Big O Solution

Big O Solution Domain Registration, Web Hosting
Web Design & Development
Complete ERP Solution
Inventory Manageme

Big O Solution is a software & Web outsourcing company that focuses on highly qualitative, timely delivered and cost-effective offshore software development. With a rich and varied experience in providing offshore software development and project management capabilities and stringent quality standards ensure us to develop solutions that give your business an edge over your competitors. Our Local & global software outsourcing model makes sure we deliver maximum targeted result to you.

16/02/2026

গাভীর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা

This AI-generated video was made with funding from the Food and Agriculture Organization of the United Nations (FAO) Bangladesh.
Script: Dr Khan Shahidur Haque
National Project Coordinator, LDDP-TA Component
Former DG, Bangladesh Livestock Research Institute, Savar
Video Developed By: Big O Solution

16/02/2026

গাভীর ওলানের স্বাস্থ্য ব্যবস্থাপনা

This AI Video was made with funding from the Food and Agriculture Organization of the United Nations (FAO) Bangladesh.
Script: Dr Khan Shahidur Haque
National Project Coordinator, LDDP-TA Component
Former DG, Bangladesh Livestock Research Institute, Savar
Video Developed By: Big O Solution

16/02/2026

দুগ্ধজাত গাভী নির্বাচন

This Video was made with funding from the Food and Agriculture Organization of the United Nations (FAO) Bangladesh.
Script: Dr Khan Shahidur Haque
National Project Coordinator, LDDP-TA Component
Former DG, Bangladesh Livestock Research Institute, Savar

Video Developed By: Big O Solution

Shout out to my newest followers! Excited to have you onboard! Ehtesham Boby, GtSaad Rony Akon, Abdus Salam, Farida Najn...
03/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ehtesham Boby, GtSaad Rony Akon, Abdus Salam, Farida Najnin Shamim, DrJubaier Rahaman, Ainull Hossain, Antanoor Haque

25/11/2025

Documentary: Bangladesh landscape scenario, herds of livestock
Technical Development Partner: Big O Solution

This documentary was made with funding from the Food and Agriculture Organization of the United Nations (FAO) Bangladesh.

Script: Dr Khan Shahidur Haque
National Project Coordinator, LDDP-TA Component
Former DG, Bangladesh Livestock Research Institute, Savar

21/10/2025
19/08/2024

সুচিকিৎসক ছাড়া যেমন সুচিকিৎসা হয় না
ঠিক তেমন সুশাসন ছাড়া দেশে সুনাগরিক তৈরি হয় না।

ফেসবুক এখন থেকে আর আপনাকে চিনবে নাআপনারা ইতিমধ্যে জেনেছেন, চেহারা শনাক্ত করার প্রযুক্তি ফেস রিকগনিশন বন্ধের ঘোষণা দিয়েছে...
03/11/2021

ফেসবুক এখন থেকে আর আপনাকে চিনবে না

আপনারা ইতিমধ্যে জেনেছেন, চেহারা শনাক্ত করার প্রযুক্তি ফেস রিকগনিশন বন্ধের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’। এই প্রযুক্তির সাহায্যে ছবি বা ভিডিওতে ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে ফেসবুক। ব্যবহারকারীদের শঙ্কা এবং নীতিনির্ধারকদের চাপের মুখে সুবিধাটি বন্ধের ঘোষণা দিল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি। তবে এর অর্থ কী এবং ফেসবুক ব্যবহারে কী ধরনের পরিবর্তন আনবে, চলুন তা জানার চেষ্টা করি।

মনে করুন, পাঁচ বন্ধুর দেখা হলো বহুদিন পরে। আবার কবে একসঙ্গে হবেন তার ঠিক নেই বলে কিছু ছবি তুললেন। ফেসবুকে সেই ছবি পোস্ট করার সময় দেখলেন, আপনি ট্যাগ করে দেওয়ার আগেই ফেসবুক নিজে থেকেই সবাইকে নির্ভুলভাবে ট্যাগ করে দিচ্ছে, অন্তত বলছে কে কোনটা। আবার অনেক সময় নোটিফিকেশন আসে, যেখানে বলা থাকে, অন্য কেউ একটি ছবি পোস্ট করেছেন, যে ছবিতে হয়তো আপনিও আছেন।

