Cafe riders bd

Cafe riders bd just love bike.......

বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো Bajaj Pulsar N250.দাম নির্ধারণ করা হয়েছে ৩৩৯,৯৯৯ টাকা মাত্র।
27/11/2023

বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো Bajaj Pulsar N250.
দাম নির্ধারণ করা হয়েছে ৩৩৯,৯৯৯ টাকা মাত্র।

একমাএ বাইকাররাই ১৩০ টাকার পেট্রোল পুড়িয়ে ১০ টাকার চা খেতে যায়। কথা ঠিক না বেঠিক?
22/11/2023

একমাএ বাইকাররাই ১৩০ টাকার পেট্রোল পুড়িয়ে ১০ টাকার চা খেতে যায়। কথা ঠিক না বেঠিক?

সতর্কবার্তা ⚠️আপনারা সবাই অবগত আছেন, বঙ্গোপসাগরে নিম্ন চাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আরো অতিরিক্ত ...
06/10/2023

সতর্কবার্তা ⚠️

আপনারা সবাই অবগত আছেন, বঙ্গোপসাগরে নিম্ন চাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আরো অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কক্সবাজার, চট্রগ্রাম, মংলা বন্দরকে ৩ নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সাথে ভারতের সিকিম থেকে নেমে আসা তীব্র পানি প্রবাহের কারণে দেশের বেশ কিছু জেলায় বন্যা সর্তকতা জারি করা হয়েছে।

বিশেষ করে যারা বাইকার এই সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ট্যুর করার জন্য চিন্তা ভাবনা করেছেন, যদি অতি প্রয়োজন না হলে আপনার ট্যুরটি আপাতত বাতিল করতে পারেন।

কেননা অতি বৃষ্টিতে বাইক রাইড করলে আপনি এবং আপনার বাইক দুটোর জন্যই ক্ষতি ও বিপদজনক! আপনি যেই গন্তব্যে ট্যুর করবেন, সেখানে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আপনার ট্যুর এর আনন্দ ভেস্তে যেতে পারে। অতি বৃষ্টির কারণে অনেক রাস্তায় নতুন গর্তের সৃষ্টি হয় এবং পাহাড়ি রাস্তায় ভূমি ধষের ঘটনা ঘটে।

অতএব চিন্তাভাবনা করে ট্যুরে বের না হওয়ার অনুরোধ রইলো। কিছু কিছু সময় অনাতঙ্খিত ভাবে ঘটে যাওয়া ঘটনার জন্য, দায়ভার নিজেদের উপরেই বর্তায়।

নিকলী ভ্রমণ।
10/07/2023

নিকলী ভ্রমণ।

ইঞ্জিন অয়েল গ্রেডিং কি?অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, স্কুটার বা মোটরসাইকেল ফুয়েল কিংবা পানি কেন ইঞ্জিন অয়েল হিসেবে ব্যব...
09/07/2023

ইঞ্জিন অয়েল গ্রেডিং কি?
অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, স্কুটার বা মোটরসাইকেল ফুয়েল কিংবা পানি কেন ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করা যায় না? এর মূল কারন হল ভিস্কোসিটি বা ঘনত্ব। ভিস্কোসিটি মূলত একটি লিকুইডের গতি প্রতিরোধ ক্ষমতাকে বোঝায়। ইঞ্জিন অয়েলের ঘনত্ব পানি কিংবা ফুয়েলের চেয়ে অনেক বেশি। এছাড়া ইঞ্জিনের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এই ঘনত্বের কম বেশি হয়ে থাকে। তাই পানি কিংবা ফুয়েল ইঞ্জিনের চাহিদা মত ঘনত্ব প্রদান করতে পারে না।

স্কুটার বা মোটরসাইকেল ইঞ্জিন অয়েল বিভিন্ন গ্রেডের হয়ে থাকে, যেমন 5W40, 10W40, 10W30, 20W50 ইত্যাদি। ইঞ্জিন অয়েলের এই গ্রেডিংগুলোর কারন কি?

Society of Automotive Engineers (SAE) একটি নাম্বার কোড সিস্টেমের মাধ্যমে ইঞ্জিন অয়েলের ঘনত্বের গুনাগুনের উপর নির্ভর করে গ্রেডিং সিস্টেম চালু করে। ইঞ্জিন অয়েলকে একটি নির্দিস্ট পরিমান তাপমাত্রায় একটি নির্দিস্ট পরিমান ছিদ্রের মাধ্যমে পরিচালনায় কতটুকু সময় নেয় তা নির্নয় করাকে Kinematic Viscosity বলে। একটি ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি যত বেশি হবে তার SAE কোড তত বড় হবে।

