ইসলামী বইমেলা

ইসলামী বইমেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী বইমেলা, Event, Dhaka.
(2)

এটি বাংলাদেশের সকল ইসলামী বইমেলার আয়োজক কর্তৃক পরিচালিত অফিসিয়াল পেইজ। ইসলামী বইমেলার সকল তথ্য ও আপডেটের প্রধান প্রচার কেন্দ্র। এটি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। বইমেলার সকল খবর ও কার্যক্রম প্রচারের স্বার্থে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

21/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

عيد مبارك، تقبل الله منا ومنكم صالح الأعمال، وكل عام وأنتم بخير، أعاده الله علينا وعليكم باليمن والبركات، نسأل الله أن يتقبل صيامنا وقيامنا، وأن يجعلنا من المقبولين، وأن يرزقنا وإياكم السعادة في الدنيا والآخرة، غفر الله لنا ولكم، وبارك في أعماركم وأرزاقكم، وجعل أيامكم كلها أفراحًا ومسرات.

আমাদের ইসলামী বইমেলা পরিবারের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ এক মাসের পবিত্র রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিল সিয়াম, কিয়াম, তিলাওয়াত ও আত্মশুদ্ধির এক অনন্য সময় ছিল এটি। এই রমাদান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা। মহান আল্লাহ তায়ালা আমাদের সেই সাধনা কবুল করুন এবং এই অর্জিত গুণাবলি সারা বছর ধরে বজায় রাখার তাওফিক দান করুন।

ঈদের এই আনন্দময় দিনে আমরা যেন ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং মানবতার প্রকৃত চেতনাকে ধারণ করি। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এই কামনাই করি।

আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেই। ক্ষমা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে আমরা গড়ে তুলি একটি সুন্দর ও কল্যাণময় সমাজ।

সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত কল্যাণে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। ঈদ মোবারক।

20/03/2026

ঈদ মোবারক!

আধিপত্যবিরোধী আন্দোলনে বীর শহীদ ওসমান হাদির অমর স্মৃতিকে ধারণ করে আয়োজিত “শহীদ ওসমান হাদি স্মৃতি প্রতিযোগিতা ২০২৬”–এর বি...
10/03/2026

আধিপত্যবিরোধী আন্দোলনে বীর শহীদ ওসমান হাদির অমর স্মৃতিকে ধারণ করে আয়োজিত “শহীদ ওসমান হাদি স্মৃতি প্রতিযোগিতা ২০২৬”–এর বিজয়ীদের পুরস্কার গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা।

প্রিয় শুভাকাঙ্ক্ষী,
এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুরস্কার পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজয়ীগণ অনুগ্রহ করে দ্রুত পেইজে মেসেজ দিয়ে আপনার নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর ও কুরিয়ার চার্জ প্রদান সংক্রান্ত সম্মতি পাঠিয়ে দিন, যাতে যথাসময়ে আপনাদের কাছে পুরস্কার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়।

ইনশাআল্লাহ, প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর এই সপ্তাহের মধ্যেই কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পুরস্কার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আজ সেই দিন যাকে ইতিহাস “ইয়াউমুল ফুরক্বান” নামে স্মরণ করে রেখেছে; হক্ব ও বাতিলের চূড়ান্ত ফয়সালার দিন। ১৭ রমাদান, ২ হিজরি ...
07/03/2026

আজ সেই দিন যাকে ইতিহাস “ইয়াউমুল ফুরক্বান” নামে স্মরণ করে রেখেছে; হক্ব ও বাতিলের চূড়ান্ত ফয়সালার দিন। ১৭ রমাদান, ২ হিজরি (৬২৪ খ্রিস্টাব্দ) বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ।

সেদিন মুসলিম ছিলেন মাত্র ৩১৩ জন, আর মক্কার কুরাইশ কাফের ছিল প্রায় ১০০০ জন। মুসলিমদের অস্ত্র ও সামরিক প্রস্তুতিও ছিল খুব সীমিত মাত্র ২টি ঘোড়া ও প্রায় ৭০টি উট। তবুও তাদের শক্তি ছিল অটল ঈমান, আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্ব।