ফেসবুকের এই অটো ট্যাগিং সিস্টেম কাজ করে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে। আপনার একাধিক ছবিতে চেহারা বিশ্লেষণ করে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যালগরিদম বুঝতে শেখে আপনার চেহারা কেমন কিংবা কোন ছবিতে আপনি আছেন। এখন সেই প্রযুক্তি বন্ধ করে দেওয়া হলে নিজে থেকে ফেসবুক আপনাকে কিংবা আপনার ছবিতে থাকা অন্য ফেসবুক ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে না। অন্তত পারার কথা নয়। কারণ, এতদিন যে ছবিগুলো দেখে ফেসবুক আপনাকে বা অন্য ব্যবহারকারীদের চিনতে শিখেছে, ফেসবুক সেই শনাক্তকরণের তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে।

ব্যবহারকারীরা ছবিতে ফেসবুক বন্ধুদের আগের মতোই ট্যাগ করতে পারবেন। কেবল ফেসবুক নিজে থেকে ট্যাগ করে দেবে না বা ট্যাগ করার পরামর্শ দেবে না। একই সঙ্গে অন্য কেউ যদি আপনার ছবি আপলোড করে, তবে ফেসবুক আপনাকে তা জানাতে পারবে না। কারণ, ওই ছবিতে যে আপনি আছেন, ফেসবুক তা বুঝতে পারবে না।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একটি সুবিধা তৈরির ঘোষণা দিয়েছিল ফেসবুক। যেখানে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে শোনানো হতো। যেমন ছবিতে মুহিব নদীতীরে দাঁড়িয়ে আছে, পেছনে উড়ে যাচ্ছে একঝাঁক পাখি। এখন নদীতীর কিংবা পাখির বর্ণনা আগের মতোই দেওয়া হবে, শুধু ছবির মানুষ যে মুহিব, তা বলা হবে না।

শঙ্কা কিসের
ফেস রিকগনিশন প্রযুক্তি এখন অনেকটা নির্ভুলভাবেই চেহারা শনাক্ত করতে পারে। আর সেই সঙ্গে প্রযুক্তিটির সম্ভাব্য অপব্যবহার নিয়ে শঙ্কা বাড়তে থাকে জনমনে। বিশেষ করে নানা দেশের সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান নজরদারি বাড়াতে পারে। চীনে এই প্রযুক্তির সাহায্যে উইঘুর মুসলিমদের শনাক্ত করে দেশটির সরকার।

আগের ঘোষণা অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীর ফেস রিকগনিশন–সংক্রান্ত তথ্য বিক্রি বা হস্তান্তর করে না, বরং নিজেদের সেবার উন্নয়নে কাজে লাগায়। সেই কথা যদি সত্যিও হয়, তবু নানা দেশের আইনপ্রণেতারা বিশ্বাস করবেন কেন? বিশেষ করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের নজির যখন তাঁদের চোখের সামনে জ্বলজ্বল করছে।

ফেসবুক: নতুন একটি ফিচার চালু না করলে ২৮ অক্টোবর অ্যাকাউন্ট লক হওয়ার বার্তাসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন ...
14/10/2021

ফেসবুক: নতুন একটি ফিচার চালু না করলে ২৮ অক্টোবর অ্যাকাউন্ট লক হওয়ার বার্তা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেকেই, যেখানে বলা হচ্ছে যে, ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে।

এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা কোন ধরনের স্প্যাম কিংবা ভাইরাস কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ।

অনেকে আবার এরইমধ্যে ফিচারটি অন করে দিয়েছেন।

ফেসবুক ব্যবহারকারী মোর্শেদ হাসিব জানান, গত পরশু রাতে এ ধরনের নোটিফিকেশন পেয়েছেন তিনি। পাওয়ার পর নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ার কারণে পাসওয়ার্ড পরিবর্তন করেছেন তিনি।

তিনি বলেন, "পরে অবশ্য ফেসবুকের ব্যাখ্যাগুলো দেখে ফিচারটি টার্ন অন করেছি।"

শারমিন রিমা নাকে একজন জানান, প্রথমে নিজের ফেসবুক প্রোটেক্ট ফিচারটি চালু করার বিষয়ে একটি ইমেইল পান তিনি। যেখানে লেখা ছিল যে, ফেসবুক প্রোটেক্ট চালু করুন।

তবে তখন সন্দেহ হওয়ার সেটি এড়িয়ে যান।

পরে ফেসবুক অ্যাপেও একই ধরনের নোটিফিকেশন পান মিজ রিমা।

তিনি বলেন, "ফেসবুকে লগ ইন করেই নিউজ ফিডের একদম উপরে দেখি যে এটি চালু করার কথা বলা হচ্ছে। তখন শিওর হলাম যে, এটা ফেসবুকের পক্ষ থেকেই দেয়া হয়েছে।"

