Alipurduar Football News AFN

Alipurduar Football News AFN we present accurate news of local football before everyone. India Played World Cup, Develop For Indian Football, Develop For Alipurduar District Football

PSG Complete Their European Dream, Lifting the UEFA Champions League Trophy.
30/05/2026

PSG Complete Their European Dream, Lifting the UEFA Champions League Trophy.

ভারতীয় ফুটবলের দ্বিতীয় অধিবেশন লীগ ইন্ডিয়ান ফুটবল লীগের (IFL) চ্যাম্পিয়ন হয়ে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জা...
24/05/2026

ভারতীয় ফুটবলের দ্বিতীয় অধিবেশন লীগ ইন্ডিয়ান ফুটবল লীগের (IFL) চ্যাম্পিয়ন হয়ে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জায়গা পাকা করে নিল কলকাতার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC).

এই বছর ইন্ডিয়ান সুপার লিগে শেষ দিন তুলনামূল্য লড়াই হয়েছে লীগ শিরোপা দখল করবার জন্য। পয়েন্টের বিচারে ইস্ট-মোহন দুজনই ...
22/05/2026

এই বছর ইন্ডিয়ান সুপার লিগে শেষ দিন তুলনামূল্য লড়াই হয়েছে লীগ শিরোপা দখল করবার জন্য। পয়েন্টের বিচারে ইস্ট-মোহন দুজনই সমান তবে গোল ব্যবধানের বিচারে এ বছর দীর্ঘ ২২ বছরের খড়া কাটিয়ে চ্যাম্পিয়ন লাল হলুদ বাহিনী।।
East Bengal FC

𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐈𝐍𝐃𝐈𝐀East Bengal FC
21/05/2026

𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐈𝐍𝐃𝐈𝐀
East Bengal FC

ISL-খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজ কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ যেই দলই জিতবে, তারাই লীগ চ্যাম্পিয়ন।।
17/05/2026

ISL-খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজ কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ যেই দলই জিতবে, তারাই লীগ চ্যাম্পিয়ন।।

খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলা দলে সুযোগ করে নিয়েছে আলিপুরদুয়ারের দুজন ফুটবলার ডলসিংপাড়া ফুটবল একাডেমির সুজল মুন্...
02/03/2026

খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলা দলে সুযোগ করে নিয়েছে আলিপুরদুয়ারের দুজন ফুটবলার ডলসিংপাড়া ফুটবল একাডেমির সুজল মুন্ডা ওরফে পোগবা ও জিৎপুর বাগানের বিবেকানন্দ ক্লাব ফুটবল একাডেমির অনুশীলনরত জিতেন সোরেন।।

নাগাল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সন্তোষ ট্রফির যাত্রা শুরু করলো সঞ্জয় সেন অধীনস্থ বাংলা দল!!দুরন্ত ছন্দে শুরু করলো বাংল...
21/01/2026

নাগাল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সন্তোষ ট্রফির যাত্রা শুরু করলো সঞ্জয় সেন অধীনস্থ বাংলা দল!!

দুরন্ত ছন্দে শুরু করলো বাংলা। সন্তোষ ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন বাংলা অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে তারা প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে জিতলো। বাংলার পক্ষে গোল করেন আকাশ হেমব্রম, আকিব নওয়াব, অধিনায়ক রবি হাঁসদা ও সায়ন ব্যানার্জী। বাংলার পরের ম্যাচ আগামী শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে।।
Indian Football Association - IFA

🚨 Trial Alert Contact for further information- 9434228808Collected
21/01/2026

🚨 Trial Alert
Contact for further information- 9434228808
Collected

বাংলা সন্তোষ ট্রফি দলে আলিপুরদুয়ার জেলার দলশিংপাড়ার বিকি থাপা!!আদিত্য থাপা, শুভম রায়ের পর আবারো বাংলা সন্তোষ ট্রফি দল...
13/01/2026

বাংলা সন্তোষ ট্রফি দলে আলিপুরদুয়ার জেলার দলশিংপাড়ার বিকি থাপা!!

আদিত্য থাপা, শুভম রায়ের পর আবারো বাংলা সন্তোষ ট্রফি দলে সুযোগ করে নিল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া ফুটবল একাডেমির মিডফিল্ডার বিকি থাপা। গত কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টস ক্লাব হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন বিকি। উল্লেখ গতবারের বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দলের আদিত্য থাপা ও বিকি থাপা দুজন একই‌ ক্যাম্প দলসিংপাড়া ফুটবল একাডেমির প্রশিক্ষণরত।।
Indian Football Association - IFA

আলিপুরদুয়ার সূর্যনগর ক্লাবের আয়োজনে সূর্যনগর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বর্ষ P.S কাপ। ছয় দলীয় নকআউট এই ফুটবল টুর্ন...
30/12/2025

আলিপুরদুয়ার সূর্যনগর ক্লাবের আয়োজনে সূর্যনগর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বর্ষ P.S কাপ। ছয় দলীয় নকআউট এই ফুটবল টুর্নামেন্ট আলিপুরদুয়ার জংশনের তিনটি একাডেমি গ্রীন বেঙ্গল ফুটবল একাডেমি, মর্নিং বয়েজ ফুটবল একাডেমি এবং বিবেকানন্দ ক্লাব ফুটবল একাডেমী ছাড়াও সূর্যনগর ফুটবল একাডেমি ও এসএ ফাইটার, রেমবো এফসি অংশগ্রহণ করে।
দুটো কোয়ার্টার ফাইনালে সূর্যনগর ১-০ গোলে গ্রীনবেঙ্গল কে পরাজিত করে, দ্বিতীয়তে বিবেকানন্দ ক্লাব মনিং বয়েজক ১-০ গোলে পরাজিত করে।
প্রথম সেমিফাইনালে সূর্যনগর এসএ ফাইটারের বিরুদ্ধে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায়। দ্বিতীয় সেমিফাইনালে বিবেকানন্দ রেমবো এফসির বিরুদ্ধে ট্রাইবেকারে ৪-২ গোলে জয় পায়।
ফাইনালে বিবেকানন্দ এবং সূর্যনগরের রুদ্ধশ্বাস লড়াইয়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে সেখানে ৩-২ গোলে জয়লাভ করে বিবেকানন্দ ক্লাব ফুটবল একাডেমি।
বিবেকানন্দের পক্ষে টূর্ণামেন্টের সেরা গোলরক্ষক ও ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ শুভঙ্কর বর্মন, সেরা ডিফেন্ডার অভিজিৎ বাফোর ও সর্বোচ্চ গোলদাতা রাহুল মন্ডল। প্লেয়ার অফ দা টুর্নামেন্ট সূর্যনগরের সুশান্ত দাস।।
খবরদাতা:- সুমন দাস ও ত্রিনাথ রায়।।

Address

Labu Began Road
Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when Alipurduar Football News AFN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alipurduar Football News AFN:

Share

Category