যুদ্ধের শুরুতে দ্বন্দ্বযুদ্ধে হযরত হামজা (রা.), হযরত আলী (রা.) ও হযরত উবাইদা (রা.) কুরাইশের তিন নেতাকে পরাজিত করেন। এরপর মূল যুদ্ধ শুরু হলে আল্লাহ তা’আলা আসমান থেকে জিবরীল ও মিকাইলের মতো সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে মুসলিমদের সাহায্য করেন। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম এমন এক ঈমানি ঝড় তুলেছিলেন, যার সামনে ভেঙে পড়ে কুফরের অহংকার ও দম্ভ।

অবশেষে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয়ী হন। কুরাইশের প্রায় ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হয়। আর মুসলিমদের ১৪ জন সাহাবি শাহাদাত বরণ করেন। সেই দিন আকাশ-বাতাস মুখরিত হয়েছিল “আল্লাহু আকবার” ধ্বনিতে, আর বাতিল মুখ থুবড়ে পড়েছিল হকের সামনে।

১৭ রমাদান তাই শুধু একটি তারিখ নয়; এটি ঈমান, সাহস, ত্যাগ ও আল্লাহর উপর অটল ভরসার এক অমর শিক্ষা। আল্লাহ তা’আলা আমাদের হৃদয়ে বদরী সাহাবায়ে কেরামের মতো দৃঢ় ঈমান ও হকের পথে অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ!চলছে অমর একুশে বইমেলা - ২০২৬।গত ২৬ ফেব্রুয়ারি থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশের জা...
06/03/2026

আলহামদুলিল্লাহ!
চলছে অমর একুশে বইমেলা - ২০২৬।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় ও ঐতিহ্যবাহী এই বইমেলা। ভাষা, সাহিত্য ও জ্ঞানের এই মিলনমেলা প্রতি বছরই পাঠক, লেখক ও প্রকাশকদের একত্র করে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

এবারের বইমেলা একটু ভিন্ন আবহে অনুষ্ঠিত হচ্ছে। কারণ এটি চলছে পবিত্র রমাদান মাসে। রমাদান সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এই সময়টায় যত বেশি আল্লাহর ইবাদাত করা যায়, ততই মানুষের জন্য কল্যাণ ও রহমত নাযিল হয়। তাই দুনিয়াবি অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে কিছুটা দূরে রেখে ইবাদতে মনোযোগ দেওয়া আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।

তবে এমন কিছু দুনিয়াবি কাজও আছে যা আমাদের আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে। জ্ঞান অর্জন, ভালো বই পড়া, ইসলামী শিক্ষা সম্পর্কে জানা এসবও একজন মানুষের ঈমান ও আমলকে শক্তিশালী করতে সাহায্য করে। লেখক ও প্রকাশকরা যে উপকারী বইগুলো আমাদের জন্য প্রস্তুত করেছেন, সেগুলো বইমেলা থেকে বা অনলাইনে সংগ্রহ করা, নিজের জন্য পড়া কিংবা কাউকে হাদিয়া দেওয়া এসবও একটি উত্তম কাজ। বিশেষ করে রমাদান মাসে ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত থাকলেও আমাদের অনেক পাঠক যেভাবে মেলায় আসছেন এবং বইমেলাকে প্রাণবন্ত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। রমাদান হওয়ায় অনেকে হয়তো ইবাদত ও আমলে বেশি ব্যস্ত থাকছেন, তবুও যারা সময় বের করে মেলায় আসছেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

