Mujib Borsho Cycle Rally
- Home
- Bangladesh
- Dhaka
- Mujib Borsho Cycle Rally
Tuesday, 24 March 2020.Venue: Manik Mia Avenue, Dhaka
Address
Sher-e-Bangla Nagar
Dhaka
1207
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Mujib Borsho Cycle Rally posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Mujib Borsho Cycle Rally:
Category
মুজিববর্ষ সাইকেল র্যালি
কেন এই সাইকেল র্যালী? বাংলাদেশের জাতির জনকের জন্মশতবার্ষিকীতে এই সাইকেল র্যালীর শ্লোগান হচ্ছেঃ সুস্থ সবল জাতি গড়ি, মুজিববর্ষ পালন করি। অসংক্রামক রোগ হচ্ছে সেই রোগগুলো, যা সাধারণত একজনের কাছ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হয় না। বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী অসংক্রামক রোগের কারণে প্রতিবছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ লোক মারা যায়, যা বিশ্বে মোট মৃত্যুর তিন ভাগের দুই ভাগ। এই ধরনের রোগগুলো হচ্ছে হার্ট অ্যাটাকসহ অন্যান্য হৃদ্রোগ, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), ডায়াবেটিস, ক্যানসার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ ইত্যাদি। অসংক্রামক রোগের সাথে মানুষের জীবনযাত্রার গভীর সম্পর্ক রয়েছে। অস্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস, ধূমপান, তামাক সেবন, শারীরিক ব্যায়াম বা কায়িক পরিশ্রম না করা, মাদক গ্রহণ এবং মানসিক চাপ এসব কারনে অসংক্রামক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। মানুষের জীবনযাপনের সাথে সম্পর্কিত এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের একটু চেষ্টা এবং উদ্দ্যেগ বিশেষ ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপন অনেক ক্ষেত্রেই অসংক্রামক রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে। সেই কারনেই জনসাধারণকে অসংক্রামক রোগ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ সংসদের পক্ষ থেকে মুজিব বর্ষ পালনের জন্য এক সাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে। কারা এই সাইকেল র্যালীর আয়োজন করছে? এই র্যালীর মূল আয়োজক বাংলাদেশের মহান জাতীয় সংসদ। জাতীয় সংসদের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা উপ-পরিষদ এই আয়োজন বাস্তবায়নের জন্য কাজ করছেন।