তিনি জানান, নিশ্চিত হওয়ার পর প্রোগ্রামটি তিনি চালু করেছেন। বলেন, "বেশি জটিল কিছু নয়। শুধু কয়েকটি বিষয় কনফার্ম করতে হয়েছে এবং ফেসবুক থেকে জানানো হয়েছে যে অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে, কোন ঝামেলা নেই।"
ফেসবুক প্রোটেক্ট কী?
ফেসবুকের ওয়েবসাইটে ফেসবুক প্রোটেক্ট সম্পর্কে বলা হয়েছে যে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা একটি নতুন ফিচার তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট।

এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়।

তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।

এমন নোটিফিকেশন কেন পাঠাচ্ছে ফেসবুক?
ফেসবুকে নতুন এই ফিচারটি অ্যাড করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ফেসবুক।

ফিচারটি চালু করতে গেলে এসব ব্যাখ্যার কথা জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।

সেখানে যে বার্তাটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে, "আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক।"

ফেসবুকের পক্ষ থেকে বলা হয় যে, তারা এরই মধ্যে লগ ইনের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে।

পরবর্তীতে প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর মাধ্যমে ফেসবুক প্রোটেক্ট পুরোপুরি চালু করা হবে।

ফেসবুক প্রোটেক্ট কেন আপনার অ্যাকাউন্টের জন্য দরকার
ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে বলা হয়।

ঢাকার বাসিন্দা শারমিন আজাদ শান্তা অবশ্য জানিয়েছেন যে, ফেসবুক নোটিফিকেশন বা ই-মেইল- কোনটাতেই এ ধরনের কোন নোটিফিকেশন তিনি পাননি।
এতে বলা হয়, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে।

এ ধরণের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই ইন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ফেসবুকের এই ফিচারটি অ্যাকাউন্টের মৌলিক নিরাপত্তার বিষয়গুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিফিকেশনের পাশাপাশি আরো কিছু বাড়তি নিরাপত্তা দেবে।

তিনি বলেন, "এর পরবর্তীতে অ্যাকাউন্টধারীর পেইজে কোন পোস্ট আসার আগে ফারদার (আরো) অথেনটিফিকেশন (যাচাই) হয়ে আসবে। যাতে ওই অ্যাকাউন্টটিকে আর কেউ অ্যাবিউজ করতে না পারে, থ্রেট (হুমকি) থেকে রক্ষা করতে এই উদ্যোগ।"

সবাইকে নয় বরং ফেসবুক যাদের মনে করছে যে, তারা কোন ধরণের হুমকির মুখে পড়তে পারে তাদেরকেই এ ধরনের বার্তা পাঠানো হচ্ছে বলে মনে করেন তিনি।

অ্যাডভানস সিকিউরিটিতে কী কী রয়েছে?
এর আওতায় লগ ইনের ক্ষেত্রে আরো কঠোর নিয়ম আরোপ করা হবে যাতে অনুমোদনহীন কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে।

এছাড়া ফেসবুক যদি আপনার অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত কোন লগ ইন শনাক্ত করে, তাহলে সেটি যে আপনি সেটা নিশ্চিত করতে অতিরিক্ত কিছু ধাপ পেরুতে হবে।

ফেসবুক প্রোটেক্ট চালু করা থাকলে প্রতিনিয়ত নিরাপত্তা পদক্ষেপ আরো ভাল করতে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ। এর ফলে অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন আসতে পারে।

এছাড়া ফেসবুক কোন নতুন সিকিউরিটি প্রোগ্রাম চালু করলে সেটি আপনাকে জানানো হবে যাতে আপনি অন্যদের তুলনায় আগে সেটির সুবিধা পান।

ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয়, এই প্রোগ্রামটি আপনার অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করার পর সেটি আরো দৃঢ় নিরাপত্তা সুরক্ষা পাবে যেমন টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন চালু হয়ে যাবে এবং সম্ভাব্য হ্যাকিংয়ের বিষয়ে নজর রাখা হবে।

কীভাবে এটি করা যাবে?

ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয় যে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পারবেন।

যারা এর আওতায় পড়বেন তারা ফেসবুকের সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন অপশনে গেলে ফেসবুক প্রোটেক্ট নামে অপশন পাওয়া যাবে। সেখান থেকে ফেসবুক প্রোটেক্ট অপশন অন করা যাবে।

সূত্রঃ বিবিসি

Address

24-25, Dilkusha, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801707724870

Alerts

Be the first to know and let us send you an email when Big O Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Big O Solution:

Share