10/06/2017
→→→Why People Losing Their Intrest To Watch WWE's Show←←←
→→আজকে আমার এই পোস্টের বিষয় হল কেন মানুষ WWE এর শো[Raw,Smackdown Live] দেখার প্রতি ইচ্ছা হারাচ্ছে।আমার এই পোস্টে আমি কয়েকটা কারন উল্লেখ করবো যার কারনে মানুষজন[আমি নিজেও] WWE দেখার ইচ্ছা হারাচ্ছে।তাহলে কথা না বাড়িয়ে পোস্টের মুল প্রসঙ্গে চলে যাই।
→→Script-বর্তমানে WWE না দেখতে চাওয়ার সবচেয়ে বড় কারন হল স্ক্রিপ্ট।আপনি যার ফ্যানই হোন না কেন আপনাকে এটা মেনে নিতে হবে যে WWE এর বর্তমান স্ক্রিপ্ট বাজে[সম্প্রতিকালে এটার উন্নতি করার চেষ্টা করছে]।আপনি আগের WWE এর সাথে বর্তমান WWE এর স্ক্রিপ্টের তুলনা করেন তাহলে বর্তমান স্ক্রিপ্টকে কিছুই মনে হবে না।আর এটাও ঠিক যে বর্তমানে আগের মত স্ক্রিপ্ট লেখাও যাবে না কারন অনেক বাধ্য বাধকতা রয়েছে।তাও তার চাইলে বাধ্য বাধ্যকতার মধ্যে থেকেও ভাল স্ক্রিপ্ট লিখতে পারে এবং ভাল ভাল ফিউড দর্শকদের উপহার দিতে পারে কিন্তু তারা স্ক্রিপ্টের দিকে তেমনভাবে নজর দিচ্ছে না।হয়ত তারা আমাদের ভাল ফিউড দিতেই ইচ্ছুক না।যাই হোক এই স্ক্রিপ্টের কারনে WWE দেখার ইচ্ছা অনেক মানুষের হারিয়ে গেসে।
→→Business-WWE বোরিং হওয়ার আরেকটা কারন হল ব্যাবসা।WWE এটা বুঝার চেষ্টা করে না যে দর্শকরা কি চায় বা কি দেখতে পচ্ছন্দ করে।কিন্তু WWE এটা ভাল বুঝে যে কি করলে বেশি টাকা কামানো যাবে[ভিন্সের এত বয়স হয়ে গেল কিছু দিন পর মারা যাবে,আমার মাথায় ঢুকে না যে সে এত টাকা দিয়ে কি করবে]।আপনার কিছু দিন আগে দেখলেই ব্যাবসার খাতিরে কার হাতে WWE Championship ধরিয়ে দিল।WWE সাধারনত Raw বা Smackdown Live এ ভাল ম্যাচের বুকিং করে না কারন ম্যাচ ভাল হলেও যতজন শো এর টিকেট কটবে ম্যাচ খারাপ হলেও ঠিক ততজনই টিকেট কাটবে আর Live Event এর কথা নাই বলি ওইখানে ভাল ম্যাচের আশা করাও পাপ।ওইখানে দর্শকরা শুধু টিকেট কাটে তাদের পচ্ছন্দ রেসলারদের দেখার জন্য।যাই হোক ভিন্স যদি ব্যাবসা বাদ দিয়ে দর্শকদের এন্টারটেইনমেন্টের কথা চিন্তা করে কোন ম্যাচ বা ফিউডের বুকিং করায় স্ক্রিপ্ট রাইটারদের দিয়ে তাহলে WWE আগের মত জনপ্রিয় হয়ে উঠবে[এইটা সম্ভব না যতক্ষন পর্যন্ত না WWE এর সমপর্যায়ের রাইভেল কোন কম্পানি প্রতিষ্ঠা হয়]।
→→PG Era-হ্যা PG Era এর কারনে WWE বোরিং হয়েছে।আমি জানি আমার এই পয়েন্ট দেখে কেউ কেউ মনে করবেন আমি ১৮+ কন্টেন্ট এর কথা বলছি,আরে না ভাই ওইগুলো না।PG Era আসার মাধ্যমে ভালোই হয়েছে পরিবারের সাথে বসে WWE দেখা যায়।যাই হোক আমার পয়েন্ট হচ্ছে বর্তমানের WWE হিলদের গিমিক হল চোর/ছ্যাচরা ক্লিনলী একটাও ম্যাচ জিততে পারে না।এই সব হিলদের গিমিক তৈরি হয়েছে PG Era এর কারনে।প্রতিদিন হিলদের চিটিং করে ম্যাচ জিততে দেখে কারই ভাল লাগে।আগের দিনের হিলরা ছিল ডমিনেটিং।যাদের Bloody Heel বলে।আপনি The Undertaker,Kane,Batista ইত্যাদি রেসলারদের গিমিকগুলো দেখেন।হিলরাও ক্লিনলী জিততে পারে।আগেরদিনের হিলদের সামর্থ ছিল কম্পানির টপ বেবী ফেস রেসলারদের হারানোর।বর্তমানের হিলদের তেমন গিমিক দেওয়া হলে এবং স্ট্রংভাবে বুকিং করা হলে WWE আবার ভাল লাগতে শুরু করবে।
→→Stable-আগে WWE তে অনেক লেজেন্ডারি স্টেবল ছিল।কিন্তু বর্তমানে WWE তে কোন স্টেবলই নাই।WWE তে শেষ জনপ্রিয় একটি স্টেবল ছিল The Shield।কিন্তু Shield ভাঙ্গার পর কোন নতুন ডমিনেটিং স্টেবল আনে নি।২০১৫ সালে একটা স্টেবল এনে ছিল সেটা হল League Of Nation।ওই স্টেবলের পরিনতি আর কিছুই বলার নেই।যাই হোক WWE তে কোন নতুন স্টেবল আনলে ভালোই হবে।WWE দর্শকদের কাছে দেখার উপোযগী হবে।আমরা আবার WWE আগের মত দেখার ইচ্ছা শক্তি ফিরে পাবো[আশা করা যায়]।
এগুলা শুধু আমার মতামত ছিল।আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।ধন্যবাদ।