09/22/2025
আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে “টেস্ট অব বাংলাদেশ ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে!
আপনাদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থনের কারণেই এই মহোৎসব এতো বড় সফলতা অর্জন করেছে।
👉 এ বছর আমাদের সঙ্গে ছিলেন ৫০,০০০-এরও বেশি দর্শক ও শ্রোতা।
👉 উপভোগ করেছেন খাবার, সংগীত, সংস্কৃতি ও বাংলাদেশি ঐতিহ্যের অনন্য সমাহার।
এই সাফল্যের পেছনে রয়েছে—
✔️ বিপুল ব্যয়
✔️ দীর্ঘমেয়াদী পরিকল্পনা
✔️ অসংখ্য ঘন্টার প্রস্তুতি
✔️ এবং সকলের অক্লান্ত পরিশ্রম
আমরা আন্তরিক ধন্যবাদ জানাই—
✨ আমাদের সম্মানিত স্পনসরগণকে
✨ নিবেদিতপ্রাণ টিম মেম্বারদেরকে
✨ অক্লান্ত ভলান্টিয়ারদেরকে
✨ এবং অসাধারণ ভেন্ডরদেরকে
তাদের অবদান ছাড়া এই উৎসব এতটা প্রাণবন্ত ও সফল হতো না।
আমাদের দর্শক, স্পনসর, ভেন্ডর, টিম ও ভলান্টিয়ার—সবাই মিলে আমরা গর্বের সাথে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি খাবার, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে।
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সব ধরনের পরিশোধ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
তবে যদি কারো কোনো পাওনা থেকে থাকে, অথবা কেউ এখনও পেমেন্ট গ্রহণ না করে থাকেন, তবে অনুগ্রহ করে অবিলম্বে যোগাযোগ করুন—
📞 রাসেল রহমান – 647-886-6427
আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা ছাড়া টেস্ট অব বাংলাদেশ ২০২৫ কল্পনাতীত হতো না।
আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সবাইকে।
শুভেচ্ছান্তে,
টিম টেস্ট অব বাংলাদেশ ২০২৫