05/04/2026
এবারের উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে ছিল সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা একদল অদম্য গল্পকার ও নির্মাতা। প্রতিকূল উপকূলীয় জনপদ থেকে আসা এই তরুণদের জীবনঘনিষ্ঠ ও লড়াকু গল্পগুলো দিয়েই উৎসবের সূচনা হয়, যা মূলত বাংলাদেশের লড়াকু সত্তা এবং উৎসবের মূল থিমকে প্রতিনিধিত্ব করেছে।
শহরে বেড়ে ওঠা অনেক তরুণই হয়তো জানে না তাদেরই বয়সের কিছু তরুণ প্রতিদিন টিকে থাকার লড়াই লড়ে যাচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা এবার নিজেরাই শোনালো তাদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংগ্রাম, হারানো, আবার নতুন করে স্বপ্ন দেখার গল্প। শহরের তরুণরা শুনলো, অনুভব করলো, প্রশ্ন করলো।
Daffodil International University-এর Department of Journalism, Media and Communication, DIU কমিউনিটি স্টোরিটেলিং ফেস্টিভ্যাল সেই সুযোগটাই তৈরি করেছে; যেখানে গল্প মানে শুধু গল্প নয়, জীবনের বাস্তবতা।
পরিবর্তনের শুরু হোক এখান থেকেই।
বিস্তারিত কমেন্ট বক্সে 📥