আজ শুক্রবার। অন্যান্য বছরের তুলনায় এবারের দৃশ্য কিছুটা ভিন্ন। রমাদানের কারণে পাঠকসংখ্যা তুলনামূলক কম দেখা গেলেও আমরা তবুও রবের কাছে শুকরিয়া আদায় করি। আশা করি সময় সুযোগ করে আপনারাও একদিন মেলায় আসবেন, ঘুরে দেখবেন, ভালো বই সংগ্রহ করবেন এবং প্রিয়জনদের হাদিয়া দেবেন ইনশাআল্লাহ।

অমর একুশে বইমেলা ২০২৬ চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত ইনশাআল্লাহ।

আধিপত্যবিরোধী চেতনার দীপ্ত এক অগ্নিশিখা, আপসহীন সংগ্রামের অবিনাশী প্রতীক শহীদ ওসমান হাদি। তাঁর জীবন ছিল অন্যায়ের বিরুদ্ধ...
01/03/2026

আধিপত্যবিরোধী চেতনার দীপ্ত এক অগ্নিশিখা, আপসহীন সংগ্রামের অবিনাশী প্রতীক শহীদ ওসমান হাদি। তাঁর জীবন ছিল অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত এক নির্ভীক ঘোষণা, তাঁর আত্মত্যাগ ছিল দখলদারিত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জ্বালাময়ী প্রতিবাদ। তিনি কেবল একটি নাম নন; তিনি একটি অবস্থান, একটি আদর্শ, একটি চলমান অঙ্গীকার। হাদি ভাইয়ের যে সংগ্রাম রক্তে লেখা হয়েছিল, তা কোনো ক্ষণস্থায়ী আন্দোলন নয় এটি প্রজন্মান্তরে বহমান এক জাগরণ, যা ইনশাআল্লাহ আমাদের মাঝেই জীবিত থাকবে।

এই চেতনাকে হৃদয়ে ধারণ করেই আয়োজন করা হয়েছিল “আধিপত্যবিরোধী আন্দোলনে বীর শহীদ ওসমান হাদি স্মৃতি প্রতিযোগিতা ২০২৬”। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিষ্ঠা ও ভালোবাসায় প্রতিযোগিতাটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি কন্টেন্টেই আমরা অনুভব করেছি দায়বদ্ধতা, আবেগ ও আদর্শিক স্পষ্টতা।

এবং এই পোস্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। নির্ধারিত যাচাই-বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে নির্বাচিত বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।

🏆 যারা বিজয়ী হয়েছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আপনাদের মেধা, শ্রম ও আন্তরিকতার স্বীকৃতি অর্জন করেছেন। যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। আপনাদের প্রচেষ্টা কোনোভাবেই বৃথা নয়। আগামীতে আরও দৃঢ় প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে অংশগ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

🎖️ আর যারা বিশেষ বিবেচনায় স্থান পেয়েছেন, তাদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা ও দোয়া। আপনাদের সম্ভাবনা আরও বিকশিত হোক, আগামী আয়োজনগুলোতে আরও শক্তভাবে নিজেকে উপস্থাপন করুন।

সবার প্রতি অনুরোধ, কমেন্ট বক্সে অংশগ্রহণকারীদের কন্টেন্টের লিংক দেওয়া থাকবে। সেখানে গিয়ে উৎসাহমূলক মন্তব্য করে তাদের অনুপ্রাণিত করুন। একটি ইতিবাচক মন্তব্যও একজন লেখক বা সৃষ্টিশীল মানুষের জন্য বড় প্রেরণা হতে পারে। ভবিষ্যতের আয়োজনগুলোতেও সক্রিয় অংশগ্রহণের আহ্বান রইল।

বিজয়ীদেরকে পুরস্কার গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য পেইজে ইনবক্স করার অনুরোধ করা যাচ্ছে।

আল্লাহ আমাদের সবাইকে সত্য, ন্যায় ও আদর্শিক দৃঢ়তার পথে অটল রাখুন এবং শহীদ ওসমান হাদির সংগ্রামী চেতনাকে আমাদের কর্ম ও জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ!গত ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলা ২...
28/02/2026

আলহামদুলিল্লাহ!

