12/09/2026
🎙️ ৩য় জাতীয় বিতর্ক উৎসব | স্কুল পর্যায়ের ফাইনাল🎙️
পাস্টডিএস ৩য় জাতীয় বিতর্ক উৎসব - ২০২৬ এর "স্কুল পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতা" অনুষ্ঠিত হয় ২৯ আগস্ট । প্রতিযোগিতায় অংশগ্রহণ করে "ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ, পাবনা" এবং "পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা"।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল পর্ব শেষে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে "পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা" এবং বিজিত দল হিসেবে প্রতিযোগিতা শেষ করে "ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ, পাবনা"।
এদিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের নিজস্ব উদ্যোগে পাবনার বৃত্তিপ্রাপ্ত ৬টি স্কুল এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মাঝে বিতর্কচর্চা, জ্ঞানার্জন ও শিক্ষার প্রতি আগ্রহকে উৎসাহিত করার এই উদ্যোগ ৩য় জাতীয় বিতর্ক উৎসবকে আরও অর্থবহ করে তোলে।
যুক্তির চর্চায় সমৃদ্ধ হোক আগামীর প্রজন্ম। ✨
PUST Debating Society