John Ujjal Tirke

John Ujjal Tirke page is especially for the tech lovers. Here you will find the latest tech videos.

13/11/2023

চাকরি পাওয়া মানে শান্তি নয়। চাকরি পাওয়া মানে একটা সাময়িক সাফল্য আর সেই দমবন্ধ পরিস্থিতিটার থেকে মুক্তি, যেটা তোমাকে একটু একটু করে টুঁটি টিপে ধরছিল। কিন্তু তারমানে এই নয় যে তুমি শান্তি পেয়ে গেলে।

কিন্তু চাকরি পাবার পরে একটা উপলব্ধি তোমার হবে। সঙ্গে সঙ্গেই নয়। বরং বড্ড ধীরে ধীরে। এমন একটা উপলব্ধি যেটা তুমি অনুভব করবে ঠিকই কিন্তু সবার সঙ্গে চাইলেই ভাগ করে নিতে পারবে না। এমন একটা উপলব্ধি যেটা তোমাকে সব দেবে যা তুমি চেয়েছিলে, কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতার সঙ্গে, যেটা তুমি কখনও চাওনি বা ভাবোনি।

চাকরি পাবার পরে তুমি বুঝতে পারবে যত উৎসব, আয়োজন, অনুষ্ঠান, উদযাপন, সবই প্রায় তোমার প্রচ্ছন্ন উপস্থিতিতে এবং বাস্তবে তোমাকে ছাড়া। তোমার মন পড়ে থাকবে সেখানে কিন্তু কাজের বাধ্য বাধকতায় তোমার শরীর উপস্থিত থাকবে তিন বাই দুইয়ের আয়তাকার টেবিলের সামনে রাখা নির্বিবাদী চেয়ারে অথবা কোনো পাণ্ডব বর্জিত পথে রাতের ডিউটি দিতে দিতে।

যারা খুব আষ্ঠেপিষ্টে জড়িয়ে থাকে তাদের মানুষ আর গ্রাম গঞ্জের সাথে, তাদের আড়ালে কোথাও চোখও ভিজতে পারে ঈষৎ। চাকরি পাবার পরে বুঝবে, দায়িত্ব আসলে একটা প্রসংসাহীন কাজ। করতে পারলে কেউ প্রশংসা করবে না। কিন্তু না করতে পারলে কেউ সমালোচনা করতেও ছাড়বে না।

চাকরি পাবার পরে বুঝবে, পরিবার কতটা দামী। তার আগে পর্যন্ত তোমার যত ব্যর্থতা জনিত রাগ, ক্ষোভ, সবকিছু যে পরিবারের ওপরই দেখাতে, বড্ড মিস করবে তখন তাদের। এতটাই যে মাঝে মাঝে সব ছেড়ে কিছুক্ষণের জন্য চলে আসতে ইচ্ছে করবে, কিন্তু পারবে না।

চাকরি পাবার বেশ কয়েক বছর পরে তুমি খানিকটা বাধ্য যন্ত্রের মতো জীবন যাপন করবে। একই নিয়ম, একই সময়, একই কাজ। রোজ। একভাবে। নিয়মিত। অবিরাম। আর এটা তুমি অনুভব করবে কিন্তু কিছু বলতে পারবে না, কারণ মাসের শেষে একটা এসএমএস পেইন কিলারের মতো তোমার সমস্ত ব্যথাকে অদ্ভুত কায়দায় ভুলিয়ে রাখবে সামনের কয়েকদিন।

আর এভাবেই একটা সময় পরে অভ্যস্ত হয়ে যাবে। আর কিছু মনে হবে না তখন। শুধু মানুষ বলবে বদলে গেছো তুমি। আসলে তুমি নিজেও জানো, তুমি অনুভব করেছো সবই, কিন্তু সবটা সবাইকে বোঝাতে পারোনি।

© Copied from dey Babai

06/11/2023

⬛সর্বশেষ আপডেট⬛
↪️বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
↪️বর্তমানে দেশে সিটি। কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
↪️বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
↪️বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি, (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
↪️বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
↪️বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
↪️বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
↪️রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
↪️বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
↪️বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
↪️বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
↪️বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।
↪️পড়া শেষে ডান লিখুন।

