D.B Fish Farm

D.B Fish Farm অনলাইন মাছ ক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।সকল প্রকার মাছের অর্ডার নেওয়া হয়।

গ্রাস কার্প, ওজন  ৪.৫ কেজি।দাম ১৫২০ টাকা।
14/03/2024

গ্রাস কার্প, ওজন ৪.৫ কেজি।
দাম ১৫২০ টাকা।

10/03/2024
প্রতি কেজি রুই মাছ ২৮০ টাকা! মাছের সাইজ ৮০০গ্রাম থেকে ১.১ কেজি।। বি.দ্র:  রংপুর./ কুড়িগ্রাম / লালমনিরহাট জেলার জন্যে প্র...
10/03/2024

প্রতি কেজি রুই মাছ ২৮০ টাকা!
মাছের সাইজ ৮০০গ্রাম থেকে ১.১ কেজি।।
বি.দ্র: রংপুর./ কুড়িগ্রাম / লালমনিরহাট জেলার জন্যে প্রযোজ্য।

জিততে বাংলাদেশের চাই ১৯১কলম্বো টেস্টের শেষ দিন ৩১৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।অবশেষে শেষ শ্রীলঙ্কা একটি বড় জুটির ভাঙন অন...
19/03/2017

জিততে বাংলাদেশের চাই ১৯১
কলম্বো টেস্টের শেষ দিন ৩১৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।
অবশেষে শেষ শ্রীলঙ্কা


একটি বড় জুটির ভাঙন অনেক সময়ই ডেকে আনে আরেকটি। সুরঙ্গা লাকমল রান আউট হওয়ার পর চালিয়ে খেলতে চেযেছিলেন লাকমল। উড়িয়ে মেরেছিলেন সাকিব আর হাসানকে। সীমানায় ক্যাচ নিয়েছেন মোসাদ্দেক।


ক্যারিয়ার সর্বোচ্চ ৪২ করে ফিরলেন লাকমল। শ্রীলঙ্কা অলআউট ৩১৯ রানে।


চারটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজ ৩টি।


শততম টেস্ট জিততে বাংলাদেশের চাই ১৯১ রান।


এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে দুটি টেস্ট জয়ের কীর্তি আছে শ্রীলঙ্কার। দুটিই গলে, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।


রান আউটে ভাঙল জুটি


'নেভার রান আ মিসফিল্ড”, ক্রিকেটের অনেক পুরোনো একটি কথা। সেটিই নতুন করে উপলব্ধি করলেন দিলরুয়ান পেরেরা। মিসফিল্ডে রান নিতে গিয়ে রান আউট।


চোট পেয়ে বেশ কিছুটা সময় ধরেই রানিং বিটুইন দা উইকেটে ভুগছিলেন পেরেরা। এবার মিসফিল্ডে দ্রুত রান নিতে গিয়ে রান আউট। ভাঙল বাংলাদেশের দুশ্চিন্তা হয়ে ওঠা নবম জুটি। মিসফিল্ডের পর শুভাশীষ রায়ের থ্রো খুব ভালো ছিল না। মিরাজ ধরেছেন খুব ভালো, সেরেছেন বাকি কাজ।


আউট হওয়ার আগে শ্র্রীলঙ্কার আশার প্রদীপ জ্বালিয়ে এসেছেন পেরেরা। নিজে করেছেন ৫০ রান।


নবম জুটিতে সুরঙ্গা লাকমলের সঙ্গে গড়েছেন ৮০ রানের জুটি। ম্যাচের ভাগ্য গড়ায় যেটি হতে পারে দারুণ গুরুত্বপূর্ণ।


শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৩১৯। এগিয়ে ১৮৯ রানে।
নবম জুটিতে লঙ্কার আশার ভেলা


মুস্তাফিজের কাটারে আবারও বিভ্রান্ত লাকমল। আগের বার বল পড়েছিল তার খুব কাছেই। এবার মিস টাইমিং হলেও বল উড়ে গেল কাভার ফিল্ডারের ওপর দিয়ে। মুস্তাফিজের চোখে-মুখে হতাশা!


