Biblion

Biblion Books
Arts
Coffees &
Converse
-
A bookstore cafe.
(1)

দক্ষিণ সমতট অঞ্চলের দুই শ বছরেরও আগেকার এক কিংবদন্তির আখ্যানকে উপজীব্য করে রচিত হয়েছে উপন্যাস সখী রঙ্গমালা। নায়ক জমিদারন...
17/09/2026

দক্ষিণ সমতট অঞ্চলের দুই শ বছরেরও আগেকার এক কিংবদন্তির আখ্যানকে উপজীব্য করে রচিত হয়েছে উপন্যাস সখী রঙ্গমালা। নায়ক জমিদারনন্দন রাজচন্দ্র চৌধুরী। তার নারীপ্রীতির সুযোগ নিয়ে পিতৃব্য রাজেন্দ্র নারায়ণ নানা কৌশলে তাকে ঠকাচ্ছেন। এ অবস্থায় নীচু জাতের নরকন্যা সুন্দরী রঙ্গমালার প্রেমে পড়ে রাজচন্দ্র। উপন্যাসে ধূর্ত রাজেন্দ্র নারায়ণ, দাপুটে মা সুমিত্রা, পাখি-পোষা বউ ফুলেশ্বরী ও মোহময়ী রঙ্গমালাকে ঘিরে জমে উঠেছে প্রেম ও ক্ষমতার অভূতপূর্ব নাটক। এর মধ্যে ফুটে উঠেছে কতগুলো মানুষের কম্পমান মুখচ্ছবি, জঙ্গ-ফ্যাসাদে তছনছ এক জনপদ। দূর অতীতের রূপ-গন্ধ-বর্ণচ্ছটায় উদ্ভাসিত সখী রঙ্গমালায় ধরা পড়েছে যেন এ সময়েরই ছবি।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন।অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: সখী রঙ্গমালা
লেখক: শাহীন আখতার
মুদ্রিত মূল্য: ২৫০/-
বিক্রয় মূল্য: ২০০/- (২০% ডিসকাউন্টে)





২৯ ডিসেম্বর ২০১৪ তারিখ ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশত বার্ষিকী। এই জন্মশত বার্ষিকী দেশব্যাপী জাতীয় পর্যায়ে উদ্যাপ...
17/09/2026

২৯ ডিসেম্বর ২০১৪ তারিখ ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশত বার্ষিকী। এই জন্মশত বার্ষিকী দেশব্যাপী জাতীয় পর্যায়ে উদ্যাপিত হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘরে রয়েছে তাঁর সিংহভাগ শিল্পকর্ম। লেখক তাঁর দীর্ঘ কর্মময় জীবনে জয়নুলের শিল্পকর্মের সঙ্গে পরিচিতি ও পর্যবেক্ষণের আলোকে এই গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থে শিল্পাচার্যের বেড়ে উঠার সময়, ভারতীয় চিত্রকলা, তাঁর বাল্যজীবন, শিক্ষা, কর্মময়জীবন, কাজের ধরণ, আন্তর্জাতিক মূল্যায়ন ইত্যাদি বিষয় নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া রয়েছে শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারে সংক্ষেপে বেগম আবেদিন শিল্পীকে সহজ সরল মূল্যায়ন করে যে বক্তব্য দিয়েছেন তা সত্যিই হৃদয়গ্রাহী। আরো আছে শিল্পীর উল্লেখযোগ্য লেখা ও বলা থেকে উদ্ধৃতি।

রয়েছে জয়নুলকে লেখা ও জয়নুলের লেখা চিঠিপত্র ও সনদের ছায়ালিপি। আকর্ষণীয় বিষয় হলো জাদুঘরে ৮০৭টি শিল্পকর্ম থেকে বাছাই করা ১০০টি শিল্পকর্মের আলোকচিত্র যা বইকে বিশেষ মাত্রা দিয়েছে। বইটি আগ্রহী পাঠকের সংগ্রহভাণ্ডার সমৃদ্ধ করবে।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: শিল্পাচার্য জয়নুল আবেদিন জীবন ও কর্ম
লেখক: জাহাঙ্গীর হোসেন
মুদ্রিত মূল্য: ১০০০/-
বিক্রয় মূল্য: ৮০০/- ((২০% ডিসকাউন্টে)





উত্তম পুরুষের বয়ানে লেখা এই স্মৃতি-আলেখ্যটি শৈশব কৈশোর এবং সদ্য যৌবন প্রাপ্তির সময়গুলিকে অবলম্বন করে উপনীত হয়েছে সাম্প্...
16/09/2026

