Akbor Meskat

Akbor Meskat As-salamu Alaykum Welcome to passionate sports person. Thanks for Join with us Social Media Update

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে আসার পর প্রধানমন্ত্রী  জিজ্ঞেস করলেন তুমি কি চাও?রফিক তখন ইচ্ছে করলেই নিজের মতো করে অনেক কিছ...
05/09/2026

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে আসার পর প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন তুমি কি চাও?
রফিক তখন ইচ্ছে করলেই নিজের মতো করে অনেক কিছুই চাইতে পারতেন। কিন্তু তিনি ভাবলেন নিজের এলাকার মানুষের কথা। বললেন, বুড়িগঙ্গার ওইদিকে বাবু বাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হত, এর কয়দিন পরেই ওই জায়গায় প্রধানমন্ত্রী একটি ব্রিজ করে দেন।

দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারেনি সেই মোহাম্মদ রফিক তার পুরষ্কারপ্রাপ্ত অর্থ নিজের এলাকায় স্কুল নির্মাণেও ব্যায় করেন। এত টাকা পয়সা, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এলাকা ছেড়ে যাননি রফিক। বারবার বলেন, নিজের বাপ দাদার ভিটে ছেড়ে কোথায় যাব? নিজের পড়া শোনা করার সুযোগ ছিলো না তাই ওনি সব সময় নিজের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছেন নিরলস।

কিন্তু বিসিবি তাকে কতোটুকু মর্যাদা দিয়েছে? বারং বার বিসিবি ধারে ঘুরে জায়গা হয়নি পাপন গংদের প্যানেলে কারনটা কি ওনি পড়াশোনা জানেন না তাই? মোহম্মদ রফিক এমন কথাও বলেছেন কোন টাকা পয়সা চাই না শুধু বিসিবির সাথে কাজ করতে চাই দেশের ক্রিকেটে জন্য কাজ করতে চাই।

আমিনুল ইসলাম বুলবুল রফিককে বিসিবি’র স্পিন বিশেষ স্পিন কোচ হিসেবে নিয়োগের সব কিছু ঠিক করেছিল। কিন্তু সেটা বুলবুল করতে পারলো না তার বোর্ড ভে’ঙ্গে দিয়েছে টেকনোক্যাট ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর রফিকের নিয়োগটাও বাতিল হয়ে গেলো বিসিবি’র সাথে।

শুভ জম্মদিন লিজেন্ড মোহাম্মদ রফিক ভাই, আপনি আমাদের হৃদয়ে থাকবেন সব সময়। বুলবুল ভাই চেষ্টা করেছে, অন্যরা সেটার চেষ্টাও করেননি।

05/09/2026

ভারতের বিপক্ষে ২২ বছরের ইতিহাস বদলাতে চাই আমরা, ম্যাচের আগে এমনটাই বলেছিলেন সমিত সোম। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলতি মৌসুমের চতুর্থ ম্যাচে রিয়াল বেটির মাঠে হার দেখলো রিয়াল মাদ্রিদ। এম্বাপের পেনাল্টির মিস, রেফারির সিদ্ধান্ত সব মিলিয়ে...
05/09/2026

চলতি মৌসুমের চতুর্থ ম্যাচে রিয়াল বেটির মাঠে হার দেখলো রিয়াল মাদ্রিদ। এম্বাপের পেনাল্টির মিস, রেফারির সিদ্ধান্ত সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ বড় হো’চট খেলো রিয়াল বেটির কাছে।

অ-২০ এশিয়ান কাপে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে বরখাস্ত হয়েছে জোন্স। ইন্ডিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সহকারী কোচ আতিকুর রহমা...
04/09/2026

অ-২০ এশিয়ান কাপে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে বরখাস্ত হয়েছে জোন্স। ইন্ডিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সহকারী কোচ আতিকুর রহমান মিশু দায়িত্ব পালন করবে।

কোচদের ঝামেলার বলি হলো বাংলাদেশের ফুটবল, জোন্স মিশুকে দলের সাথে নিতে চায়নি উজবেকিস্তান। বাফুফের সমঝোতায় নিয়ে গেলেও ডাগআউটে ছিলেন না মিশু। দলের পারফরম্যান্সের প্রভাব পড়েছে কোন সন্দেহ নেই।

উজবেকিস্তানের সাথে হারের পর অন্তত সিরিয়ার সাথে ম্যাচে খেলার উন্নতি হবে আশা করেছিলাম। কিন্তু কোন উন্নতি হয়নি বাংলাদেশ যুব...
03/09/2026

উজবেকিস্তানের সাথে হারের পর অন্তত সিরিয়ার সাথে ম্যাচে খেলার উন্নতি হবে আশা করেছিলাম। কিন্তু কোন উন্নতি হয়নি বাংলাদেশ যুবাদের, গোল কিপার রাজ চৌধুরী আর সেন্টারব্যাক জিদান ইউসুপ ছাড়া প্রাপ্তির কিছুই নেই। ৩-০ গোলে হেরে টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে বিদায় বাংলাদেশ যুবাদের।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ সিরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। উজবেকিস্তানের সাথে বাংলাদেশ মিডফিল্ডে কোন কন্ট্রোলই ছিল ...
03/09/2026

