Md. Atiqul Hoque

Md. Atiqul Hoque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Atiqul Hoque, Event, Sylhet.

24/07/2026

Exquisite beauty lies hidden right next door, yet we never truly opened our eyes to see it. So, no more delay—Buffalo New York to New Jersey.

03/05/2026

Men in LOVE' ব্যাপার টাই আলাদা!
সে মানুষ টা শুধুই আপনাকে চাইবে, আর কিছুই চাইবেনা! সে আপনাকে চেঞ্জ করতে চাইবেনা, আপনার কিছুই সে চেঞ্জ করবেনা উল্টা আপনার জন্য নিজেকে চেঞ্জ করবে। একদম আলাদা হয়ে যাবে, যেটা দেখে আপনি খুশি হবেন। আপনার বাচ্চামি ভাল্লাগে? সে আপনার জন্য বাচ্চামি করবে। আপনার জন্য সে তার পছন্দের জিনিস ছেড়ে দিবে, এতে তার বিন্দুমাত্র খারাপ লাগবেনা কারণ সে চাইবে যেন আপনি 'খুশি থাকেন'!
তার একটাই চাওয়া পাওয়া থাকে, তার প্রিয় নারী যাতে খুশি থাকে!💙

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আক...
29/04/2026

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আকৃতি দেওয়া তাঁর জন্য কোনো ব্যাপারই না৷ তবুও তিনি দশমাস ধরে ভ্রুণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। এটাই তাঁর হিকামাহ্!

ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, সাতটা তারা তাঁকে সিজদাহ্ করছে। ওই সাতটা তারা তাঁর ভাইদের প্রতীক ছিলো। আল্লাহ চাইলে পারতেন,ওই মূহুর্তে ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভাইদের দ্বারা সিজদাহ্ করাতে। কিন্তু তিনি তা করেননি। এই স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত হতে হয়েছে। কারাগারে জীবন কাটাতে হয়েছে। দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এতসব পরীক্ষার মধ্যে দিয়েই রব্ব তাঁকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তব হয়েছিলো।

ফেরাউন যখন সীমালঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিলো,আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন।

আবার মুসা নবী যখন মাদইয়ানে পৌঁছেছিলেন,তখন তিনি অসহায় হয়ে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করছিলেন। আল্লাহ তাৎক্ষণিক দুআতে সাড়া দিয়ে তাঁকে বাসস্থান, কর্ম ও স্ত্রী দিয়েছিলেন।

আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানেন,ঠিক কোন সময়ে,কিভাবে কি দিলে তা তাঁর বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দুআ করি,আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই৷ কখনো বা রব্ব আমাদের অপেক্ষা করান। কখনো হয়তো রব্ব আমাদের এরচেয়ে উত্তম কিছু দিয়ে সন্তুষ্ট করে দেন।

আল্লাহ দেন৷ আগে হোক আর পরে হোক,আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই৷

আপনি যদি দুআ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন,তবে জেনে রাখবেন,আপনার দুআ ইতোমধ্যেই কবুল হয়ে গেছে। সবরের সাথে দুআ চালিয়ে যান। সঠিক সময়ের অপেক্ষা করুন।

আল্লাহ আপনাকে অতিশীঘ্রই সন্তুষ্ট করে দিবেন সেভাবে,যেভাবে পিতা ইয়াকুব(আ:) ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ বছর পর পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন।🌸🤍

জীবনের কিছু গোল্ডেন রুল যা আমি নিজের মনের শান্তি বজায় রাখতে সবসময় মেইন্টেইন করার চেষ্টা করি। আপনারাও চাইলে নিজের জীবনে এ...
29/04/2026

জীবনের কিছু গোল্ডেন রুল যা আমি নিজের মনের শান্তি বজায় রাখতে সবসময় মেইন্টেইন করার চেষ্টা করি। আপনারাও চাইলে নিজের জীবনে এপ্লাই করে দেখতে পারেন।

১. কখনো মানুষের থেকে কোন কিছু আপনা থেকে আশা করবেন না। না সাহায্য, না কৃতজ্ঞতা।
কারণ প্রত্যাশা যত কম, হতাশাও তত কম।

২. আত্মীয়-স্বজনের সাথে টাকা-পয়সার লেনদেনে যাওয়ার আগে ১০২৫ বার ভাববেন। নেয়া বা দেয়া- দুই ক্ষেত্রেই এমন অংকে যাবেন না, যা পরে সম্পর্ক নষ্ট করে দেয়।

৩. নিজের ঘরের খবর ঘরে রাখবেন।
বিশেষ করে দাম্পত্য সম্পর্ক। এটা যত কম “পাবলিক”, তত বেশি “পিসফুল”।

৪. সবাইকে নিজের সব কথা বলবেন না।
সবাই শুনতে পারে, কিন্তু সবাই বুঝতে পারে না। কিন্তু দুইশো মতামত ফ্রিতে পাবেন যেটা আদতে আপনার প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় মতামত আমাদের মাইন্ডকে কনফিউজ করে, অস্বস্তি বাড়ায়।

৫. না বলতে শিখুন। প্রতিটা 'হ্যা' আপনার এনার্জির কিছু অংশ ক্ষয় করবে। আগে ভেবে নিবেন সে এনার্জিটা পজিটিভলি ব্যয় করছেন কিনা।

৬. তুলনা করা বন্ধ করুন।
কারণ আপনি অন্যের ফলাফল দেখেন, কিন্তু প্রক্রিয়াটা দেখেন না। অসম্পূর্ণ তথ্য দিয়ে নিজের জীবনকে জাজ করা, লজিক্যালি ভুল সিদ্ধান্ত।

