07/07/2014
৭ ই জুলাই,শুভ জন্মদিন মোহাম্মাদ আশরাফুল। আমি ছোট বেলায় অর্থাৎ যখন থেকে ক্রিকেট খেলা বুঝতে শুরু
করি তখন থেকে বাংলাদেশের যে প্লেয়ার এর
সবথেকে খেলা ভালো লাগতো সে হচ্ছে অ্যাশ ভাই। যার খেলা দেখে ছোট বেলায় ভাবতাম,বড় হয়ে আশরাফুলের
মতো প্লেয়ার হবো। পূর্বে বাংলাদেশের সব আবেগ,অনুভূতি যার ব্যাটে ভর করতো সেই
মানুষটির জন্মদিন আজকে।কিছু দিন আগে রেডিও তে এক
প্রোগ্রামে আশরাফুল এর একটি অনুষ্ঠান শুনেছিলাম।সেখানে যখন
আরেকবার অ্যাশ ভাই এর কান্নার মুহূর্ত শুনেছিলাম,বিশ্বাস
করেন ভেতরটা হুহু করে উঠেছিল। মনের অবস্থা তখন এমন ছিল যে কারোর সাথে শেয়ার ও
করতে পারতেসিলাম না।কারণ একটাই,যে মানুষটির জন্য এমন
অবস্থা সে মানুষটি নিজের অনিচ্ছায় যে পাপে শামিল হয়েছিলেন
তাতে তার প্রতি অনেকেরই ঘৃণা জন্মেছে।তাই কাউকে কিছু শেয়ার
করতে গিয়ে পরে আবার অপবাদ শুনতে হবে,পরে আবার ছাগু
হতে হবে,পরে আবার তথাকথিত ফিক্সার এর দলের লোক সহ ভিবিন্ন কথা শুনতে হবে।
যাই হোক,মানুষ যেমন ছোটবেলার প্রেম অথবা প্রথম প্রেম
কে ভুলতে পারে না ঠিক তেমনি ক্রিকেটের প্রথম প্রেম অ্যাশ
কে ভুলে যাওয়া আমার মতো সাধারণ মানুষের কাছে অসম্ভব। আর ফিক্সার কে সাপোর্ট ক্যান???হয়তো তর্ক-বিতর্ক
অনেক হতে পারে।কিন্তু আবেগ যখন চলে আসে তখন তর্ক-
বিতর্কের থেকে আবেগ টাই বেশী প্রাধান্য পেয়ে যায় অন্তরে। শুভ জন্মদিন মোহাম্মাদ আশরাফুল।সামনের দিনগুলোর জন্য
অনেক অনেক শুভ কামনা জানিয়ে রাখলাম।