ওই ওভারেই দিলরুয়ান পেরেরার বাউন্ডারিতে নবম জুটি ছাড়িয়েছে পঞ্চাশ। রান উঠেছে এর পরও। প্রতি ওভারেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ হারিয়েছে দুটি রিভিউও।


দিনের শুরুতে ১৭৫ রানের লিডের আশা করেছিলেন সান্দাকান। দুই উইকেট অক্ষত রেখেই লক্ষ্য ছুঁয়েছে শ্রীলঙ্কা।


১০৭ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ৩০৬। এগিয়ে তারা ১৭৭ রানে।


৪৫ রানে খেলছেন পেরেরা, ৩৪ রানে লাকমল।


প্রথম ইনিংসেও লাকমল করেছিলেন মহামূল্য ৩৫। ১০ বা ১১ নম্বরে নেমে দুই ইনিংসেই ৩০ ছোঁয়া ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান লাকমল।
দেড়শ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড


মুস্তাফিজের কাটারে পুরোপুরি বিভ্রান্ত হয়েছিলেন লাকমল। ব্যাটে লেগে বল উঠল ওপরে। কিন্তু আশেপাশে নেই ফিল্ডার। বোলার ছুটে গিয়ে চেষ্টা করলেন, আসার চেষ্টা করলেন স্লিপ ফিল্ডার। কিন্তু অতটা দ্রুত বলের কাছে যেতে পারলেন না কেউ।


বেঁচে গিয়ে তাৎক্ষনিক ভোগালেন লাকমল। পরের বলে স্লিপের ওপর দিয়ে চার। তার পরের বলে দারুণ কাভার ড্রাইভে চার। শ্রীলঙ্কার লিড ছাড়িয়ে গেল দেড়শ! রান ৮ উইকেটে ২৮২। এগিয়ে ১৫৩ রানে।


লাকমলকে ‘ওয়ার্নিং’


পিচের বিপজ্জনক জায়গায় বুট দিয়ে ক্ষত সৃষ্টি করার চেষ্টা করছিলেন লাকমল। সাকিবের বল খেলেই রান ছুটেছিলেন পিচের মাঝ বরাবর! আম্পায়ার আলিম দারের চোখ এড়ায়নি। ‘অফিসিয়াল ওয়ার্নিং’ দেওয়া হয়েছে লাকমল ও শ্রীলঙ্কাকে। এরপর শুধু লাকমল নয়, শ্রীলঙ্কার যে কেউই এটির পুনরাবৃত্তি করলে ৫ রান কাটা যাবে দলের রান থেকে।
জয়ের আশায় দিনের শুরু


শততম টেস্টে জয়। দেশের বাইরে বিরল জয়। সিরিজ ড্র। বাংলাদেশের হাতছানি দারুণ কিছুর। স্বপ্নের আবির মেখে শুরু হচ্ছে পি সারা ওভালে কলম্বো টেস্টের শেষ দিন।


২ উইকেট হাতে নিয়ে ১৩৯ রানে এগিয়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের চাওয়া থাকবে দ্রুত শেষ দুটি উইকেট তুলে নেওয়া। আগের দিনের খেলা শেষে মোসাদ্দেক হোসেন বলেছেন, লক্ষ্যটা ১৬০ রানের মধ্যে রাখতে চায় বাংলাদেশ। এর চেয়ে বেশি হলে আসলেই হয়ে উঠতে পারে কঠিন।


দিনের খেলা শুরুর আগে তামিম ইকবাল টেন ক্রিকেটকে জানালেন, এখনই জয়ের কথা ভাবছে না দল। আগে শেষ দুটি উইকেট তুলে নেওয়া। তার পর রান তাড়ার ভাবনা। রান তাড়ায় গুটিয়ে না গিয়ে ইতিবাচক থাকবে বাংলাদেশ।


