Race Across Bangladesh RAB

Race Across Bangladesh RAB RACE ACCROSS Bangladesh is a sports event organisations. we are organized MTB CHAMPION-22,seasn-1/2

21/03/2023
শতাধিক রেসার নিয়ে পতেঙ্গাতে 'এমটিবি চ্যাম্পিয়নশিপ ২২' সিজন ওয়ানশতাধিক রেসার নিয়ে 'রেস এক্রোস বাংলাদেশ' এর আয়োজনে অনুষ...
21/03/2023

শতাধিক রেসার নিয়ে পতেঙ্গাতে
'এমটিবি চ্যাম্পিয়নশিপ ২২' সিজন ওয়ান

শতাধিক রেসার নিয়ে 'রেস এক্রোস বাংলাদেশ' এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'এমটিবি চ্যাম্পিয়নশিপ ২২" সিজন ওয়ান।
সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, সিজেকেএস, রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো, এথলেশন, বাংলাদেশের অন্যতম পরিচিত সাইক্লিং কমিউনিটি 'এফ এন এফ রাইডার্স চট্টগ্রাম'। রেস পরিচালনা ও সার্বিক নিরাপত্তার তত্বাবধানে ছিল চট্টগ্রাম টুরিস্ট পুলিশ।
রেস এক্রোস বাংলাদেশ এর উদ্যোক্তা ঝিমি চাকমা (ঝুম), সহ পরিচালক রাকিব উদ্দিন, থ্রি স্টুডিওস ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্ণধার তাজনুভা হায়দার নোভা এবং মুনেযা রেজা চৌধুরীর পরিচালনায় ১ এপ্রিল শুক্রবার সকাল ৭টায় 'এমটিবি চ্যাম্পিয়নশিপ/২২' রেইস শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। ২৮ কিলোমিটারের এই ট্র‍্যাকে প্রতিযোগিতা করতে সারাদেশ থেকে অংশ নিয়েছে মোট ৮২ জন প্রতিযোগী। রেস পরিচালনার জন্য ৫০ জন ভলান্টিয়ার কাজ করেন পতেঙ্গা সাইকেলিং ফেডারেশনের।
এবারের রেসের প্রধান আকর্ষণ ছিল
প্রথম ৩০ জন রেজিস্ট্রেশন কারী পতেঙ্গা টুডে হোটেলে ফ্রি রাত্রি যাপনের সুযোগ। এতে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে প্রায় অর্ধলাখ টাকা।
এই রেইস উদ্ভোদন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন
টুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এর ডি আই জি মোঃ মোসলেম , শেঠ প্রোপার্টিজ এর কর্নধার সোলাইমান আলম শেঠ, সি জে কে এস এর সহ- সভাপতি এডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সিপিআর এর কর্নধার এস এম রাসেল, কোরিয়ান সমিতির চট্টগ্রাম এর সভাপতি জিনহুক পেইক, ডা. আকরাম হোসেন আজাদ, আহমেদ রফিক ইমতিয়াজ, উমাইর আলম শেঠ , যাইফ শেঠ এবং আবরার ইয়াসিন।
এতে আরো উপস্থিত ছিলেন এফ.এন.এফ গ্রুপের এডমিন সুবির মিত্র,পতেংগা সাইক্লিস গ্রুপের এডমিন ইমদাদুল ইসলাম রুবেল। উপস্থাপনা কার্যক্রম পরিচালনায় ছিলেন পৃথা পারমিতা।
হট এন্ড বেভারেজ সহযোগিতায় ছিল ইস্পাহানি গ্রুপ।

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড কাপ র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে স্বর...
21/03/2023

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড কাপ র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত বিভাগে বাংলাদেশকে সাফল্য এনে দেন দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল।

#আর্চারি #এশিয়াকাপ #বাংলাদেশ

বিসিবি থেকে জানানো হয়েছে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড। ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। এরপ...
27/12/2022

বিসিবি থেকে জানানো হয়েছে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড। ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। এরপর প্রথমে ঢাকায় ১ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের শেষ ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ৯ মার্চ থেকে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য শেষ দুই টি-টোয়েন্টি খেলতে আবারও ঢাকায় আসবে দুই দল। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুটি টি-টোয়েন্টি। দীর্ঘ ৬ বছর পর টাইগারদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের খেলা। ৩ ওয়ানডের পর ৩ টি-টোয়েন্টির সিরিজ অনুষ্ঠিত হবে।

সাদা কিংবা রঙিন, সব পোশাকেই দেশের বর্ষসেরা ব্যাটার লিটন দাস। তিন ফরম্যাটে ১৯২১ রান করে দারুণ এক বছর পার করলেন এলকেডি। চল...
27/12/2022

সাদা কিংবা রঙিন, সব পোশাকেই দেশের বর্ষসেরা ব্যাটার লিটন দাস। তিন ফরম্যাটে ১৯২১ রান করে দারুণ এক বছর পার করলেন এলকেডি। চলতি বছরে তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল পাকিস্তানের বাবর আজম। উড়ন্ত ফর্মের পুরস্কার হিসেবে তার জন্য ক্যারিয়ারে প্রথমবারের মতো মিলেছে আইপিএলে খেলার সুযোগ। লিটন দাসের ব্যাটিং চোখকে দেয় প্রশান্তি। তার মায়াবী শট আত্মাকে করে তৃপ্ত। তার জ্বলে ওঠার দিনে দর্শক বনে যায় প্রতিপক্ষ শিবির। এমনই এক ইনিংসের দেখা মিলেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে। শুধুই টি-টোয়েন্টিই নয়, ওয়ানডে ও টেস্ট, সব ফরম্যাটেই স্বপ্নের এক বছর পার করেছেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Race Across Bangladesh RAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category