৭. নিজের সময়কে গুরুত্ব দিন।
যেখানে আপনার উপস্থিতি ভ্যালু পায় না, সেখানে সময় নষ্ট করা বন্ধ করুন।

৮. রাগের সময় সিদ্ধান্ত নেয়া বা কথা বলা এড়িয়ে চলুন।
রাগ একটা টেম্পোরারি ইমোশন, কিন্তু এর ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত বা বলা কথা পার্মানেন্ট ইমপ্যাক্ট ফেলে।
অস্থায়ী অনুভূতির উপর স্থায়ী কিছু তৈরি করা, খারাপ সমীকরণ।

৯. অন্যের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন।
যারা আপনাকে বুঝবে, তাদের কাছে প্রমাণ লাগে না। আর যারা বুঝবে না, তাদের কাছে প্রমাণ দিয়েও লাভ নেই। নিজের ইগো স্যাটিসফাই করতে কখনো কম্পিটিশন করবেন না।

১০. একা থাকতে ভয় পাবেন না। এটা জীবনে চলার জন্য গুরুত্বপূর্ণ একটা স্কিল। একা থাকার ভয়ে আমরা ভয়ংকর কোন সম্পর্কেও থেকে যেতে বাধ্য হই। যা রীতিমত আত্মঘাতী সিদ্ধান্ত।

১১. নিজের উপর ইনভেস্ট করুন।
স্কিল, মানসিকতা, স্বাস্থ্য এগুলোই শেষ পর্যন্ত আপনার পাশে থাকে। Make yourself precious, your skills will never betray you.

১২. কাউকে আপনার জীবনের কেন্দ্র বানাবেন না। আপনার নিজের জীবনের বিন্দু আপনি, যাকে কেন্দ্র করে সবার উপস্থিতি। আপনার জীবনের কেন্দ্র যদি অন্য কেউ হয়, তাহলে সে অনুপস্থিত হলেই আপনি ভারসাম্য হারাবেন।

জীবনে শান্তি লাভ খুব কঠিন বিষয় না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখুন, নিজের নিয়ত ঠিক করুন, আর কাজ করে যান। You get what you believe. And what you believe shapes who you are 🌺

আমরা যাকে ‘সেটেলড লাইফ’ ভাবি,অনেক সময় তা আসলে মরীচিকা।কাস্টমস অফিসার বুলেট বৈরাগী, কিংবা জামিল-বৃষ্টির মতো পিএইচডি গবেষক...
28/04/2026

আমরা যাকে ‘সেটেলড লাইফ’ ভাবি,অনেক সময় তা আসলে মরীচিকা।

কাস্টমস অফিসার বুলেট বৈরাগী, কিংবা জামিল-বৃষ্টির মতো পিএইচডি গবেষক—যারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সফল ছিলেন।

তাঁদের দেখে অনেকেই হয়তো আফসোস করেছেন—“আহা! কী সুন্দর জীবন!” কেউ কেউ হয়তো হিংসাও করেছেন।

অথচ একবার ভেবে দেখুন তো—তাঁদের মতো সমাপ্তি কি আপনিও চাইতেন?

আমরা প্রায়ই নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকি, অন্যের জীবন দেখে হিংসা করি। কিন্তু সত্য হলো, প্রত্যেকের জীবন তার নিজের পথেই চলে। কারোর পথের সাথে কারো মিল নেই।

আমাদের অনেকের ধারণা—সরকারি চাকরি পেলেই জীবন ‘সেট’, কিংবা বিদেশে পিএইচডি করতে পারলেই সব ঠিক হয়ে যায়।

কিন্তু জীবন তো কোনো নির্দিষ্ট গন্তব্য না; এটি এক অস্থায়ী সরাইখানা।

এখানে আমরা সবাই যাত্রী।

কার জীবনের শেষে কী অপেক্ষা করছে, তা স্রষ্টা ছাড়া কেউ বলতে পারবে না।

তাই অন্যের রঙিন মলাট দেখে নিজের জীবনের সাদাকালো পাতাগুলো ছিঁড়ে ফেলা নিছক বোকামি।

বাস্তবে জীবন কোন প্রতিযোগিতার ময়দান না এটি প্রত্যেক মানুষের নিজস্ব সফর।

আপনি যদি আপনার নিজের জীবনে সন্তুষ্ট থেকে শান্তিতে ঘুমাতে পারেন, তবে আপনি সেই ব্যক্তির চেয়েও বেশি সফল, যে ক্ষমতার শীর্ষে থেকেও নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

বুলেট বৈরাগী, নাহিদা বৃষ্টি বা জামিল—তাঁরা প্রত্যেকেই তথাকথিত ‘সফলতার’ এক একটি শিখর ছুঁয়েছিলেন। কেউ ক্ষমতার কেন্দ্রে, কেউ মেধার জোরে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করছিলেন।

কিন্তু, তাঁদের আকস্মিক প্রস্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সাফল্যের চাকচিক্য আর জীবনের নিরাপত্তা এক সুতোয় গাঁথা নয়।

কারণ দিনশেষে সফলতার চেয়েও সুন্দরভাবে বেঁচে থাকা অনেক বেশি জরুরি।

সাফল্য হয়তো মরীচিকা হতে পারে, কিন্তু বেঁচে থাকাটা চরম সত্য। প্রতিটি নিঃশ্বাস এক একটি উপহার।

তাই অন্যের ট্রেনের দিকে তাকিয়ে না থেকে নিজের সফরটাকে উপভোগ করুন।

কারণ আপনার ট্রেনের সময়সূচী এবং গন্তব্য—দুটোই সম্পূর্ণ আলাদা।

Address

Sylhet

Telephone

+8801736208737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Atiqul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Atiqul Hoque:

Shortcuts

Share

Category