শ্রীলঙ্কান চায়নাম্যান বোলার লাকশান সান্দাকানের চাওয়া, ১৭৫ রানের মত লিড। তাহলেই থাকবে জয়ের সুযোগ।


শেষ দিনের উইকেটে রঙ্গনা হেরাথ, আরও দুই লঙ্কান স্পিনারকে সামলে দেড়শ রান করাও সহজ হওয়ার করা নয়। তবে টেস্ট জিততে হলে তো এইটুকু চ্যালেঞ্জ জিততে হবেই!


দেশের মাটিতে টানা ছয় টেস্ট জিতেছে শ্রীলঙ্কা। দেশের বাইরে সবশেষ ৬ টেস্ট হেরেছে বাংলাদেশ। শেষ দিনে শেষ হতে পারে দুটি ধারাই!

নামটা শুনলেই বোলারদের জন্য মায়া হয়, ‘সুপার স্ম্যাশ’। নামের স্বার্থকতাও প্রমাণ করে চলছে নিউ জিল্যান্ডের চলতি এই ঘরোয়া টি-...
03/01/2017

নামটা শুনলেই বোলারদের জন্য মায়া হয়, ‘সুপার স্ম্যাশ’। নামের স্বার্থকতাও প্রমাণ করে চলছে নিউ জিল্যান্ডের চলতি এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বোলারদের বধ্যভুমিতে রান উৎসবে মেতেছেন ব্যাটসম্যানরা। সাকিব আল হাসানের ধারণা, বাংলাদেশ-নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতেও দেখা যাবে চার-ছক্কার ফুলঝুরি।

নিউ জিল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টেই কদিন আগে একটি ম্যাচে হয়েছে রান ও ছক্কার রেকর্ড। অন্য বেশিরভাগ ম্যাচেও ছিল ব্যাটসমানদের দাপট। ম্যাচগুলি অনুসরণ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ম্যাকলিন পার্কের উইকেট মনে করা হয় নিউ জিল্যান্ডের সেরা ব্যাটিং উইকেটগুলোর একটি। সাকিবের বিশ্বাস, এই মাঠেও হবে রানের খেলা।

“এখানকার টি-টোয়েন্টি আমরা দেখেছি বেশ কিছু। অনেক রান হচ্ছে, দুইশ রানও অনায়াসে তাড়া করে ফেলছে। এখানে মাঠ ছোট, বিশেষ করে উইকেটের দুই পাশে সীমানা অনেক ছোট। আগে ব্যাট করলে বড় রান গড়তে হবে, পরে ব্যাট করলে বড় রান তাড়ার প্রস্তুতি রাখতে হবে।”

“উইকেট যদিও এখনও দেখিনি, তার পরও অনুমান করতে পারি আগে ব্যাট করলে অন্তত ১৮০-১৯০ হয়ত করতে হবে। উইকেট-আবহাওয়ার ওপর নির্ভর করবে যদিও। তবে এখানে যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, সেখানে এরকম রানই হচ্ছে। চেষ্টা থাকবে সে রকম কিছুই করতে।”

ব্যাটিং উইকেট আর টি-টোয়েন্টির প্রসঙ্গ আসলেই চলে আসে বাংলাদেশ ক্রিকেটের পুরোনো আরেকটি ইস্যু। টি-টোয়েন্টিতে বিস্ফোরক ব্যাটিংয়ের সামর্থ্য বাংলাদেশের কজন ব্যাটসম্যানের আছে!

