Md Monir Hossain

Md Monir Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Monir Hossain, Manda, Mugda, Dhaka.

10/04/2026
প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ—তুমি কারো নও…মানুষের সম্পর্ক বড় অদ্ভুত…যতদিন প্রয়োজন থাকে, ততদিন সবকিছুই সুন্দর লাগে।হাসি, যত্...
02/04/2026

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ—তুমি কারো নও…
মানুষের সম্পর্ক বড় অদ্ভুত…
যতদিন প্রয়োজন থাকে, ততদিন সবকিছুই সুন্দর লাগে।
হাসি, যত্ন, ভালোবাসা—সবকিছু যেন এক মায়াবী আবরণে ঢাকা।
মনে হয়, এই মানুষগুলোই তোমার পৃথিবী… তোমার সবকিছু।
কিন্তু সময় বদলায়…
আর সেই সময়ই শিখিয়ে দেয় সবচেয়ে কঠিন সত্যটা—
তুমি আসলে কারো নও,
তুমি ছিলে শুধু কারো প্রয়োজনের সময়ের মানুষ।
এই সত্যটা নারী-পুরুষ সবার জন্যই প্রযোজ্য,
তবে পুরুষের জন্য বাস্তবতা যেন একটু বেশি কঠিন… একটু বেশি নিষ্ঠুর।
সমাজ পুরুষকে বানিয়ে দেয় দায়িত্বের প্রতীক।
সে পরিবারের ছায়া, নির্ভরতার শেষ ঠিকানা।
সবাই তার কাঁধে ভর করে দাঁড়ায়,
তার শক্তিতে নিরাপত্তা খোঁজে।

কিন্তু যখন দায়িত্ব শেষ…
যখন সেই ছায়ার আর প্রয়োজন থাকে না—
ঠিক তখনই পুরুষটা হয়ে যায় অচেনা এক মানুষ।
যার অস্তিত্ব যেন আর কারো কাছে গুরুত্বপূর্ণ না।
আজকের এই হিসেবি পৃথিবীতে
সম্পর্কগুলোও হয়ে গেছে লেনদেনের মতো।
ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে স্বার্থ,
স্নেহের জায়গায় বসেছে প্রয়োজনের হিসাব।
পুরুষ তখন পরিণত হয় এক "ব্যবহৃত চরিত্রে"—
যার মূল্য কেবল প্রয়োজনের সময়টুকু পর্যন্তই।
প্রয়োজন শেষ…
মানে সম্পর্কও শেষ।

তবুও পুরুষ কিছু বলে না…
চুপচাপ সব সহ্য করে যায়।
ভেতরে জমে থাকে হাজারটা ভাঙন,
অসংখ্য অপমান, অজস্র না বলা কষ্ট…
তবুও মুখে হাসি রাখে—
কারণ সমাজ তাকে শিখিয়েছে—
"পুরুষ কাঁদে না…"
"পুরুষ দুর্বল হয় না…"
"পুরুষকে শক্ত থাকতে হয়…"
কিন্তু কেউ কি কখনো ভেবেছে—
এই শক্ত মুখের আড়ালে লুকিয়ে থাকে এক ভেঙে পড়া মানুষ?
যে প্রতিরাতে নিঃশব্দে হারিয়ে যায় নিজের ভেতর…
যে চিৎকার করে বলতে চায়—

“প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষও একা হয়ে যায়…
আর একা মানুষকে কেউ মনে রাখে না…”
===সংগৃহীত ===

যে আপনাকে অপশন হিসেবে রাখে, তাকে আপনি ডিলিট লিস্টে রাখুন। মনে রাখবেন, আপনি কারও অবসর সময়ের খেলনা বা ব্যাকআপ প্ল্যান হওয়া...
01/04/2026

যে আপনাকে অপশন হিসেবে রাখে, তাকে আপনি ডিলিট লিস্টে রাখুন। মনে রাখবেন, আপনি কারও অবসর সময়ের খেলনা বা ব্যাকআপ প্ল্যান হওয়ার জন্য জন্মাননি।

দোকানে কোনো জিনিসের দাম কম হলে মানুষ যেমন সেটা নিয়ে দরাদরি করে, বা অযত্ন করে ফেলে রাখে, সম্পর্কের ক্ষেত্রেও তাই। আপনি যখনই কারও জন্য সবসময় সহজলভ্য বা হয়ে যাবেন, তখনই আপনার গুরুত্ব কমে যাবে।

কেউ টাইম থাকলে আপনার সাথে কথা বলে, আর কেউ আপনার সাথে কথা বলার জন্য টাইম বের করে। এই দুইয়ের পার্থক্য যে বোঝে না, সে সারাজীবন কষ্ট পায়। কারও টাইমপাস হওয়ার চেয়ে একা থাকা অনেক সম্মানের।

আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, পৃথিবী আপনাকে সস্তাই ভাববে। হীরা কখনো রাস্তায় পড়ে থাকে না, তাকে যত্ন করে রাখতে হয়। আপনার ভালোবাসা, আপনার সময় এগুলো দামী জিনিস। ভুল মানুষের পায়ে এগুলো ঢেলে দেবেন না। যে আপনাকে হারানোর ভয় পায় না, তাকে হারিয়ে ফেলাই আপনার জন্য মঙ্গলের।

ফোনের মেমোরি ফুল হলে যেমন আমরা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করি, জীবন থেকেও এমন মানুষগুলোকে ডিলিট করুন। এতে হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি পাবেন।
লাইফটা খুব ছোট, সেটাকে এমন কারও জন্য নষ্ট করবেন না যার কাছে আপনার কোনো মূল্য নেই।

আজই সিদ্ধান্ত নিন হয় আপনি তার জীবনে একমাত্র হবেন, নয়তো একেবারেই থাকবেন না। বিশ্বাস করেন মাঝামাঝি কিছু হয়ে থাকতে গেলে এটার মতো কষ্ট দ্বিতীয়টি নেই।

✍️ সংগৃহীত




19/03/2026

আমাদের দেওয়া বায়তুল মোজাম্মেল জামে মসজিদও মাদ্রাসার নিচতলায় জুম্মার নামাজের দৃশ্য

গ্রাম্য পরিবেশে কাটালাম কয়েকদিন,,,,,,
20/11/2025

গ্রাম্য পরিবেশে কাটালাম কয়েকদিন,,,,,,

15/10/2025
Singapore Tour  2025...............
23/07/2025

Singapore Tour 2025...............

07/07/2025

Maldives Tour 2023...............

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।(ব্যতিক্রম আছে খুব অল্প ক্ষেত্রে...
30/06/2025

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।(ব্যতিক্রম আছে খুব অল্প ক্ষেত্রে)

০২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

০৩. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করে যান।

০৪. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

০৫. বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

০৬. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বন্ধু - গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে।

০৭. বই-ই সত্যিকার বন্ধু। বই কখনোই প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

০৮. শারীরিক ব্যায়াম চাপ কমায়। তাই শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

০৯. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। বরং যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

১০. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়। তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

১১. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে।

১২. শৈশবই জীবনের সেরা সময়। ভাবনাহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।
=====সংগৃহীত ======

Tour Maldives  2023...............
16/06/2025

Tour Maldives 2023...............

Tour Maldives  2023................
19/05/2025

Tour Maldives 2023................

Address

Manda, Mugda
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Monir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share