Fake dreams

Fake dreams Name. : জান্নাত

19/03/2026

রমজানের শেষ প্রান্তে এসে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে।

একদিকে ঈদের আনন্দ।
অন্যদিকে বিদায়ের কষ্ট।

এক মাস সিয়াম, তারাবিহ, তাহাজ্জুদ, কুরআন, ইস্তিগফার, কান্না—সবকিছুর পর যখন শাওয়ালের চাঁদ ওঠে, তখন শুধু নতুন মাসই শুরু হয় না, এক অর্থে রমজানের পরীক্ষার ফলও প্রকাশ পেতে শুরু করে।

অনেক আলেম ঈদের রাতকে “লাইলাতুল জাইযা” বা পুরস্কারের রাত বলেও উল্লেখ করেছেন।

তাই এই রাতকে অবহেলা করবেন না।
আবার এমনও ভাববেন না যে, বড় কোনো আয়োজন না হলে ইবাদত হবে না।

কারণ ইবাদতের সৌন্দর্য হলো—সত্যি মন নিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া।

---

ঈদের রাতের আসল সুযোগ কোথায়?

এই রাতের সবচেয়ে বড় সুযোগ হলো—রমজান শেষ হওয়ার আগে শেষবারের মতো অন্তর খুলে আল্লাহর কাছে দাঁড়ানো।

রমজানে হয়তো আপনি অনেক কিছু করতে পেরেছেন।
হয়তো অনেক কিছু করতে পারেননি।
হয়তো কিছু রাত খুব ভালো গেছে।
হয়তো কিছু রাত হারিয়ে গেছে ঘুমে, ক্লান্তিতে, গাফিলতিতে।

কিন্তু ঈদের আগের রাত যেন আপনার শেষ আবেদন হয়ে ওঠে—

ইয়া আল্লাহ, আমি যতটুকু পেরেছি করেছি।
যা পারিনি—তুমি মাফ করো।
যা কম পড়েছে—তুমি পূর্ণ করো।
যা ভেঙেছে—তুমি জোড়া লাগাও।
আর যা কবুল হওয়া দরকার—তুমি কবুল করো।

এই রাতের সবচেয়ে সুন্দর আমল তাই হলো—

নফল নামাজ,
কুরআন তিলাওয়াত,
ইস্তিগফার,
দরুদ,
তওবা,
আর মন খুলে দোয়া।

---

তাহলে কী করবেন?

খুব সহজ।

আজ রাতকে আপনি তিন ভাগে ভেবে নিতে পারেন।

প্রথম ভাগ — শুকরিয়া
দ্বিতীয় ভাগ — তওবা
তৃতীয় ভাগ — দোয়া

---

প্রথমে শুকরিয়া

বলুন—

আলহামদুলিল্লাহ।
রমজান পেয়েছি।
রোজা রাখতে পেরেছি।
কুরআন খুলেছি।
দোয়া করেছি।
তোমার দরজায় ফিরেছি।

অনেক মানুষ গত বছর ছিল, এ বছর নেই।
আপনি আছেন।
এটাই বড় নিয়ামত।

---

তারপর তওবা

রমজানের ভেতরেও হয়তো গুনাহ হয়েছে।

চোখে, জিহ্বায়, মনে, আচরণে—অনেক ভুল হয়েছে।

তাই এই রাতে বেশি বেশি পড়ুন—

أَسْتَغْفِرُ اللَّهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

আর পড়ুন—

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নি
অর্থ: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো।
(জামে আত-তিরমিজি: ৩৫১৩)

যদিও এই দোয়াটি মূলত লাইলাতুল কদরের জন্য বেশি পরিচিত, ক্ষমা চাওয়ার দোয়া হিসেবে এটি সব সময়ই গভীর ও উপকারী।

---

তারপর দোয়া

আজ রাতে বেশি বেশি চাইবেন

28/09/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন মক্কার অধিবাসীদের মধ্যে এই প্রথা বিদ্যমান ছিল যে, তারা তাদের নবজাতকদেরকে বেদুঈন মহিলারদের তত্ত্বাবধানে দিয়ে দিতেন যারা তাদের সেই বাচ্চাদেরকে দুই বছর পর্যন্ত মরুভূমির বুকে লালন-পালন করতেন। মক্কার অধিবাসীরা বিশ্বাস করতেন, মরুভূমির বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশ তাদের বাচ্চাদেরকে বলিষ্ঠ এবং কষ্টসহিষ্ণু করে গড়ে তুলবে। এছাড়াও, তারা জানতেন, বেদুঈনদের মধ্যে লালিত-পালিত হলে তাদের বাচ্চারা সমগ্র আরব বিশ্বে প্রচলিত আরবীর মধ্যে বিশুদ্ধতম আরবী ভাষা শিখবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও সেদিন এমন একজন বেদুঈন

