15/12/2025
প্রিয় রেসার,
শুভ সন্ধ্যা।
গত কয়েকদিন ধরে আমাদের আয়োজিত মাউন্টেন বাইক (XC) রেস নিয়ে আপনাদের মধ্যে নানা রকম প্রশ্ন, আলোচনা আর কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ব্যাপারগুলো সবার কাছে পরিষ্কার করার জন্যই আজকের এই অফিসিয়াল বিবৃতি।
গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে একটি মাউন্টেন বাইক রেইস (XC) আয়োজনের ঘোষণা দেয়া হয়। এরপর ২৬ নভেম্বর “National Mountain Bike Championship 2025” নাম দিয়ে ইভেন্ট তৈরি করা হয়। ঠিক এর পরের দিনই, অর্থাৎ ২৭ নভেম্বর, মেডেল তৈরির জন্য চীনে অর্ডারও কনফার্ম করা হয়।
আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম রেইসটিকে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করার জন্য।
এজন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়া, অনেক নিয়ম-কানুন মেনে চলা—এইসব জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে। পুরো সময়টাজুড়ে আমরা আশাবাদী ছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন পেতে সক্ষম হইনি।
এরপর অফিসিয়াল মিটিং এ ইভেন্টের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। স্বাভাবিকভাবেই, এই পরিবর্তনের কারণে মেডেল থেকে শুরু করে সবকিছু জরুরি ভিত্তিতে নতুন করে তৈরি করতে হচ্ছে।
এই পুরো ঘটনা প্রবাহে, হয়তো আমাদের আরও একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল। কিন্তু, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের মত একটা সংগঠনের কোন বড় সিদ্ধান্ত বদলানোর জন্য কমিটির সভা ডাকা, সবার সাথে আলোচনা করা, লিখিত অনুমতি নেওয়া—এইসব নির্দিষ্ট পদ্ধতি মেনে করতে হয়।
আমরা শেষ মুহূর্ত পর্যন্ত “National” শব্দটি রাখার চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি। এই জটিলতার জন্য, বিশেষ করে আপনারা রেসারদের কাছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বর্তমান পরিস্থিতিতে, ইভেন্টটা এখন যে নামে আছে, সেই নামেই আয়োজন করতে হবে।
এই নাম পরিবর্তনের কারণে যারা আর এই রেসে অংশ নিতে ইচ্ছুক না, তাদের রেজিস্ট্রেশন ফি এর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যারা রেজিস্ট্রেশন ফি ফেরত পেতে চান নিচের ফর্মটা পূরণ করে দেওয়ার অনুরোধ রইল।
গুগল ফর্ম লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZp8z9MM_sD_hVBFyrqI3yS8dgHofcFXEuyCWkz46QAT7ovg/viewform
ফর্ম পূরণের শেষ সময় আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫, রাত ১০টা।
এই সময়ের পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ডিসেম্বরের ১৭ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
ধন্যবাদ।
Bangladesh Cycling Federation