03/11/2023

যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও

03/11/2023

প্রাইমারী, নিবন্ধন এবং ৪৬তম BCS প্রস্তুতি
বিষয়:কারেন্ট অ্যাফেয়ারস
পরীক্ষক:, Mst Misty Akter
সময়: রাত ১০:০০-১০:২০
পরীক্ষার তারিখ: ৩০/১০/২০২৩ ইং
পরীক্ষা নম্বর: ৩৫০
পূর্ণমান: ২০ নম্বর
[বি.দ্রঃ প্রতিটি ভুল উত্তরে ০.৫ সঠিক নম্বর কাটা যাবে]

১.দেশের নবম ইপিজেড কোথায় অবস্থিত?
গোপালগঞ্জ
পটুয়াখালী ✅
পঞ্চগড়
যশোর

২.জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে?
প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী ✅
রাষ্ট্রপতি
আইনমন্ত্রী

৩.দেশের ২৪ তম প্রধান বিচারপতি কে?
বিচারপতি ওবায়দুল হাসান ✅
বিচারপতি বোরহান উদ্দিন
বিচারপতি জাহাঙ্গীর হোসেন

৪. জাতীয় স্থানীয় সরকার দিবস কবে?
২৫ ফেব্রুয়ারী ✅
১৪ সেপ্টেম্বর
২৮ সেপ্টেম্বর
১৮ অক্টোবর

৫.বাংলাদেশের কপিরাইটের মেয়াদ কত বছর?
৪৫
৫০
৫৫
৬০✅

৬.বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
স্কায়ার পাওয়ার প্লান্ট
ওরিয়ন পাওয়ার প্লান্ট
সামিট পাওয়ার প্লান্ট
এস এস পাওয়ার প্লান্ট ✅

৭. কোন জেলায় চা নিলাম কেন্দ্র আছে?
চট্টগ্রাম
পঞ্চগড়
মৌলভীবাজার
ওপরের সবগুলো ✅

৮.জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন বিল ২০২৩ পাস হয় কবে?
১৩ সেপ্টেম্বর ২০২৩✅
১৫ সেপ্টেম্বর ২০২৩
১৭ সেপ্টেম্বর ২০২৩
১৯ সেপ্টেম্বর ২০২৩

৯. বর্তমানে মোট নদী কতটি?
৯০৭
৯৮০
১০০৮✅
১১০২

১০.G-20 এর বর্তমান সদস্য কতটি?
২০
২১✅
২২
২৩

১১. ২০২৪ সালের আসিয়ানের ৪৪ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
লাওস✅
ফিলিপাইন
মালয়েশিয়া
সিঙ্গাপুর

১২. পদ্মা বহুমুখী সেতুতে পরিক্ষা মুলক ট্রেন চালানো হয় কবে?
৪এপ্রিল ✅
৫এপ্রিল
৬এপ্রিল
৭ এপ্রিল

১৩.বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?
৩৫তম
৩৬তম✅
৪৮তম
৪৯তম

১৪.স্মার্ট জেলার পুরস্কার পেয়েছে-
পঞ্চগড় ✅
পটুয়াখালী
জামালপুর
শরিয়তপুর

১৫.পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন --
গোপাল পাল
দেবপাল
রামপাল
ধর্মপাল✅

১৬. চেতনা ৭১' হলো ----
উন্নতজাতের পাটের বীজ
স্মৃতিসৌধ
উন্নতজাতের ধানের বীজ
ভাস্কর্য✅

১৭.'হামুন' ঘূর্ণিঝড় এর অর্থ কি?
সমতল ভূমি ✅
জলাশয়
সাগর
তুফান

১৮.নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়?
৪ টি
৫ টি
৬ টি ✅
৭ টি

১৯.ফিলিস্তিন শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার নাম কি?
UNRUA
UNRWO
UNRWA✅
UNWRA

20.সাধারণত মানব মস্তিষ্কের ওজন ---
পাঁচ কেজি
চার কেজি
তিন কেজি
দেড় কেজি✅

💟শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আমাদের এই মহৎ উদ্দেশ্য থেকে আপনারা উপকৃত হলে Done লিখে উৎসাহিত করবেন!

