Omor Ekushey Boi Mela 2026 - অমর একুশে বইমেলা ২০২৬

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Omor Ekushey Boi Mela 2026 - অমর একুশে বইমেলা ২০২৬

Omor Ekushey Boi Mela 2026 - অমর একুশে বইমেলা ২০২৬ The Ekushey Book Fair or Amar Ekushe Grantha Mela popularly known as Ekushey Boi Mela is the national book fair of Bangladesh.
(1)

It is arranged each year by Bangla Academy and takes place for the whole month of February in Dhaka. Omor Ekushey Boi Mela 2024 - অমর একুশে বইমেলা ২০২৪

পাঁচ দিন পেছাল অমর একুশে বইমেলা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুর...
19/02/2026

পাঁচ দিন পেছাল অমর একুশে বইমেলা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক এবং মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

পাঁচ দিন পেছাল অমর একুশে বইমেলা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই র...

01/02/2026

📣📣📣
এবারের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে।
চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি পুনর্নির্ধারিত হয়েছে। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের বইমেলা শুরু হবে ২০ ফেব...
04/01/2026

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি পুনর্নির্ধারিত হয়েছে। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি।

সভার পর বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। সে হিসেবে বইমেলা শুরু হবে নির্বাচনের পর।

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি পুনর্নির্ধারিত হয়েছে

অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক ব...
18/09/2025

অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, আজ বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাড...

28/02/2025

সময় হলো দীর্ঘ ১ মাসের যাত্রার ইতি টানার। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। সামনের বছর আবার দেখা হবে ইনশাল্লাহ। হয়তো চির চেনা সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নতুন কোনও যায়গায়।
ভালো থাকবেন......

বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেক...
02/02/2025

বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে প্রবেশপথগুলো আর কোনো ব্যারিকেড থাকছে না।

ঢাকা: বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ...

বাংলা একাডেমি সংস্কারে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সাহায্যে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্...
02/02/2025

বাংলা একাডেমি সংস্কারে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সাহায্যে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা: বাংলা একাডেমি সংস্কারে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সাহায্যে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়....

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বরকত, সালাম, রফিক, জাব্বারের রক্তে যে অঙ্গীকার মাখ...
02/02/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বরকত, সালাম, রফিক, জাব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণঅভ্যুত্থান ঘটিয়ে দেশকে পাল্টে দিল।

এই বিস্ফোরণ আমাদের ১৭ কোটি মানুষের সত্ত্বায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা উদ্বোধন উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বরকত, .....

সময় হলো দীর্ঘ ১ মাসের যাত্রার ইতি টানার। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। সামনের বছর আবার দেখা হবে ইনশাল্লাহ। হয়তো চির চেনা ...
02/03/2024

সময় হলো দীর্ঘ ১ মাসের যাত্রার ইতি টানার। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। সামনের বছর আবার দেখা হবে ইনশাল্লাহ। হয়তো চির চেনা সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নতুন কোনও যায়গায়।

ভালো থাকবেন......

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ ২ মার্চ (শনিবার)। আজ শনিবার অমর একুশে বইমেলার সমাপনী দিনে মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

BREAKING NEWS প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে; আগামী বৃহস্পতিবারের বদলে...
27/02/2024

BREAKING NEWS

প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে; আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার।

প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে; আগামী বৃহস্পতিবারের বদলে এখন...

বিংশ শতকে বই পাঠকেরা কবিতা, গল্প আর উপন্যাসের বই কিনতে উদগ্রীব থাকতেন। সময়ের পরিক্রমায় একবিংশ শতকের তৃতীয় দশকে এসে পাল্ট...
27/02/2024

বিংশ শতকে বই পাঠকেরা কবিতা, গল্প আর উপন্যাসের বই কিনতে উদগ্রীব থাকতেন। সময়ের পরিক্রমায় একবিংশ শতকের তৃতীয় দশকে এসে পাল্টেছে সেই দৃশ্যপট।

এখন তরুণদের সবচেয়ে বেশি আগ্রহ থ্রিলারধর্মী গল্প-উপন্যাসে।

বইমেলায় এখন সবচেয়ে বেশি বিক্রি হয় থ্রিলারধর্মী বই। তরুণরাই এর প্রধান পাঠক। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সীরাও কিনছেন থ্রিলারধর্মী গল্প-উপন্যাস।

বিংশ শতকে বই পাঠকেরা কবিতা, গল্প আর উপন্যাসের বই কিনতে উদগ্রীব থাকতেন। সময়ের পরিক্রমায় একবিংশ শতকের তৃতীয় দশকে এ.....

অনুবাদ হচ্ছে বাতাসের মতো। এর মধ্যেই আমরা বাস করি, কিন্তু দেখি না, যদিও মাঝে মধ্যে টের পাই সেটার উপস্থিতি; যখন ভালো বা খা...
26/02/2024

অনুবাদ হচ্ছে বাতাসের মতো। এর মধ্যেই আমরা বাস করি, কিন্তু দেখি না, যদিও মাঝে মধ্যে টের পাই সেটার উপস্থিতি; যখন ভালো বা খারাপ কোনো অনুবাদ আমাদের অভিজ্ঞতার গণ্ডিতে আসে, ভালো অনুবাদ সুবাতাসের মতো আমাদের মন ভরিয়ে দেয়, আমাদের মন-প্রাণ প্রফুল্ল হয়ে ওঠে; আবার বাজে কোনো অনুবাদ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

বরাবরই একুশের বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় উপন্যাস। তারপর আগ্রহ গল্প, প্রবন্ধ ও গবেষণার বইয়ের প্রতি। তবে স্থানীয় মৌলিক এসব বইয়ের বাইরে দিন দিন বড় হচ্ছে অনূদিত বইয়ের বাজার। বিশেষ করে বিশ্বসাহিত্যের ধ্রুপদী গ্রন্থ ও সমকালীন সেরা ফিকশন, নন-ফিকশন বইয়ের ভালো চাহিদা রয়েছে। বিষয়টি বুঝে প্রকাশকরাও এদিকে মনোযোগ দিচ্ছেন।

ঢাকা: অনুবাদ হচ্ছে বাতাসের মতো। এর মধ্যেই আমরা বাস করি, কিন্তু দেখি না, যদিও মাঝে মধ্যে টের পাই সেটার উপস্থিতি; যখন .....

Address

Suhrawardy Udyan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Omor Ekushey Boi Mela 2026 - অমর একুশে বইমেলা ২০২৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category