Fertility Expo

Fertility Expo বন্ধ্যাত্বের সমাধানে ফার্টিলিটি এক্সপো ২০২০

Address

3rd Floor, 1/2 Asad Avenue, Block-A, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801701665467

Alerts

Be the first to know and let us send you an email when Fertility Expo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fertility Expo:

Share

Category

ফার্টিলিটি এক্সপো ২০২০ এ আপনাকে স্বাগতম

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৪ই মার্চ, ২০২০, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আগারগাঁও, ঢাকায় প্রথমবারের মত বাংলাদেশ ফার্টিলিটি এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেসিয়ার উদ্যোগে এবং ফার্টিলিটি ও স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য আইভিএফ সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, ঔষধ প্রদানকারী সংস্থা, প্রজনন ও উর্বরতা সংক্রান্ত ঔষধ এর আমদানিকারক ও প্রস্তুতকারক সংস্থা এক্সপোতে তাদের বিভিন্ন সেবা, অভিজ্ঞতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির দিকসমূহ তুলে ধরবেন।

এছাড়াও দিনব্যাপী নানা সেমিনারের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফার্টিলিটি বিষয়ক নানা পরামর্শ ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দদের অবহিত করবেন। যেসব বিভিন্ন বিষয়ের উপর তারা আলোকপাত করবেন সেগুলো হলঃ ওভুলেশন ইন্ডাকশন, ফিমেইল এন্ড মেইল ফ্যাক্টরস্ অব ইনফার্টিলিটি, এন্ডোস্কপি ইন ইনফার্টিলিটি, অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, আইভিএফ, আইসিএসআই এবং হোয়াট নিউ ইন ইনফার্টিলিটি ইত্যাদি।

সুতরাং, আপনি যদি পিতৃত্বের/মাতৃত্বের অনন্য যাত্রা শুরু করতে চান এবং আইভিএফ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে ফার্টিলিটি এক্সপোতে আসুন।