03/11/2023

বানান: (১০-৪৫ তম বিসিএস)

০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]
১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
১৮। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]
১৯। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]
২০। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব(শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
২১। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]
২৩। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]

পড়া শেষে done লিখুন।

02/11/2023
31/10/2023

সফলতার তিনটি প্রধান অস্ত্র:
ধর্ম, ধৈর্য আর সাহস। আর অন্যান্য অস্ত্র কেবল উপলক্ষ মাত্র।

31/10/2023

পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয়না। লাইনটা তিতা সত্য।

সমাজবিজ্ঞান এবং সমাজকর্মে এটার সুন্দর ব্যাখা পড়ানো হয়। পারিবারিক জীবনের ৭টা ধাপ আছে। ছেলেমেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে ৬ষ্ঠ ধাপে। এটাকে বলে Launching Family.

মাধ্যমিক পাস করেই সাধারণত ছেলে-মেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে। এডমিশন টেস্ট, জব টেস্টের পাঠ চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরেই সেটেল হয়। পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাবার ব্যাপারটা ঘটে ৭ম স্টেজে, যেটাকে বলে Empty Nest Family.

পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় আসার পর। আপনার ব্যবহৃত রুমটা আছে, টেবিল-চেয়ার সবকিছুতেই আপনার স্মৃতি লেপ্টে আছে, ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এই পরিবারের স্থায়ী কেউ।

অথচ আপনি ফিল করেন, আপনি এখন অতিথি। দুইদিনের বৈরাগী ছাড়া কিছুই না।

মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরের অখাদ্য-কুখাদ্য খেয়ে দিনানিপাত করা। নিজের রুম, নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল-ট্রিপল রুমে থাকা।

এডুকেশন ইজ অ্যা ট্রাপ। স্বপ্ন ক্রমশ বাড়তেই থাকে, শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছনে ফিরে আসবার সুযোগ নাই।

- আশিকুর রহমান

30/10/2023

ব্রাজিল ৭ গোল খাওয়ার পরও এবং হারার পরও তাদেরকে সাপোর্ট করতে পারো।
তাদের জন্য তর্ক করতে পারো

আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ না জিতলেও তাদের জন্য অপেক্ষা করতে পারো।
তাদেরকে নিয়ে তর্ক করতে পারো।

বাংলাদেশ বা নিজের দেশ হারলে তাদেরকে বয়কট,গালিগালাজ,সমালোচনা করো কেনো।।

দরকার হলে খেলা দেইখো নাহ🙏

জানি বাংলাদেশ পারবে তুমিও

হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।
Collected.

24/10/2023

Bangladesh Vs South Africa
Bangladesh Win

12/10/2023

🔴 আরব ইসরাইল সংঘাত:
◾️ ১৯৪৮ সালে প্রথমবারের মতো আরব-ইসরাইল যুদ্ধ সংগঠিত হয় যার ফলস্বরূপ ফিলিস্তিন নিজ ভূমিতে পরাজিত হয় এবং ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়।
◾️ প্রথম আরব ইসরাইল যুদ্ধবিরতি সীমারেখা ‘গ্রিন লাইন’ নামে পরিচিত ছিল।
◾️ ১৯৫৬ সালের ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংগঠিত হয় এবং একই সময় মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে।
◾️ ১৯৬৭ সালে ৩য় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি ছিনিয়ে নেয়।
◾️ ছয়দিনের এই যুদ্ধের ফলস্বরূপ OIC প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।
◾️ ১৯৭৩ সালে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহায়তা করে এবং আরবরা তেল অবরোধ করে।
◾️ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে OPEC ১৯৭৪ সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।
◾️ ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে এ যুদ্ধের সমাপ্তি হয়।

‼️ বি দ্র: সম্প্রতি ৭ অক্টোবর,২০২৩ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালিয়েছে। বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানায় হামাস। এখন পর্যন্ত (১২ অক্টোবর) হামাস-ইসরাইল যুদ্ধে দুই পক্ষের প্রায় ২৩০০ মানুষের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।
Collected.

Address

Dhaka

Telephone

+8801705921062

Website

Alerts

Be the first to know and let us send you an email when John Ujjal Tirke posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to John Ujjal Tirke:

Share

Category