো আর এখন আমার অন্ধকার টা সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। গভীর রাতে জানালা দিয়ে এই চাঁদ টা দিকে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগে তুমি না দেখলে বুঝতে পারবে না। অন্ধকার টা যে কতটা শান্তি র তা বুঝতে পারি এখন।
সত্যিই শাস্তির।ওই রঙিন পৃথিবী টা আমার জন্য নয়। কত দিন হল আমি কোন ছবি তুলি না নিজের।সব পুরোনো ছবি আমার ।আমি যতটা তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবি ঠিক ততটা আরো জড়িয়ে পরি তোমার সাথে। কিন্তু আমি সত্যিই একটা পরিবর্তন চাই ছিলাম নিজের।
তাই নিজেকে অনেক দিন পর্যন্ত আটকে রেখেছিলাম একটা ঘরে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতাম।আমি কতদিন সূর্যের আলো দেখেনি ।পুরো একটা মাস পেরিয়ে গেলো একটা ঘরে।যেদিন আমি প্রথম আলোতে এলাম আমার মনে হলো আমি বোধহয় ভুল করে আলোর জগতে ঢুকে পড়লাম। এই বার একটা ভয়ানক পরিবর্তন হল আমার,বুঝলাম তোমাকে ভুলতে গিয়ে আমি তোমাকে নিজের শিরায় শিরায় ঢুকিয়ে ফেললাম।এখন আমি একটা পাষান হৃদয় আর মানুষ হয়ে গেলাম।কারো মৃত্যুতে ও এতো সহজে কাঁদি না।অবাক হই না।কিন্তু তোমার প্রতি অনুভূতি একি রয়ে গেছে। কি যানো আমি যখন ই কাউকে তোমার কথা বলতে শুরু করি আমি কেনো যানি কেঁদে ফেলি।আমি পুরো কথা বলে শেষ করতে পারি না ।কথার মাঝে ই আটকে যাই,আমরা গলা কাঁপে।।আমি স্বাভাবিক থাকতে পারি না।আমি কেঁদেছি কিন্তু তাও খারাপ চাই নি তোমার। এত কিছুর পর ও শুধু চাই তুমি যেখানে থাকো" ভালো থাকো"
কিছু গল্প না হয় অসমাপ্তই থাকুক! তাতে অন্তত আক্ষেপ নিয়েও হলেও আরো কিছুদিন বেচে থাকা যাবে।💔🖤
#অভিমানী ✍️🖋️