দক্ষিন হরিপুর যুব উন্নয়ন ক্লাব

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দক্ষিন হরিপুর যুব উন্নয়ন ক্লাব

দক্ষিন হরিপুর যুব উন্নয়ন ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দক্ষিন হরিপুর যুব উন্নয়ন ক্লাব, Festival, Dhaka.

দক্ষিণ হরিপুর ঈদগাঁ মাঠ।দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব 💞💞💞
21/03/2026

দক্ষিণ হরিপুর ঈদগাঁ মাঠ।
দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব 💞💞💞

দেশে ও প্রবাসে অবস্থানরত সকল প্রিয়জনকে জানাই দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভে...
20/03/2026

দেশে ও প্রবাসে অবস্থানরত সকল প্রিয়জনকে জানাই দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌙✨
ঈদ মোবারক!

এই পবিত্র দিনে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। দূরত্ব যতই থাকুক, ভালোবাসা আর দোয়ায় আমরা সবাই একসাথে—এই কামনাই রইলো।
সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। 🤍

দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা ২০২৬ইং
13/03/2026

দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা ২০২৬ইং

দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত কেরাত প্রতিযোগিতা ২০২৬ইং।রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগি, সংযম ও আত্ম...
11/03/2026

দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত কেরাত প্রতিযোগিতা ২০২৬ইং।

রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পবিত্র মাস। এই বরকতময় মাসকে কেন্দ্র করে দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে একটি সুন্দর ও তাৎপর্যপূর্ণ কেরাত প্রতিযোগিতা।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের মাঝে কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এবং কুরআন তিলাওয়াতের সুমধুর ধারা ছড়িয়ে দেওয়া।

আমরা আশা করছি, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া এবং উপস্থিতির মাধ্যমে এই আয়োজনটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে পারবো, ইনশাআল্লাহ।

📢 কেরাত প্রতিযোগিতা ২০২৬পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত ছড়িয়ে দিতেদক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব আয়োজন করেছে এক মনোমুগ্ধক...
25/02/2026

📢 কেরাত প্রতিযোগিতা ২০২৬

পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত ছড়িয়ে দিতে
দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব আয়োজন করেছে এক মনোমুগ্ধকর কেরাত প্রতিযোগিতা ২০২৬ইং।

🎙️ অংশগ্রহণে আগ্রহীদের জন্য সুখবর!
সর্বমোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে।
তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

💳 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা

📞 যোগাযোগঃ
আব্দুল্লাহ আল ফারুক – 018 5059 3662
একরামুল হক বাবু – 018 7224 8778

✨ কুরআনের সুরে হৃদয় জাগুক,
তরুণ সমাজ এগিয়ে যাক দ্বীনের আলোয়।

🤍 আয়োজনে: দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব

আসসালামু আলাইকুম।অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, এ বছর দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কোনো টুর্নামেন্ট আয়োজন করছে ...
11/01/2026

আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, এ বছর দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কোনো টুর্নামেন্ট আয়োজন করছে না।

আপনারা অবগত আছেন, গত তিন বছর ধরে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জমকালো আয়োজনের মাধ্যমে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করে আসছি। তবে বিশেষ কিছু কারণে এ বছর আমাদের ক্লাবের পক্ষ থেকে কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না।

এ বিষয়ে সকলকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের ক্লাবের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে, তার জন্য দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাব কোনোভাবেই দায়ী থাকবে না। আমরা এ ধরনের সকল কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে দূরে আছি।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে, আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজন করবো।

এ বছর আমরা টুর্নামেন্ট আয়োজন থেকে সম্পূর্ণভাবে বিরত আছি।

ধন্যবাদ সবাইকে। 🤍
দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ 💞💞💞

শোক সংবাদঅত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের সক্রিয় সদস্য ও বাংলাদেশ পুলিশে কর্মরত আম...
16/12/2025

শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের সক্রিয় সদস্য ও বাংলাদেশ পুলিশে কর্মরত আমাদের প্রিয় ছোট ভাই রিপাত হাবিবের সম্মানিত পিতা, বীর মুক্তিযোদ্ধা হাবিব মাস্টার ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এর মাত্র ১৫ দিন পূর্বে তাঁর স্নেহময়ী মমতাময়ী মাতা ইন্তেকাল করেন। একের পর এক এমন অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিব মাস্টার ও তাঁর সহধর্মিণীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে, বিশেষ করে আমাদের ছোট ভাই রিপাত হাবিবকে এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

আল্লাহ তায়ালা তাঁদের সবাইকে ক্ষমা করে দিন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
আমিন।

একটি শোক-সংবাদ দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের সক্রিয় সদস্য আমাদের সকলের প্রিয় ভাগিনা Forhadul Islam এর পিতা জনাব সাইদু...
05/12/2025

একটি শোক-সংবাদ
দক্ষিণ হরিপুর যুব উন্নয়ন ক্লাবের সক্রিয় সদস্য আমাদের সকলের প্রিয় ভাগিনা Forhadul Islam এর পিতা জনাব সাইদুল হক খন্দকার আজ দুপুর ১.১০মিনিটে ইন্তেকাল করেছেন😭😭😭

মরহুমের জানাজা নামাজ আজ বাদ এশা অনুষ্ঠিত হবে।

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় বিয়োগব্যথা সহ্য করার তাওফিক দান করুন।
আমিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিন হরিপুর যুব উন্নয়ন ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category