উত্তম পুরুষের বয়ানে লেখা এই স্মৃতি-আলেখ্যটি শৈশব কৈশোর এবং সদ্য যৌবন প্রাপ্তির সময়গুলিকে অবলম্বন করে উপনীত হয়েছে সাম্প্রতিক কালে। ঠিক নিত্য-নৈমিত্তিক জীবনযাপনের স্মৃতিকথা বা প্রথাসিদ্ধ কাহিনি কথন নয়, পাঠক এই জীবন-প্রব্রজ্যার কথকতায় পাবেন দেশভাগ-উত্তর পুব বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রান্তিকতম জনজীবনের সামাজিক, রাষ্ট্রিক এবং সাম্প্রদায়িক জীবনযাপনের তথা পারস্পরিক সম্পর্কের এক বস্তুনিষ্ঠ দলিল-যা হিন্দু মুসলমানের স্বাভাবিক জীবনযাপনের মানবিক দিকটিকে প্রোজ্জ্বলভাবে ব্যক্ত করেছে। রচনার ভরকেন্দ্রের আশ্রয় হিসাবে রয়েছে পল্লিজীবনের কৌমপরম্পরার একদার লোক-সাংস্কৃতিক বিচিত্র কর্মকাণ্ডের ব্যাপক স্মৃতিমেদুরতার বিবরণ। আর আছে ছিন্নমূল জীবনের বিষণ্ণতার, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের এবং পুনরায় স্বপ্ন নির্মাণের সংগ্রামের তথা বিজয় অর্জনের প্রত্যয়ের কথা।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: বিষাদবৃক্ষ
লেখক: মিহির সেনগুপ্ত
মুদ্রিত মূল্য: ৫০০/-
বিক্রয় মূল্য: ৪০০/- (২০% ডিসকাউন্টে)





শিশু-কিশোরদের জন্যে হুমায়ূন আহমেদ দু'হাতে না লিখলেও প্রচুর লিখেছেন। মজার মজার সব লেখা। রহস্য, এডভেঞ্চার, ভৌতিক গল্প, সা...
16/09/2026

শিশু-কিশোরদের জন্যে হুমায়ূন আহমেদ দু'হাতে না লিখলেও প্রচুর লিখেছেন। মজার মজার সব লেখা। রহস্য, এডভেঞ্চার, ভৌতিক গল্প, সায়েন্স ফিকশান কোন কিছুই বাদ দেন নি। তাঁর সেই সব লেখা থেকে বাছাই করা কিছু গল্প আমরা প্রকাশ করতে চেয়েছিলাম। হুমায়ূন আহমেদ আমাদের প্রস্তাবে রাজি হলেন। যখন তাঁকে বললাম গল্প বাছাই করে দিতে, তখন তিনি বললেন- আমি কি করে বলব কোন্টা সেরা গল্প, কোন্টা নয়? আপনি বাচ্চাদের জিজ্ঞেস করুন। ওদের মতামত নিয়ে সেরা গল্প বাছাই করুন। এই সংকলনে তাই করা হয়েছে। বেশির ভাগ ক্ষুদে পাঠক যে সব গল্পকে সেরা হিসেবে চিহ্নিত করেছে সেই সবই রাখা হয়েছে। গল্পের তালিকা লেখককে দেখানো হলে তিনি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন - আমার কিছু ভাল গল্প বাচ্চারা বাদ দিয়েছে, এর কারণ কি? আমি বললাম, আপনার পছন্দের গল্প কি ঢুকিয়ে দেব? তিনি বললেন, অবশ্যই না। শিশুদের মতে কোন্টি সেরা তা আমরা ঠিক করে ওদের উপর চাপিয়ে দেব না। ওরাই ওদেরটা ঠিক করবে। তাই করা উচিত। আমরা এই সংকলনে তা করেছি।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: ছোটদের সেরাগল্প
লেখক: হুমায়ূন আহমেদ
মুদ্রিত মূল্য: ২৫০/-
বিক্রয় মূল্য: ২০০/- (২০% ডিসকাউন্টে)





দর্শনের দেবী দেখা দেন বোয়েথিয়াসকে।জানান, দৈহিকভাবে এক স্থান থেকে আরেক স্থানে নির্বাসিত হওয়া যতটা না দুঃখের, তারচেয়ে বেশি...
14/09/2026