মহিলাকে খুঁজছিলেন যিনি তার নাতি শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে তার দুধ পান করাবেন এবং লালন-পালন করবেন। বানু সা'দ গোত্রের কয়েকজন মহিলা সেদিন বাচ্চার খোঁজে মক্কায় এসেছিলেনও। আব্দুল মুত্তালিব তাদের প্রত্যেককেই তার নাতিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু, তারা যখন জানতে পারলেন যে, বাচ্চার পিতা মৃত, তারা কেউই ওই বাচ্চাকে নিতে রাজি হলেন না। কারণ, তারা ভেবেছিলেন, যে বাচ্চার বাবা মৃত সেই বাচ্চাকে লালন-পালন করে তারা যথেষ্ঠ পরিমাণে প্রতিদান পাবেন না।

হালীমাহ বিনতে আবু জুওয়ায়েবও ঐদিন মক্কায় এসেছিলেন বাচ্চার খোঁজে। অন্য সব মহিলারা বাচ্চা পেয়ে গেলেও তাঁর ভাগ্য যেন ততটা প্রসন্ন ছিল না! এমন সময় তাঁর দেখা হলো আব্দুল মুত্তালিবের সঙ্গে যিনি কোলে একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিলেন, কোন মহিলাই যে বাচ্চাটিকে নিতে রাজি হয়নি! দেখে তার মায়া লাগল! তিনি এবং তাঁর স্বামী শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে মরুভূমিতে ফেরৎ গেলেন। খালি হাতে ফিরতে হয়নি বলেই তাঁরা সেদিন খুশি ছিলেন!

হালীমাহ বিনতে আবু জুওয়ায়েব এবং তাঁর স্বামী হারিথ বিন আব্দুল উজ্জাহ দু'জনেই বানু সা'দ গোত্রের সদস্য ছিলেন। তাঁদের সন্তানেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ ভাই-বোন হওয়ার বিরল সম্মান অর্জন করেছিলেন। তাঁদের নাম হচ্ছে আব্দুল্লাহ, আনিসা এবং সায়মা। সায়মাও শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুধ পান করান।

হালীমাহ এবং তাঁর স্বামী দেখলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাড়ি নিয়ে যাওয়া মাত্রই তাঁদের জীবনে পরিবর্তন আসতে শুরু করলো! ত

27/03/2025

একটা সুন্দর মোনাজাত!❣️

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন🤲❤ ⭐দোয়া⭐

🌐 ইয়া আল্লাহ, এই বরকতময় দিন এখন শেষ হতে চলেছে, দয়া করে আমাকে আপনার দ্বীনের পথে থাকতে সাহায্য করুন। আমাকে দ্বীনের জ্ঞান দান করুন।

🌐 ইয়া আল্লাহ, আপনি অসীম দয়ালু, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমাকে দান করুন, যা সর্বোত্তম।

🌐 ইয়া আল্লাহ, আমাকে ইহকালে এবং পরকালে সফল হতে সাহায্য করুন।

🌐ইয়া আল্লাহ, আমি যদি অকৃতজ্ঞ, অন্যায়, অসৎ আচরন করে থাকি, আমাকে ক্ষমা করুন।

🌐 ইয়া আল্লাহ, আমি জানি না আমি আগামী রমজানে বেঁচে থাকব কিনা,আমার উপর সহায় হোন,আমার গুনাহ মাফ করুন। আমাকে জান্নাতে স্থান দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

🌐ইয়া আল্লাহ, আমাকে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস I

🌐 ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন আমি যেন আপনার দ্বীনকে চারদিকে ছড়িয়ে দিতে পারি I

🌐 ইয়া আল্লাহ, দয়া করে আমাকে গীবতকারীদের অন্তর্ভুক্ত করবেন না I

🌐ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন যদি আমি অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি।

🌐 ইয়া আল্লাহ আমাকে এবং সেই ব্যক্তিকে ক্ষমা করুন যে আমার কাছে এটি পাঠিয়েছে। আমাদের সফলতা দান করুন। নিশ্চয় আপনি মহান,ক্ষমতাবান, ক্ষমাশীল, পরম দয়ালু।

💎 আমীন💎
ইয়া রাহমানূর রাহীম

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fake dreams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category