আদ্যন্ত'১৮

আদ্যন্ত'১৮ বীর চট্টলার সর্ববৃহৎ র‍্যাগ উৎসব - "𝐂𝐔𝐄𝐓 𝐑𝐚𝐠 𝟐𝟎𝟐𝟒 - আদ্যন্ত '১৮"

৫ ফেব্রুয়ারি ২০১৯, এক শীতের শান্ত সকালে আগমন ঘটেছিল আদ্যন্ত'১৮ ব্যাচের। দীর্ঘ পাঁচ বছর অপরিচিত জায়গায়, অপরিচিত মানুষের ভ...
25/11/2025

৫ ফেব্রুয়ারি ২০১৯, এক শীতের শান্ত সকালে আগমন ঘটেছিল আদ্যন্ত'১৮ ব্যাচের। দীর্ঘ পাঁচ বছর অপরিচিত জায়গায়, অপরিচিত মানুষের ভিড়ে ক্লাস-ল্যাবের ব্যস্ততা, দু’নম্বর ক্যান্টিনের সকালের নাস্তা, বিকেলে গোলচত্ত্বরের কাশেম মামার রূপালী স্টোরে চা-সিগারেট আর জীবনের নানা সংগ্রামের মাঝেই আমরা একসাথে বড় হয়েছি, গড়ে উঠেছি এক দৃঢ় বন্ধনে।

৩১ মে ২০২৪, অবশেষে বিদায়ের সেই দিন। জীবিকার টানে কেউ দেশে, কেউ বিদেশে ছুটে গেছে আপন ঠিকানায়। পেছনে রয়ে গেছে চুয়েট ক্যাম্পাসের হাজারো রঙিন স্মৃতি, আমাদের হাসি, দুষ্টুমি, ক্লান্তি আর বন্ধুত্ব।

আদ্যন্ত’১৮ এর ক্যামেরাবন্দী স্মৃতি আর নেই এইটাই শেষ।
যে যেখানে আছে, ভালো থাকুক, সুস্থ থাকুক। কোনো এক রাস্তায়, কোনো এক মোড়ে, পুরোনো পরিচয়ে পুরনো মানুষগুলো সাথে হয়তো আবার দেখা হবে। বিদায়

আদি থেকে অন্তহীন,
আদ্যন্ত অমলিন

৩১ মে ২০২৪বিদায়ের ঠিক কিচ্ছুক্ষণ আগে 📸 CUET Photographic Society-CUETPS
24/11/2025

৩১ মে ২০২৪
বিদায়ের ঠিক কিচ্ছুক্ষণ আগে

📸 CUET Photographic Society-CUETPS

৩১ মে ২০২৪, চুয়েট ক্যাম্পাসে ইতি টেনেছিল আদ্যন্ত’১৮ ব্যাচ। শেষ মুহূর্তের তাড়াহুড়ায় ভুলে গিয়েছিলাম আমাদের সেই সুন্দর, অগো...
23/11/2025

৩১ মে ২০২৪, চুয়েট ক্যাম্পাসে ইতি টেনেছিল আদ্যন্ত’১৮ ব্যাচ। শেষ মুহূর্তের তাড়াহুড়ায় ভুলে গিয়েছিলাম আমাদের সেই সুন্দর, অগোছালো র‍্যাগের ছবিগুলো আপলোড করতে। সময়ের স্রোতে আজ আদ্যন্ত’১৮-এর প্রত্যেক বন্ধু একেক পথে, একেক শহরে, একেক জীবনে। এই দেড় বছরের মাঝেই বিদায় নিয়েছে আমাদের প্রিয় জুনিয়র ব্যাচ উড়ন্ত’১৯, বিদায় নিতে যাচ্ছে বৃহন্ময় '২০’ব্যাচও।

আদ্যন্তের পুরোনো স্মৃতিগুলো তাই ভাবলাম ফেসবুকের পাতায় জমা রাখি। ভবিষ্যতের কোনো এক বিকেলে হয়তো আবার ফিরে তাকাবো, দেখব আমাদের সেই হাসিখুশি, প্রাণভরা দিনগুলো।

আগামী দুদিনে বাকী সব ছবি আপলোড দিয়ে শেষবারের মত বিদায় নিব।
📷CUET Photographic Society - CUETPS

05/08/2024

এই স্বাধীনতা অর্জনে যারা রক্ত দিয়েছে তাদের জন্য হাজার হাজার শ্রদ্ধা।
স্বাধীনতা
৩৬ জুলাই ( ৫ আগস্ট) ২০২৪

