05/06/2025
আসসালামু আলাইকুম ওয়ারামাতুল্লাহ,
আজকে একটা ভিন্ন টপিক তুলে আনার চেষ্টা করেছি।
সবার জন্যে দোয়া ও শুভ কামনা রইলো।
আরাফার দিনের জন্য আমল টাস্ক 🕋
🌙 আরাফার রাতের (৮ তারিখ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত) আমল কম্বো:
🔹 ১. নিয়ত ও প্রস্তুতি
▪️অন্তরে দৃঢ় নিয়ত করুন: “হে আল্লাহ! এই রাত ও আগামী দিনের বরকত যেন আমি পুরোপুরি কুড়িয়ে নিতে পারি।”
▪️হালকা খাবার খেয়ে, ওযু করে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করুন।
🔹 ২. ইশা ও তাহাজ্জুদের সালাত
▪️ইশার স্বলাত ছেলেরা জামাআতে আর মেয়েরা আওয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করুন।
▪️শেষ রাতে ঘুম থেকে উঠে ২, ৪, বা ৮ রাকাআত তাহাজ্জুদ পড়ুন।
▪️অবশ্যই প্রতিটি স্বলাত তাড়াহুড়ো না করে খুশু-খুযূর সাথে পড়বেন।
🔹 ৩. দোয়া- ইস্তিগফার-দরুদ
▪️দোয়া!দোয়া! প্রচুর পরিমাণে দোয়া করুন।
▪️ইস্তেগফার করুন প্রচুর। (৫০০+)
▪️দরুদ পাঠ করুন। (৩০০+)
☀️ আরাফার দিনের (ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত) যিকির ও আমল কম্বো:
🔹 ১. সেহরি ও ফজর
▪️রাতেই সেহরি করে রোজা রাখুন।
(আরাফার রোজা দু’বছরের গোনাহ মাফের কারণ!)
▪️হজ্বে না যাওয়া ব্যক্তিদের জন্য এই দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতের কাজ।
▪️ফজর নামাজ পড়ুন সময়মতো।
⬇️ তাকবিরে তাশরিক (৯-১৩ জিলহজ্জ)
ফজর নামাজের পর:
> اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
আল্লহু আকবর আল্লহু আকবর লা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবর, আল্লহু আকবর আল্লহু আকবর।
— প্রতিটি ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব,তিনবার পড়া সুন্নত।
🔹 ২. আরাফার বিশেষ দোয়া
> "لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ"
লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহ'দাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হা'মদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন ক্বদীর।
— এই দোয়াটি দিনে যত বেশি পারেন পড়ুন। (হাদীস: সবচেয়ে উত্তম দোয়া এই দিনে এটাই)
🔹 ৩. অতিরিক্ত যিকিরসমূহ (বিভক্ত করে পড়ুন):
1️⃣
তাসবিহ:
سُبْحَانَ اللَّهِ (সুবহা'নাল্লহ) — ১০০ বার
তাহমিদ:
الْحَمْدُ لِلَّهِ (আলহা'মদুলিল্লাহ) — ১০০ বার
তাকবীর:
اللَّهُ أَكْبَرُ (আল্লহু আকবর) — ১০০ বার
তাহলিল:
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ (লা ইলা-হা ইল্লাল্লহ) — ১০০ বার
2️⃣ ইস্তেগফার - ১০০০+
3️⃣ দরুদ - ৫০০+
4️⃣ সূরা ইখলাস - ২০+
5️⃣ হাওকালা - ১০০+
6️⃣ দোয়া ইউনুস - ১০০+
7️⃣ কুরআন-হাদিসে বর্ণিত যেকোনো দোয়াও এভাবে টার্গেট নিয়ে পড়তে পারেন।
📌 এখানে যিকির গুলো আপনারা যার যার সুবিধা মত কম-বেশি পড়তে পারবেন।
🔹৪. কুরআন তিলাওয়াত
▪️অন্তত এক পারা অথবা বেশি বেশি কুরআন তিলাওয়াতের নিয়ত করা।
▪️মনোযোগ দিয়ে বুঝে পড়ে আমলের ইচ্ছা করা।🎁 ৮. সদকা ও ভালো কাজ
🔹৫. নিজেকে নতুনভাবে গড়ার নিয়ত করুন
▪️এই দিনকে নিজের জীবনের একটি "রিফ্রেশ" পয়েন্ট বানান।
▪️লিখে রাখুন কী কী বদল আনতে চান নিজের জীবনে – যেমন: ইবাদতে নিয়মিত হওয়া, সময়ের কদর, সম্পর্ক ঠিক করা, গুনাহ থেকে বিরত থাকা + ক্ষমা চাওয়া ইত্যাদি।
🔹 ৬. দোয়া লিস্ট তৈরি করুন
▪️নিজের জন্য, পরিবার-বন্ধুদের জন্য, উম্মতের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাত ও হেদায়েতের জন্য গভীর আন্তরিকতায় দোয়া করুন। ( যাদের দোয়া লিস্ট করা নেই তাদের জন্য এই সব টপিক নিয়ে পরবর্তী পোস্টে দোয়া লিস্ট দিব ইন শা আল্লাহ।)
📌 নোট:
আসর–মাগরিব (মূল দুআর সময়!)
🌟 সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়!
এ সময়ে সমস্ত কাজ-কর্ম থেকে বিরতি নিয়ে দোয়ার প্রতি গভীর মনোনিবেশ করুন। কাঁদুন, ভেঙে পড়ুন, নিজেকে বিছিয়ে দিন রবের সামনে। যা যা রবের কাছে চাওয়ার আছে তা চেয়ে নিন এই সময়ে।
🔹৭. সাদাকা বা ভালো কাজ
▪️হোক সেটা টাকা, খাবার ইত্যাদি – আল্লাহর জন্য কিছু না কিছু দান করুন
▪️অথবা কোনো দুঃখীকে সান্ত্বনা দেওয়া, কাউকে দোয়া পাঠানো ইত্যাদি নানা রকম ভালো কাজে মনোনিবেশ করতে পারেন।
🔹৮. গুনাহ মুক্ত থাকা
▪️চেষ্টা করুন এই দিনে কোনো গীবত, রাগ, বাজে কথা যেনো না হয়।
📝 আরও কিছু করণীয় টিপস
✅ দুআ তালিকা আগেই তৈরি করুন
✅ সোশ্যাল মিডিয়া অফ রাখুন
✅ ওজুতে থাকার চেষ্টা করুন
✅ বারবার লাব্বাইক বলুন
✅ বেশি বেশি ইস্তিগফার করুন
✅ উম্মাহর জন্য কাঁদুন
✅ নিজের জন্য দুআর আগে আল্লাহর সন্তুষ্টি চেয়ে নিন
🌙 সেরা দিনের সেরা সময় — যেন মিস না হয়!
“এই দিনের দোয়া, বছরের যে কোনো দোয়ার চেয়ে শ্রেষ্ঠ” – (তিরমিজি)
✨ সবশেষে মনে রাখুন:
যদি আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন, অন্য কিছু না দেন— তাহলেও সে তো আমাদের জন্য চরম সফলতা।
আরাফার এই বিশেষ দিনটিকে এমনভাবে ব্যবহার করা উচিৎ যেন যেন পরবর্তী বছরের পথ চলার শক্তি মজুদ হয়ে যায়। ইন শা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দিনের যথাযথ কদর করার তাওফিক দিক। আমিন
📌নিজে আমল করুন,অপরকেও আমলে উৎসাহিত করুন।
🖋️ Peace Of Jannah