দর্শনের দেবী দেখা দেন বোয়েথিয়াসকে।
জানান, দৈহিকভাবে এক স্থান থেকে আরেক স্থানে নির্বাসিত হওয়া যতটা না দুঃখের, তারচেয়ে বেশি মর্মান্তিক যখন কোনো মানুষ মানসিকভাবে নিজের সত্তার থেকে, প্রকৃত ঘর থেকে নির্বাসিত হয়ে পড়ে। তারপর বাকিটা বই এগোয় নৈতিকতা, ঈশ্বর, নিয়তি ইত্যাদি বিষয়ে দুজনের আলাপের মধ্য দিয়ে। প্লেটোর সংলাপ, পুরানো গ্রিক নাটকের মতো সে সংলাপের মাঝে মাঝে কাব্যিক কোরাস, আবার অ্যারিস্টটলীয় যুক্তি- প্রাচীন গ্রিক সাহিত্য ও দর্শনের সকল কলকব্জার নিপুণ ব্যবহারের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের জটিল আলোচনা ।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন।অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: দ্য কন্সোলেশন অফ ফিলোসফি
লেখক: বোয়েথিয়াস
মুদ্রিত মূল্য: ২৫০/-
বিক্রয় মূল্য: ২০০/- (২০% ডিসকাউন্টে)





অন্তঃপুরের মেয়েরা যখন ক্যামেরার সামনে দাঁড়াতেই ভয় পেত, তখন তিনি ক্যামেরা হাতে ছবি তুলতে বের হয়েছেন। রক্ষণশীল সমাজের ভ্রূ...
12/09/2026

অন্তঃপুরের মেয়েরা যখন ক্যামেরার সামনে দাঁড়াতেই ভয় পেত, তখন তিনি ক্যামেরা হাতে ছবি তুলতে বের হয়েছেন। রক্ষণশীল সমাজের ভ্রূকুটি উপেক্ষা করেছেন। কখনো ঢিল এসে পড়েছে গায়ে; বাড়িতে এসে বলেননি সে কথা, বাইরে বেরোনোর নিষেধাজ্ঞার ভয়ে। ছবি ছেপে রোষে পড়েছেন, বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। কিন্তু ক্যামেরাটা তিনি হাতছাড়া করেননি।
ছবি তুলে দেশে-বিদেশে পুরষ্কৃত হয়েছেন। জায়গা করে নিয়েছেন অনেক গুণীজনের অন্তর আত্মায়।
ত্রিশ বছর তিনি সত্যজিৎ রায়ের ছবি তুলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন। সত্যজিৎ তাঁকে স্নেহভরে ডাকতেন 'বাদল', আর তিনি ডাকতেন 'মানিকদা'। সত্যজিতের কাছে তিনিই যেন বাংলাদেশ। তাঁর জন্য ছবি তোলায় কখনো নিষেধ ছিল না সত্যজিতের শুটিং স্পট থেকে অন্দরমহল পর্যন্ত। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তাঁকে নিয়ে যেতে চেয়েছিলেন মাইহারে, সরোদ শেখানোর জন্য। স্বাস্থ্যগত কারণে সে আহ্বান গ্রহণ করা সম্ভব হয়নি তাঁর।

ছবি তুলেছেন নজরুলের, জয়নুলের, বঙ্গবন্ধুর, চাঁদে পা রাখা তিন নভোচারীর। রানি এলিজাবেথ, মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী, কনিকা বন্দ্যোপাধ্যায়; আরও কত কত বিখ্যাত মানুষ তাঁর ক্যামেরার সামনে নিজেদের তুলে ধরেছেন। 'বেগম' পত্রিকায় সংবাদচিত্রী হিসেবে যোগ দিয়েছিলেন পঞ্চাশের দশকের রুদ্ধ সময়ে। গল্প লিখতে
শুরু করেছিলেন তারও আগে। বাংলাদেশের প্রথম
পেশাদার নারী আলোকচিত্রী তিনি। ক্যামেরা হাতে থাকা এই সাহসী মানুষটির নাম-সাইদা খানম।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: একজন সাইদা খানম
লেখক: সাহাদাত পারভেজ
মুদ্রিত মূল্য: ৬৯৫/-
বিক্রয় মূল্য: ৫৫৬/- (২০% ডিসকাউন্ট)




পূর্ণিমা তো প্রতিমাসেই অন্তত একবার আসে এবং সুহাসিনী নামের এক গ্রামের লোকেরা মনে হয় যেন এই পূর্ণিমা থেকে পূর্ণিমায় পরিক্র...
11/09/2026

