06/03/2018
#রি_পোষ্ট
,,,,,,খোলা চিঠি,,,,,
কেন এতো কষ্ট করতেছো ??
কিসের জন্য ??
তাদের জন্য ?? যারা কিনা তোমার মূল্যই
দিতে জানেনা!
যারা বুঝতেই পারেনা কি অমূল্য সম্পদ টা
তাদের ঝুলিতে আছে ।।
তারা জানেই না এমন সম্পদের ব্যবহার ।।
আসলেই তুমি ভুল দেশে জন্মগ্রহণ করেছো ।।
তোমার মত একটা প্লেয়ার আর্জেন্টিনার
মত দেশ আসলেই ডিজার্ভ করেনা ।।
একজন আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে
আমি আসলেই লজ্জিত, নিন্দুকেরা তোমার সাফল্য
গুলো ভুলে শুধুমাত্র সব ব্যর্থতার দায় ভার
তোমার উপর চাপায় ।
তারা ভুলে যায় স্টার প্লেয়ারে ভরা
কিন্তু অগুছালো ছন্নছাড়া একটা দল কার
হাত ধরে তিনটা মেজর ট্রুনামেন্ট এর
ফাইনাল খেললো ।।
আমি ভুলিনি, আমি দেখছি ২০১৪ বিশ্বকাপে
কিভাবে তোমার একার প্রচেষ্টায় দলটা
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ।। আমি দেখেছি
কিভাবে নক আউট পর্বে(রাউন্ড অফ ১৬)
তোমার পায়ের জাদুতে এগিয়ে দেয়া বলটা
ডি মারিয়া সুইজারল্যান্ড এর জালে
জড়িয়ে ছিল ।। আমি দেখেছি ফাইনাল
গুলোতে তুমি কিভাবে একের পর এক সুযোগ
তৈরি করে গিয়েছিলে ।।
সাথে এও দেখেছি কিভাবে তোমার তৈরি
করে দেয়া সুযোগ গুলো ওরা নষ্ট করেছে ।।
গ্যাপ খু্ঁজে তোমাকে মরিয়া হয়ে বারবার
গোলপোস্টের দিকে ছুটতে দেখেছি,
দেখেছি পাস দেয়ার জন্য সতীর্থদের দিকে
ইশারা করতে ।। কিন্তু তারা যে একাই গোল
দিয়ে জয়ের নায়ক হতে মরিয়া ছিল ।। সবাই কি
আর তোমার মত এত নিঃস্বার্থ হয় ??
নিজের পজিশন ছেড়ে দিয়ে দলের জয়ের
জন্য বলের যোগান দিতে কয়জনই বা
স্ট্রাইকার থেকে মিড ফিল্ডার বনে যায় ??
তারা কোনদিনই বুঝবেনা তোমার এসব ত্যাগ
গুলোর কথা।
শুনেছি তোমার পূর্বপুরুষরা নাকি ইতালিয়ান
ছিলেন ।। ইতালিয়ানদের মতে, তাদের নাকি
সারাজীবন আক্ষেপ থাকবে তোমাকে
তাদের দেশ থেকে হারানোর জন্য ।।
স্পেন তোমার ক্যারিয়ার এর শুরুর দিকে
তাদের দেশের হয়ে খেলতে তোমাকে
অফার করেছিল ।। তুমি তা সাথে সাথেই
প্রত্যাক্ষান করেছিলে দেশকে ভালোবেসে
।।
আর সেই দেশ এবং দেশের খেলোয়াড় গুলো তোমার কষ্ট বুঝেনা ।।
তার চেয়ে বরং ইতালিয়ান মেসি অথবা
স্প্যানিশ মেসি, সেই বোধয় ভাল ছিল ।।
কারণ বিশ্বের অমূল্য এই রত্নটাকে খুব
যত্নের সহিতই তারা ব্যবহার করতো ।।
অন্তত তারা গুণীর কদর করতে জানে ।।
আমি জানিনা তোমার মত একটা খেলোয়াড়
এবং মানুষ উভয়ের হেটার থাকা কিভাবে
সম্ভব ?!?
