06/08/2020
শুরুটা হয়েছিল আজকের দিনেই!
৬ই আগস্ট ২০০৬; থেকে ৬ই আগস্ট ২০২০। আজ থেকে ঠিক ১৪ বছর আগে বাংলাদেশেরে ক্রিকেট আকাশে উদিত হয়েছে সাকিব আল হাসান নামে একটি চাঁদ। যার আলোয় আলোকিত পুরো ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে ক্যারিয়ারের ১৪টি বছর পার করে ১৫ বছরে পা দিলেন দ্যা রান ওয়ে লিডার; মিঃ রেকর্ড আল হাসান। যার রেকর্ড এর কারসাজিতে মাতোয়ারা পুরো ক্রিকেট দুনিয়া। যার বলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং এর ম্যাজিকাল বেলকিতে অসংখ্য ম্যাচ জিতে গেছি আমরা। যিনে বলটা হতে তুলে নিলে ভরসা পাই, যার ব্যাটিং দক্ষতা আমাদের তার উপর ভরসা রাখতে বাধ্য করে। শুরুটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৩০* রানের অপরাজিত একটা ইনিংস খেলে, যেটা চলছে এখনো পর্যন্ত, আশা করি চলবে আরো কমপক্ষে ৬টি বছর।
চলুন দেখে নেই ৩০* রানে ক্যারিয়ার শুরু করা সাকিব আল হাসান এখন পর্যন্ত তিন ফরম্যাটের ক্রিকেট ক্যারিয়ার।
-টেস্ট
ব্যাটিং পারফরমেন্সঃ
সাকিব আল হাসান ১৪ বছরের ক্যারিয়ারে সর্বমোট ৫৬টি ম্যাচের ১০৫ ইনিংসে পারফরমেন্স করার সুযোগ পেয়েছেন। যেখানে ৭টি ইনিংসে নট আউট থেকে প্রায় ৪০ গড়ে রান করেছেন ৩৮৬২টি; বেস্ট স্কোর ২১৭! ৫০+ ইনিংস খেলেছেন ২৪টি, ১০০+ ৫টি এবং শূন্য রানে আউট হয়েছেন ৪ বার। টেস্ট ক্যারিয়ার এখনো পর্যন্ত বাউন্ডারি মেরেছেন ৪৭৫টি, ওভার বাউন্ডারি ২১টি।
বোলিং পারফরমেন্সঃ
সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারে বল হাতে এখনো পর্যন্ত ওভার করেছেন ২১৭০টি, যেখানে তিনি ৩১+ গড়ে ৩.০১ ইকোনমিতে রান খরচ করেছেন ৬৫৩৭টি। ৫ উইকেট ১৮ বার ১০ উইকেট ২ বার সহ মোট উইকেট শিকার করেছেন ২১০টি। ইনিংস বেস্ট বোলিং ফিগার ৩৬ রান খরচায় ৭ উইকেট, ম্যাচে বেস্ট বোলিং ফিগার ১২৪ রানের বিনিময়ে ১০ উইকেট।
এছাড়াও ফিল্ডিংয়ে ম্যাচ এবং ইনিংসে সর্বোচ্চ ২টি ক্যাচ সহকারে মোট ক্যাচ নিয়েছেন ২৪টি।
-ওয়ানডে
ব্যাটিং পারফরমেন্সঃ
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৪ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ওডিয়াই ম্যাচ খেলেছেন ২০৬টি, যেখানে ব্যাট হাতে মাঠে নামতে হয়েছে ১৯৪টি ইনিংসে। এই ১৯৪ ইনিংসে ব্যাট করে ২৭ বার নট আউট এর বিপরীতে ১০ বার শূন্য রানে আউট হয়ে প্রায় ৩৮ গড়ে ৬৩২৩টি; বেস্ট স্কোর ১৩৭* রান। ৪৭টি ফিফটির বিপরীতে শতক আছে ৯টি এবং ৫৭৪টি বাউন্ডারির বিপরীতে ওভার বাউন্ডারি আছে ৪২টি।
বোলিং পারফরমেন্সঃ
সাকিব এখনো পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ওভার করেছেন ১৭৫২.৫ ওভার, যেখানে ৪.৪৮ ইকোনমিতে রান দিয়েছেন ৭৮৫৭টি এবং ৩০.২২ গড়ে উইকেট শিকার করেছেন ২৬০টি। যার মধ্যে ৪ উইকেট ছিল ১০ বার এবং ৫ উইকেট ২ বার, বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।
এছাড়াও ফিল্ডিং এ ১ ইনিংসে সর্বোচ্চ ৩টি সহকারে মোট ক্যাচ নিয়েছেন ৫০টি।
-টি-টুয়েন্টি
ব্যাটিং পারফরমেন্সঃ
তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটেকে শাসন করা সাকিব টি-টুয়েন্টিতে এখনো পর্যন্ত ৭৬টি ম্যাচের ৭৫টি ইনিংসে ব্যাট হাতে নেমেছেন। যেখানে প্রায় ২৪ গড়ে রান করেছেন ১৫৬৭টি, সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রানের। ৯ বার নট আউট এর বিপরীতে আউট হয়েছেন ৫ বার। কোনো শতক না থাকলেও ৫০+ ইনিংস ছিলো ৯টি। ১৬৩টি চারের বিপরীতে ছয় আছে ৩৩টি।
বোলিং পারফরমেন্সঃ
টি-টুয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৭৭.৫ ওভার বল করে ৬.৮২ ইকোনমিতে রান দিয়েছেন ১৮৯৪টি। ইনিংসে ৪ উইকেট ৪ বার ৫ উইকেট ১ বার সহ মোট উইকেট শিকার করেছেন ৯২টি। বেস্ট বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট।
এছাড়াও ফিল্ডিংয়ে ইনিংসে সর্বোচ্চ ২টি সহকারে মোট ক্যাচ নিয়েছেন ১৯টি।
টোটালি সাকিব আল হাসান ক্যারিয়ার, হি ইজ আওয়ার প্রাইড।💖