ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • Home
  • Bangladesh
  • Rangamati
  • ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, Sports Event, Rangamati.

শুভ জন্মদিন Mitul Marma ❤️গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
11/02/2026

শুভ জন্মদিন Mitul Marma ❤️
গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

07/12/2025
আগামী ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে WBC এশিয়া টাইটেল এর ফাইট। বাংলাদেশের হয়ে লড়তে তার আগেই চ...
23/11/2025

আগামী ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে WBC এশিয়া টাইটেল এর ফাইট। বাংলাদেশের হয়ে লড়তে তার আগেই চীনে যাবেন পাহাড়ের গর্ব, বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার, এশিয়ার সেরা বক্সারদের একজন সুরো কৃষ্ণ চাকমা।

আমাদের জুম্মো রক Sura Krishna Chakma 'র জন্য শুভকামনা। 🤜🔥❤️

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর বরগাঙ কিংস বনাম বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের ফাইনাল ম্যাচে হাজার...
23/11/2025

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর বরগাঙ কিংস বনাম বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের ফাইনাল ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতি ⚽❤️

Photos from the Bangladesh U17 match against Timor-Leste in the AFC U17 Asian Cup Qualifiers. 🇧🇩⚽
22/11/2025

Photos from the Bangladesh U17 match against Timor-Leste in the AFC U17 Asian Cup Qualifiers. 🇧🇩⚽

এডিট করা ছবিতে মিতুল মারমার হাতে বিশ্বকাপ। কেউ সেটা দেখে হাসছে, মজা করছে, ট্রল করছে। কিন্তু সত্যি কথা কি জানেন? আমাদের প...
22/11/2025

এডিট করা ছবিতে মিতুল মারমার হাতে বিশ্বকাপ। কেউ সেটা দেখে হাসছে, মজা করছে, ট্রল করছে। কিন্তু সত্যি কথা কি জানেন? আমাদের প্রত্যেকের বুকের ভেতর লুকিয়ে থাকা স্বপ্নটা ঠিক ওই ছবির মতোই।

হ্যাঁ, আমরা এখনো বিশ্বকাপের মঞ্চে দাঁড়াতে পারিনি। এখনো ছুঁতে পারিনি। এটাও সত্য। কিন্তু স্বপ্ন দেখা তো বন্ধ হয়নি। বরং আরও তীব্র হয়েছে। আমরা শুধু মিতুলের হাতে নয়, হামজা, জায়ান, মোরসালিন, শমিত, মিচেল… এই ছেলেদের হাতেই দেখতে চাই সেই কাপ। যারা ঘাম ঝরায়, লড়াই করে, পাহাড়-সমান বাধা পেরিয়ে এগিয়ে যায়। তাদের চোখের ভেতরেই তো আমাদের ভবিষ্যৎ স্বপ্ন লুকিয়ে আছে।

এই স্বপ্নই মিতুলকে আরও এগিয়ে যেতে শেখায়, হামজাকে দাঁত চেপে লড়াই করতে শেখায়, জায়ানের মনকে শক্ত করে, মোরসালিনকে আরো কৌশলি হতে শেখাবে। যখন আমাদের ছেলেরা মাঠে নামে আমরা হয়তো তখন গ্যালারিতে থাকি না, কিন্তু টিভির সামনে বসে আমাদের হৃদস্পন্দন ঠিক তাদের সঙ্গে দৌড়ায়।

আমরা স্বপ্ন দেখি। আর আমাদের এই স্বপ্নই একদিন পথ দেখাবে। কোটি মানুষের সেই একটাই স্বপ্ন: বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আর একদিন জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সদের হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলবে।

কিছু উশৃঙ্খল দর্শক বা ফুটবল কনটেন্ট ক্রিয়েটর যদি মিতুলকে গালাগালও করে, তাতে কিছু বদলাবে না। কারণ এই দেশের অন্তত কোটি মানুষ মিতুলকে ভালোবাসে। বিশ্বাস করে। আর সেই বিশ্বাসই মিতুলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, মিতুলকে আরো আত্নবিশ্বাসী করে তুলবে।

❤️
22/11/2025

❤️

20/11/2025

বর্তামানে ঢাকায় ফার্স্ট ডিভিশনে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক তরুণ খেলোয়াড় বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে। তাদের নাম, ছবি এবং গল্প পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। আমরা পেইজ থেকে তাদের সেই গল্প প্রচার করবো। ❤️

সমরজয় : বিলাইছড়ির দুর্গম দোজরী পাড়া থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝ মাঠদৈহিক গড়নে অপেক্ষাকৃত ছোট সমরজয় তঞ্চঙ্গ্যাঁর পু...
20/11/2025

সমরজয় : বিলাইছড়ির দুর্গম দোজরী পাড়া থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝ মাঠ

দৈহিক গড়নে অপেক্ষাকৃত ছোট সমরজয় তঞ্চঙ্গ্যাঁর পুরো গল্পটাই সংগ্রামের। বিলাইছড়ির দোজরী পাড়ার এক জুমচাষী পরিবারের সন্তান সে। যেখানে তিনবেলা খাওয়া নিশ্চিত করা কঠিন, সেখানে ফুটবলের বুট তো বিলাসিতা। খালি পায়ে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিলাইছড়ির দিঘোলছড়ি মাঠে দৌড়েই নিজের স্বপ্নটাকে বড় করে তুলেছিলেন সমরজয়।

সাবেক জাতীয় ফুটবলার অরুণ বিকাশ দেওয়ানের মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে একবার সুযোগ পান তিনি। সেখানে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান গোলকিপার মিতুল মারমাসহ পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় তরুণরা অনুশীলন করছিল। ফুটবল মাঠের মাঝ মাঠে সমরজয়ের শক্তিশালী উপস্থিতি কোচদের চোখ এড়ায়নি। ডাক পান রাঙামাটি অনূর্ধ্ব-১৮ দলে।

এরপর পথ খুলে যায় আরও বড়। নোয়াখালীর পাইওনিয়ার ফুটবল একাডেমি হয়ে অনূর্ধ্ব-১৮ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে মাঠে অভিষেক। সবই আসে নিজের জেদ আর মাঠে প্রাণপণে লড়ে যাওয়ার পুরস্কার হিসেবে।

এরপর যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, বাংলাদেশ বয়েজ ক্লাব, ফকিরাপুল ইয়াংমেনস (২০২২-২৩) আর আরামবাগ ক্রীড়া সংঘ (২০২৪-২৫) সব জায়গাতেই নিজের জায়গা তৈরির জন্য তাকে যুদ্ধ করতে হয়েছে। আরামবাগকে রানার্সআপ করতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ঠিক তখনই বাবা স্ট্রোক করলেন। পরিবার দাঁড়িয়ে গেল তার কাঁধে। পড়াশোনা, সংসারের চাপ আর মাঠ, সব সামলে সমরজয় তবু অনুশীলন ছাড়েননি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে আরামবাগের হয়ে মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছে সেই খালি পায়ে দীগলছড়ির মাঠে দৌড়ানো ছেলেটি সমরজয় তঞ্চঙ্গ্যাঁ। সমরজয়ের জন্য শুভকামনা! ❤️

Address

Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category