গনতন্ত্র রক্ষা করতে স্বৈরাচারীকে রুখে দিতে চলে আসুন ঢাকায়
04/08/2024

গনতন্ত্র রক্ষা করতে
স্বৈরাচারীকে রুখে দিতে
চলে আসুন ঢাকায়

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তা প্রদানের নামে হাস্যকর অজুহাতে জোরপূর্বক ডিবি কার্যালয়ে নিয়ে জিম...
30/07/2024

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তা প্রদানের নামে হাস্যকর অজুহাতে জোরপূর্বক ডিবি কার্যালয়ে নিয়ে জিম্মি করে রাখার বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমরা প্রথমত এই ৬ সমন্বয়ককে জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটকে রাখা এবং গতকাল সন্ধ্যা নাগাদ তাদের কাছ থেকে স্পষ্টত জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আদায়ের তীব্র নিন্দা জানাই।

আমরা জানি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৬২ অনুযায়ী পুলিশের নিকট দেয়া কোন সাক্ষীর জবানবন্দি পরবর্তীতে অপরাধের কোন অনুসন্ধানে কিংবা বিচারে ব্যাবহারযোগ্য নয়।
সেক্ষেত্রে, সমন্বয়কদের জোরপূর্বক তুলে নিয়ে পুলিশি হেফাজতে রেখে পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্দোলন প্রত্যাহারের জোরপূর্বক বিবৃতি আদায়কে আমরা প্রত্যাখান করছি।
আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যতদিন পর্যন্ত জিম্মি করা সমন্বয়কদের মুক্তি দিয়ে তাদের স্বাধীনভাবে নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা না করা হচ্ছে এবং ৯ দফা দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এছাড়া শত শহীদের রক্তের জবাব আদায় না হওয়া পর্যন্ত কোন জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা ৬ জিম্মি সমন্বয়ককে অতি দ্রুত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। এর আগে ১৬ জুলাই চুয়েট বাসে সাধারণ শিক্ষার্থীদের কিছু সন্ত্রাসী ছাত্রলীগকর্মী দ্বারা ন্যাক্কারজনক আক্রমনের শিকার হয়। এমনকি ছাত্রীরাও এই আক্রমণ থেকে রেহাই পায় নি। এছাড়া, বিগত ১৯ জুলাই ২০২৪ মিথ্যা মামলায় আটককৃত চুয়েটের ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম উদ্দিন কে অবিলম্বে মুক্তি দেওয়ার এবং রিমান্ড আদেশ প্রত্যাহারের আহবান জানাচ্ছি। আমরা তার অতি দ্রুত মুক্তির দাবি জানাই।
সবশেষে, সরকার এবং প্রশাসনের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা-গ্রেফতার ও সাংবাধানিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্গন করে পুলিশ রাত বিরাতে বাসাবাড়ি এবং মোবাইল ফোন তল্লাশি এবং অন্যান্য ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

রক্তের নদী বানিয়ে
প্রলাপের শোক
রাস্তায় হয়তো শুকাবে রক্তের দাগ
আমার মনে রয়ে যাবে ক্ষতচিহ্ন চাপ

আমাদের ভাইদের সাথে ছিলাম আছি থাকব আমরা আদ্যন্ত'১৮

#আদ্যন্ত_১৮

Cultural night of আদ্যন্ত'১৮ Rag day 2024.All right reserved to our photographic partner CUET Photographic Society-CUETP...
28/06/2024

Cultural night of আদ্যন্ত'১৮ Rag day 2024.

All right reserved to our photographic partner CUET Photographic Society-CUETPS

#আদ্যন্ত_১৮

আদ্যন্ত'১৮ present রঙ উৎসব ২০২৪।Thanks to Shajinaz Hospital Limited for sponsoring our Color fest.All right Reserved to ...
15/06/2024

আদ্যন্ত'১৮ present রঙ উৎসব ২০২৪।

Thanks to Shajinaz Hospital Limited for sponsoring our Color fest.

All right Reserved to our photographic partner CUET Photographic Society-CUETPS

#আদ্যন্ত_১৮
#কালারফেস্ট

আদ্যন্ত'১৮ present The dance of Farewell.CUET RagDay2024.All right reserved to our photographic partner CUET Photographi...
12/06/2024

আদ্যন্ত'১৮ present The dance of Farewell.
CUET RagDay2024.

All right reserved to our photographic partner CUET Photographic Society-CUETPS

#আদ্যন্ত_১৮

Adresse

র‍্যাগ ওয়াল, গোল চত্তর, চুয়েট, Chittagong, Bangladesh 4349
Democratic Republic Of The

Téléphone

+8801601357975

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque আদ্যন্ত'১৮ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à আদ্যন্ত'১৮:

Partager

Type