সেই প্রশ্নের উত্তর গবেষণার বিষয়। তবে আপাতত এই দেশে মাথা চুলকাতে হবে না, বলছেন সাকিব।

“নিউ জিল্যান্ডে খুব বেশি ‘ফায়ার পাওয়ার’ দরকার নেই। কারণ মাঠগুলো অত বড় না, আউটফিল্ড গতিময়। আমাদের যা শক্তি আছে, তা দিয়েই মাঠ পার করা সম্ভব। যেটা দরকার, যে থিতু হতে পারবে তাকে বড় ইনিংস খেলতে হবে।”

ওয়ানডে সিরিজ জুড়ে এটি খুঁজেই হাপিত্যেশ করে মরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস। ছোট ক্রিকেটেও চাওয়া সেই একই, বড় ইনিংস!

ওয়ানডে দলে মিরাজ, শুভাশীষ, তানভীর↓অভিষেকে টেস্ট ক্রিকেটে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখানো মেহেদী হাসান মিরাজ ডাক পেয়ে...
20/12/2016

ওয়ানডে দলে মিরাজ, শুভাশীষ, তানভীর


অভিষেকে টেস্ট ক্রিকেটে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখানো মেহেদী হাসান মিরাজ ডাক পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের দলে অন্য দুই নতুন মুখ শুভাশীষ রায় ও তানভীর হায়দার।

প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে তার সঙ্গী আরেক পেসার রুবেল হাসান।

আগামী ২৬ ডিসেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। তার আগের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবে প্রথম ওয়ানডের দলটিই।

প্রথম ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, তানভীর হায়দার।

14/12/2016
দীর্ঘ দিন পর দেশের বাইরে সিরিজ। সেটিও নিউ জিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। সাকিব আল হাসান মানছেন, বাংলাদেশের অপেক্ষায় কঠিন...
10/12/2016

দীর্ঘ দিন পর দেশের বাইরে সিরিজ। সেটিও নিউ জিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। সাকিব আল হাসান মানছেন, বাংলাদেশের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। তবে এই অলরাউন্ডারের বিশ্বাস, শুরুটা ভালো করতে পারলে খারাপ করবে না বাংলাদেশ।

বিপিএলের শিরোপাটা এবার জিততে মরিয়া ছিলেন সাকিব। বারবার বলেছেন সেটি। সেই লক্ষ্য পূরণের পর এবার জাতীয় দায়িত্ব পালনের পালা। ফাইনালের পরদিনই, শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন সাকিব। একই যাত্রায় সঙ্গী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ ও বিপিএলের ফাইনালে খেলা প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ যাবে নিউ জিল্যান্ডে, সফরকারী দলগুলির জন্য যে দেশ সব সময়ই ছুঁড়ে দেয় কঠিন চ্যালেঞ্জ। অন্য মহাদেশের দলগুলি তো বটেই, তাসমান সাগরের ওপারের প্রতিবেশী অস্ট্রেলিয়া পর্যন্ত খেই হারিয়ে ফেলে কিউই দেশে গিয়ে।

অস্ট্রেলিয়ার কন্ডিশন তবু খানিকটা কাছাকাছি। সিডনির ক্যাম্পটিকে তাই কাজে লাগানোয় গুরুত্ব দিচ্ছেন সাকিব। আর আশায় আছেন ওয়ানডে সিরিজে ভালো শুরুর।

“অনেক দিন পর আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। কন্ডিশন পুরো ভিন্ন। আমাদের জন্য হবে অনেক বড় চ্যালেঞ্জ। আশা করি অস্ট্রেলিয়ার ক্যাম্পটি অনেক কাজে দেবে। এর পর ওয়ানডে সিরিজটি যদি আমরা ভালো ভাবে শুরু করতে পারি, তাহলে আশা করি, পুরো সিরিজই ভালো যাবে আমাদের।”

নিউ জিল্যান্ডে বাংলাদেশের সফরের শুরু ওয়ানডে দিয়েই। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি, দুই টেস্টের সফর। ওয়ানডে সিরিজের আগে ২২ ডিসেম্বর আছে একটি প্রস্তুতি ম্যাচ।

Rajshahi Kings Vs Rangpur Riders
27/11/2016

Rajshahi Kings Vs Rangpur Riders

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when D.B Fish Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share