গত ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলা ২০২৬। ভাষার চেতনা, জ্ঞানের আলো এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় আবারও প্রাণ ফিরে পেয়েছে একুশের প্রাঙ্গণ।

যারা বইমেলার স্টল বা নির্দিষ্ট প্রকাশনীর লোকেশন খুঁজছেন, তারা সহজেই এই ওয়েবসাইট থেকে তথ্য দেখে নিতে পারেন : ba21bookfair.com

একুশে বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মেলা শুরু হলেও প্রাথমিক পর্যায়ে অনেক প্রকাশনীর স্টল নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনো চলমান রয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সব প্রস্তুতি সম্পন্ন হয়ে আপনাদের সামনে আরও পরিপূর্ণ রূপে ফুটে উঠবে বইমেলার সৌন্দর্য।

আপনারা সবাই মেলায় আসুন, ঘুরে দেখুন, বইয়ের সঙ্গে সময় কাটান। বই কিনুন বা না কিনুন—তবুও বই ঘেঁটে দেখুন, নতুন প্রকাশনা সম্পর্কে জানুন। বিভিন্ন সময়ে হাদিয়া ও উপহার থাকবে, সেগুলো গ্রহণ করুন।

বন্ধু, ছোট ভাই-বোন ও আত্মীয়স্বজনকে উৎসাহিত করুন এবং সঙ্গে নিয়ে আসুন। বইয়ের দুনিয়ায় কিছু সময় কাটান, জ্ঞান ও ইলমের স্বাদ গ্রহণ করুন।

আলহামদুলিল্লাহ!গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬।যারা বইমেলার স্টল বা লোকেশন খুঁজছে...
27/02/2026

আলহামদুলিল্লাহ!

গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬।

যারা বইমেলার স্টল বা লোকেশন খুঁজছেন, তারা সহজেই এই ওয়েবসাইট থেকে তথ্য দেখে নিতে পারেন : ba21bookfair.com

আলহামদুলিল্লাহ, প্রতিবারের ন্যায় এবারও প্রায় ৪০টিরও বেশি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে অমর একুশে বইমেলা ২০২৬-এ। ইসলামী প্রকাশনীগুলো আপনাদের বিশেষ চাহিদা অনুযায়ী নতুন, মানসম্মত ও সৃজনশীল বই এবং পান্ডুলিপি নিয়ে উপস্থিত রয়েছে, যেন পাঠকের হাতে পৌঁছে যায় উপকারী জ্ঞান ও উত্তম সাহিত্য।

মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আপনারা সবাই বইমেলায় আসুন, ঘুরে দেখুন, বইয়ের সঙ্গে সময় কাটান। বই কিনুন বা না কিনুন—তবুও এসে বই ঘেঁটে দেখুন। বিভিন্ন সময়ে হাদিয়া ও উপহার থাকবে, সেগুলো গ্রহণ করুন।

আপনার আশেপাশের বন্ধু, ছোট ভাই-বোন ও আত্মীয়স্বজনকে উৎসাহিত করুন এবং সঙ্গে করে নিয়ে আসুন। বইয়ের দুনিয়া ঘুরে দেখুন, জ্ঞান ও ইলমের স্বাদ গ্রহণ করুন।

আলহামদুলিল্লাহ!আজ থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলা ২০২৬, যা পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ প...
26/02/2026

আলহামদুলিল্লাহ!