আমার কাছে, হয় তারা তোমাকে ভাল করে
চেনেনা জানেনা, নয়তো তারা বদ্ধ উন্মাদ
।।
আমি ইউটিউব ঘেটে অনেক গ্রেট
ফুটবলারদের খেলাই দেখেছি ।। জর্জ বেস্ট
এর স্কিল দেখছি, দেখছি ডি স্টাফিনো,
ক্রুইফ, পেলে, মেরাডোনাদের স্কিলও।।
কিন্তু তোমার মত স্বয়ং সম্পূর্ণ আমার
চোখে আর কাউকেই লাগেনি ।।
জর্জ বেস্ট,দিনহো,আর মেরাডোনা ছাড়া ফুটবলে
বাকিদের স্কিল তোমার আশেপাশেও নাই ।।
আর সেই তোমাকেই কিনা দলীয় একটা
শিরোপার জন্য অশ্রু ঝরাতে হয় এতো সমালোচনা শুনতে হয় ।।
সত্যিই ফুটবল মাঝে মাঝে বড্ড নিষ্ঠুর রূপ
নেয় ।। কারণ ফুটবল যে তার ইতিহাসের
সেরা খেলোয়ারটিকেও কাঁদতে বাধ্য
করে ।।
অশ্রুজলে লেপ্টে থাকা তোমার মুখটাই
বোধয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়
ট্রাজেডি হয়ে থাকবে তোমার ভক্তকুল
এবং সকল ফুটবল প্রেমীদের জন্য ।।
যারা এখনো বলে, মেসি জাতীয় দলের
(যদিও জাতীয় দলের হয়েও সর্বোচ্চ
গোলের রেকর্ড টা এখন তোমার দখলেই) তবুও নিন্দুকেরা বলবে
মেসি শুধুমাত্র বার্সেলোনার ।। তাদের
উদ্দেশ্যে সৃষ্টিকর্তার কাছে শুধু একটি কথাই
বলব, 'এদের জ্ঞান দাও প্রভু' ।।
সবশেষে এটাই চাইব, ২০১৮ এর
বিশ্বকাপটাকে ফুটবল প্রেমীদের জন্য একদম
ফিকে করে দিও না ।। কেননা তুমি ছাড়া ঐ
বিশ্বকাপটি হারাবে তার রং ও সৌন্দর্য ।।
তোমার ভক্তকূল হারাবে ফুটবলের প্রতি
আগ্রহ ।। তাই সবার জন্য হলেও ঐ ট্রফি খানা চাই
।।
না কোনো শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে
বলছি না ।। বলছি শুধুমাত্র তোমার কোটি
কোটি ভক্তদের সারাজীবনের একটা
আক্ষেপ থেকে মুক্তি দেয়ার জন্য ।। আর
সেটা হল, 'ইশ মেসিকে যদি অন্তত আর
একটা বিশ্বকাপ হলেও সাদা আকাশী-নীল
জার্সি তে দেখতে পারতাম' ।।
কেননা মাঝ মাঠ থেকে বল নিয়ে তোমার
একটা সলো রান, চোখ ধাঁধানো কোনো এক
ড্রিবলিং ।। অথবা বাম পা বাঁকিয়ে নেয়া
কোনো এক ফ্রিকিক, যা গোল রক্ষককে
বোকা বানিয়ে বারের কোন এক কোণা
দিয়ে জড়িয়ে পরে বিপক্ষ দলের জালে ।।
তুমি হয়তো জানোনা, শুধুমাত্র এসবের
স্বাক্ষী হয়ে থাকার জন্য তোমার ভক্তকুল
এবং ফুটবল প্রেমীরা কত কত রাত জেগে
কাটিয়েছে ।।
তুমি হয়তো এও জানোনা, তোমার জাদুকরী
পায়ের আকস্মিক কোন এক জাদু হয়ে উঠে
কোটি কোটি মানুষের দীর্ঘদিনের প্রশান্তি
ও আত্মতুষ্টির কারণ ।।
আর তোমার গাল গড়িয়ে পরা এক এক ফোটা
অশ্রু তাদের হৃদয়কে করে ক্ষত-বিক্ষত ।।
কেননা তারা যে তোমার মুখের এক ঝলক
হাসি দেখার জন্যই দুচোখ মেলে তাকিয়ে
থাকে টিভির পর্দার দিকে ।।
কোনো স্বার্থ ছাড়াই, হৃদয় ওজার করে
ভালবাসে তোমাকে ।।
।
আর সেই জন্যই ২০১৮ বিশ্বকাপটাও ফিরে
পাক তার সদ্য হারানো রং ও সৌন্দর্য ।।।।
কোটি ভক্তের হয়ে এই খোলা চিঠি খানা আমি লিখলাম তোমার উদ্দেশ্যে জানি তুমি হয়তো কখনোই দেখবেনা, জানবেনা,শুনবেনা আমার এই আকুতি তবুও লিখলাম। লিখার আরও ওনেক কিছু ছিলো কিন্তু জানো লিও হঠাৎ করেই আংগুল গুলো কাঁপছে চোখ বেয়ে গড়িয়ে পরছে দু ফুটা পানি তাই আর লিখলাম না এই অসমাপ্ত চিঠি উৎসর্গ করলাম তোমার উদ্দেশে
#ইতি
তোমার পাগল ভক্ত #লিওনেল_আরমান