পূর্ণিমা তো প্রতিমাসেই অন্তত একবার আসে এবং সুহাসিনী নামের এক গ্রামের লোকেরা মনে হয় যেন এই পূর্ণিমা থেকে পূর্ণিমায় পরিক্রমণ করে। তাদের জীবন নিমজ্জিত থাকে ভালোবাসায় এবং ভালোবাসাহীনতায়- চাঁদের আলোর মতো অস্পষ্ট কুয়াশাময় আবেগের নেশার ভেতর। তারা ক্রমাগতভাবে হুঁকো টানে, কৃষিকাজ করে, অথবা অলস দুপুরে ঝিমোয়, তারা এক গল্পের জাল বুনে তোলে এবং তার ভেতর নিজেদের পায়; তখন তারা নিজেদের চিনতে পারে অথবা চিনতে পারে না। তারা তাদের নিজেদের কর্মের কারণ এবং ফল বুঝতে পারে অথবা বুঝতে পারে না, তারা চন্দ্রাহতের মতো সময় এবং ঘটনার ভেতর দিয়ে পার হয়ে যায়। এক পূর্ণিমার রাতে, সম্ভবত রাজনৈতিক কারণে, গ্রামের বৃদ্ধ মাতবর আততায়ীদের হাতে নিহত হলে সুহাসিনীর লোকেরা যুগপৎ শোক এবং নির্লিপ্ততার ভেতর নিজেদের দেখতে পায় এবং তাদের সেই রাতের চাঁদের কথা মনে পড়ে।

তখন, এবং পরবর্তী সময়ে, গ্রামের মুদি-দোকানি তোরাপ আলি মানুষের জীবনে চাঁদের রহস্যময় প্রভাবের কথা বলে, এবং বস্তুত তখন আমাদের সম্মুখে এই প্রশ্নটি অবধারিতরূপে উপস্থিত হয় যে, তোরাপ আলি যা বলে তা ঠিক বলে কি না এবং চাঁদের প্রভাবের কবলে পড়া এই মানুষেরা শুধু একটি গ্রামের মানুষ, নাকি পুরো দেশের মানুষ। তখন সম্ভবত আমরা দেখতে পাই যে, আমরা একটি দেশকে বিচ্ছিন্ন করতে পারি না একটি গ্রাম থেকে।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: সে রাতে পূর্ণিমা ছিল
লেখক: শহীদুল জহির
মুদ্রিত মূল্য: ৩৫০/-
বিক্রয় মূল্য: ২৮০/-





বিবলিওনের কালেকশনে অন্যান্য বইয়ের সাথে চার-খানা হুমায়ূন আহমেদের বই এসেছে।আপনারা সকলে আমন্ত্রিত!
05/09/2026

বিবলিওনের কালেকশনে অন্যান্য বইয়ের সাথে চার-খানা হুমায়ূন আহমেদের বই এসেছে।

আপনারা সকলে আমন্ত্রিত!

সমবয়সী কিশোর-কিশোরীর সঙ্গে পাঠকের ঘোরা হবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া ও সিয়েরা লেওনের হানাবাড়িতে। ঘটবে ভুতুড়...
01/09/2026

সমবয়সী কিশোর-কিশোরীর সঙ্গে পাঠকের ঘোরা হবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া ও সিয়েরা লেওনের হানাবাড়িতে। ঘটবে ভুতুড়ে ঘটনা, অনুভব করা যাবে অনেক বছর আগে মৃত মানুষের নিঃশ্বাস-প্রশ্বাস। একটি রহস্যময় ফিটনগাড়ির ঘোড়াগুলোর চোখ ঝলসে উঠবে স্বর্ণমুদ্রার মতো। সুড়ঙ্গের অন্ধকারে হায়েনারা হাত থেকে তুলে নেবে মাংস। আর ব্রিটিশ-আমলের হিলস্টেশনে মৃত সাহেব-মেমরা ফিরে আসবেন স্টিমইঞ্জিনে টানা রেলগাড়িতে। একটা গল্প যে ঘোর তৈরি করে তা-ই পাঠককে নিয়ে যাবে শেষ পৃষ্ঠা পর্যন্ত।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: নানাদেশের হানাবাড়ি ও রহস্যময় ঘোড়ারগাড়ি
লেখক: মঈনুস সুলতান
মুদ্রিত মূল্য: ২৮০/-
বিক্রয় মূল্য: ২২৪/- (২০% ডিসকাউন্টে)





Address

House# 1/2, Block# A (Ja), Avenue# 5, Section# 6, Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biblion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share