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ সিরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। উজবেকিস্তানের সাথে বাংলাদেশ মিডফিল্ডে কোন কন্ট্রোলই ছিল না। তাই আক্রমনভাগে কোন বল সাপ্লাই হয়নি, আজ সিরিয়ার সাথে এমন হয় তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে কোন সন্দেহ নেই।

ক্রিকেট নিউজ মানে এখন মোহাম্মদ মিঠুন ভাইরাল টপিক;উপস্থাপক প্রশ্ন করেছে বাংলাদেশের মোস্ট আন্ডাররেটেড ক্রিকেটার কে? মিঠুন ...
02/09/2026

ক্রিকেট নিউজ মানে এখন মোহাম্মদ মিঠুন ভাইরাল টপিক;

উপস্থাপক প্রশ্ন করেছে বাংলাদেশের মোস্ট আন্ডাররেটেড ক্রিকেটার কে?
মিঠুন উত্তরে তার নাম বললো। আত্মসমালোচনা সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ।

আপনি যতো বছর ক্রিকেটের খোঁজ, খবর রাখতেছেন, কোয়াব নামে কোন সংগঠন আছে সেটা সম্পর্কে কোন দিন জেনেছেন?

হাসান মাহমুদের সাথে কাউন্টি ক্রিকেট টিম কেন্টের হয়ে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশের পেসার খালেদ আহমেদের।
01/09/2026

হাসান মাহমুদের সাথে কাউন্টি ক্রিকেট টিম কেন্টের হয়ে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশের পেসার খালেদ আহমেদের।

উজবেকিস্তানের কাছে ২-০ গোলের হার অবশ্যই সম্মানের, কিন্তু বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হলে রাতারাতি ফুটবল পরিবর্তন হবে এটা চিন...
01/09/2026

উজবেকিস্তানের কাছে ২-০ গোলের হার অবশ্যই সম্মানের, কিন্তু বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হলে রাতারাতি ফুটবল পরিবর্তন হবে এটা চিন্তায় আনাও ভুল। উজবেকিস্তান যেখানে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলছে সেখানে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্ব উতরাতে পারে না।

উজবেকিস্তান যুবারা অ-২০ ফিফা বিশ্বকাপে খেলে সেই দলের সাথে এতো কম ব্যবধানে হারকে বড় করে দেখা উচিত বাংলাদেশের। আমি ৫৩ মিনিট থেকে ৮৩ মিনিট পর্যন্ত খেলে দেখেছি বাংলাদেশ বল নিয়ে মিডফিন্ড পার হতে কষ্ট হচ্ছিলো। বাংলাদেশ গোল কিপার অসাধারন কিছু সেভ দিয়েছে গোলের ব্যবধানটা কমিয়ে রেখেছে কোন ডাউট নেই।

হেড কোচ-সহকারী কোচের দন্ধ প্লেয়ারদের উপর পড়েছে কোন সন্দেহ নেই। সহকারী কোচ মিশু গ্যালারিতে বসে থাকা মোটেও ভালো বার্তা দেয় না। দলটা অনেক দিন এক সাথে ছিল আরও ভালো কিছু প্রত্যাশা ছিল।

২০২৬ বিপিএল টি২০ আসর হবে এটা বিসিবি সভাপতি প্রেস কনফারেন্স করে বলবে, কিন্তু ওনি তার কিছু চাপড়ি অনুগতদের দিয়ে এটা জনগনকে ...
01/09/2026

২০২৬ বিপিএল টি২০ আসর হবে এটা বিসিবি সভাপতি প্রেস কনফারেন্স করে বলবে, কিন্তু ওনি তার কিছু চাপড়ি অনুগতদের দিয়ে এটা জনগনকে খাওয়াচ্ছে। ২০২৪ ও ২০২৫ বিপিএল যদি ফারুক আহমেদ ও বুলবুল আয়োজন করতে ব্যর্থ হতো চাপড়ি মিডিয়া গুলো প্রতি ১০ মিনিটে একটা করে রিলস ছাড়লো।

টি২০ বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়াতে নাকি বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে অথচ তারপর পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের সাথে সিরিজ খেললো বাংলাদেশ। অথচ চাপড়ি সাংবাদিক মহল ম্যাউ ম্যাউ করতেছে।

ফারুক-বুলবুলদের কাজে বাধা দিয়ে নিজের স্বার্থ হাসিল করে এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তারা। বিপিএল ম্যাচ বয়কট, ডিপিএল ক্লাব গুলো খেলতে নিষেধ করা সব কিছুই মূলই তো একজন ছিল। সেই একজন তামিম বিসিবি সভাপতি, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কেন বিপিএল আয়োজন করতে পারবে না।

ক্রিকেটারদের জন্য টুর্নামেন্ট করবে তাদের আর্থিক ক্ষ’তি পুষিয়ে দিবে ৩০ ভাগ দিয়ে সেটাতে নাকি তারা খুশি, তাহলে ফারুক-বুলবুলকে কেন বিপিএল আয়োজনের জন্য এতো পেশার দেয়া হয়েছিল তার জবাব কে দিবে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akbor Meskat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akbor Meskat:

Shortcuts

Share

Category