ইঞ্জিন অয়েল গ্রেডগুলো লক্ষ্য করলে দেখবেন এটিতে দুটি নাম্বার থাকে, একটি ‘W’ এর আগে এবং অন্য সংখ্যাটি ‘W’ এর পরে। এই সংখ্যাগুলোকে বলা হয় মাল্টিগ্রেড এবং ‘W’ বলতে বোঝায় Winter. যে নাম্বারটি W এর সামনে থাকে সেটি ইঞ্জিন অয়েলের সর্বনীম্ন তাপমাত্রায় কার্যক্ষমতা এবং W এর পরের সংখ্যাটি সর্বোচ্চ তাপমাত্রায় কার্যক্ষমতাকে বোঝায়। তবে এই তাপমাত্রাটি ইঞ্জিনের বাইরের তাপমাত্রাকে বোঝায়, ইঞ্জিনের ভিতরের তাপমাত্রা নয়। অনেকেই এই তাপমাত্রাকে ইঞ্জিনের তাপমাত্রা ভেবে ভুল করে থাকেন। যেমন একটি লিকুইড-কুল ইঞ্জিনের অপারেটিং তাপমাত্রা থাকে ২১২° ফারেনহাইট বা ১০০° সেলসিয়াস।

উদাহরন স্বরূপ ধরা যাক 10W40 গ্রেড, যেটি ইয়ামাহাসহ বেশকিছু মোটরসাইকেলের রিকোমেন্ডেড ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করা হয়। এখানে 10 সংখ্যাটি বলতে সর্বনীম্ন ১০° সেলসিয়াস তাপমাত্রায় ইঞ্জিন অয়েলটি তার ঘনত্ব ধরে রাখবে এবং -২৫° সেলসিয়াস তাপমাত্রায় এটি কার্যকর থাকবে। এছাড়া বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েলের অপারেটিং তাপমাত্রা ভিন্ন হয়ে থাকে। যদি পারিপার্শিক তাপমাত্রা প্রথম সংখ্যাটি থেকে নিচে নেমে যায় তাহলে ইঞ্জিন অয়েলটি তার ঘনত্ব হারাবে এবং ইঞ্জিনের কার্যক্ষমতা কমে আসবে। আবার ৪০ সংখ্যাটি বলতে ইঞ্জিন অয়েলটি সর্বোচ্চ ৪০° সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর থাকবে। প্রত্যেক ইঞ্জিন অয়েল গ্রেডের কার্যকর তাপমাত্রা উল্লেখ থাকলেও অপারেটিং তাপমাত্রা আরও বেশি হয়ে থাকে।

স্কুটার বা মোটরসাইকেলের সঠিক পার্ফরমেন্সের জন্য সব সময় সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।

21/04/2023

ঈদ মোবারক

ইদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার অন্তরে..

Ride Safely & Enjoy :)

সব মিডিয়া হতে পদ্মা সেতু সংশ্লিষ্ট সবার মুখে মুখে বাইকারদের সুশৃংখল ও  সারিবদ্ধ ভাবে পদ্মা সেতু পার হওয়া নিয়ে জয়জয়কা...
20/04/2023

সব মিডিয়া হতে পদ্মা সেতু সংশ্লিষ্ট সবার মুখে মুখে বাইকারদের সুশৃংখল ও সারিবদ্ধ ভাবে পদ্মা সেতু পার হওয়া নিয়ে জয়জয়কার।

"আমরা আমাদের পজিটিভ মনোভাব দিয়ে বাইকারদের হারানো সম্মান ফিরিয়ে আনবো"

বাইকারদের জন্য সবচেয়ে বড় ঈদের উপহার এর জন্য আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ♥

একমাত্র উনি ই বাইকারদের মনের কথা বুঝতে পেরেছন...

আগামীকাল সিরিয়াল মেনে টোল দিবেন।টোলের কাগজ পকেটে নিয়া বামের সার্ভিস লেন দিয়া পদ্মা সেতু পাড়ি দিবেন।দেয়ার পরে বাসায় যেয়ে ...
19/04/2023

আগামীকাল সিরিয়াল মেনে টোল দিবেন।টোলের কাগজ পকেটে নিয়া বামের সার্ভিস লেন দিয়া পদ্মা সেতু পাড়ি দিবেন।দেয়ার পরে বাসায় যেয়ে টোলের কাগজ বের করে তারপর পদ্মা সেতু নিয়া পোস্ট দিয়েন🤗

এর আগে পরে মাঝে কোন কিছু করার দরকার নাই।

আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে; গতিসীমা থাকবে সর্বোচ্চ ৬০ কিমি: ওব...
18/04/2023

আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে; গতিসীমা থাকবে সর্বোচ্চ ৬০ কিমি: ওবায়দুল কাদের

সূত্র- যমুনা টিভি

আসুন নিরাপত্তার সাথে পদ্মা সেতুতে বাইক চালাই। বিন্দুমাত্র উশৃংখলতা নিজেরাও করবো না। কাউকে করতেও দেবো না। কেউ যদি নিয়ম ভাঙে সাথে সাথে তাকে প্রতিহত করতে হবে।

Address

Modhumita Road
Gazipur
1710

Telephone

+8801822176222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cafe riders bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category