আজ থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলা ২০২৬, যা পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির এই মহোৎসব আবারও আমাদের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে।

বাংলা একাডেমি বইমেলা কমিটির উদ্যোগে আজ দুপুরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক, সম্মানিত শিক্ষক ও প্রফেসরবৃন্দ, বিশেষ শুভাকাঙ্ক্ষী ও প্রিয় পাঠকবৃন্দ। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক অতিথিবৃন্দ এবং আমাদের ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এবারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আলহামদুলিল্লাহ, এবারের মেলায় আমাদের প্রায় ৪০টিরও বেশি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা আপনাদের চাহিদা অনুযায়ী নতুন, মানসম্মত ও সৃজনশীল বই এবং পান্ডুলিপি নিয়ে উপস্থিত রয়েছে, যেন পাঠকের হাতে পৌঁছে যায় উত্তম জ্ঞান ও উপকারী সাহিত্য।

আপনারা সবাই মেলায় আসুন, ঘুরে দেখুন, বইয়ের সঙ্গে সময় কাটান। বই কিনুন বা না কিনুন—তবুও মেলায় এসে বই ঘেঁটে দেখুন, নতুন প্রকাশনা সম্পর্কে জানুন। বিভিন্ন সময় হাদিয়া ও উপহার থাকবে, সেগুলো গ্রহণ করুন।

আপনার আশেপাশের বন্ধু, ছোট ভাই-বোন ও আত্মীয়স্বজনকে উৎসাহিত করুন এবং সঙ্গে নিয়ে আসুন। বইয়ের দুনিয়া ঘুরে দেখুন, জ্ঞান ও ইলমের স্বাদ গ্রহণ করুন।

নতুন চাঁদের নরম আলোয় শুরু হলো মুমিন জীবনের প্রতীক্ষিত সময় পবিত্র মাহে রমাদান। এ মাস শুধু একটি মাস নয়, বরং আত্মশুদ্ধি, সং...
18/02/2026

নতুন চাঁদের নরম আলোয় শুরু হলো মুমিন জীবনের প্রতীক্ষিত সময় পবিত্র মাহে রমাদান। এ মাস শুধু একটি মাস নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মওকা।

আসুন, দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা সরে এসে অন্তরকে পরিশুদ্ধ করি। কুরআনের সাথে সম্পর্ক গভীর করি, নামাজে মনোযোগী হই, দোয়া ও ইস্তিগফারে নিজেকে ব্যস্ত রাখি। ক্ষুধা ও পিপাসার মধ্য দিয়ে আমরা যেন তাকওয়ার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারি এবং চরিত্রকে সুন্দর করতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।

এই বরকতময় মাসের প্রতিটি দিন ও রাতকে অর্থবহ করি। নিজের জন্য, পরিবার ও সমগ্র উম্মাহর জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, অন্তরকে আলোকিত করেন এবং একটি সার্থক রমাদান নসীব করেন।

আল্লাহ আমাদের সবাইকে রমাদানের মর্যাদা বুঝে সে অনুযায়ী জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন।

শহীদ ওসমান হাদি স্মৃতি প্রতিযোগিতা ২০২৬ এর আজ শেষ দিন।🔥        #শহীদ_ওসমান_হাদি_স্মৃতি_প্রতিযোগিতা
16/02/2026

শহীদ ওসমান হাদি স্মৃতি প্রতিযোগিতা ২০২৬ এর আজ শেষ দিন।🔥








#শহীদ_ওসমান_হাদি_স্মৃতি_প্রতিযোগিতা

আলহামদুলিল্লাহ!🔥আজ আমরা অমর অমর একুশে বইমেলা ২০২৬ –এর স্টল লটারির মাধ্যমে নির্ধারিত সকল স্টল নাম্বার প্রকাশ করেছি।এবারের...
16/02/2026

আলহামদুলিল্লাহ!🔥

আজ আমরা অমর অমর একুশে বইমেলা ২০২৬ –এর স্টল লটারির মাধ্যমে নির্ধারিত সকল স্টল নাম্বার প্রকাশ করেছি।

এবারের তালিকা দেখে আপনি সহজেই জানতে পারবেন আপনার প্রিয় প্রকাশনীর স্টল কোথায় আছে।

আপনার প্রিয় প্রকাশনীর স্টল নাম্বার কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না!

ইনশাআল্লাহ, একুশের প্রাঙ্গণে দেখা হবে।

Address

Dhaka

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 11:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী বইমেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category