Culinary Heroes

Culinary Heroes 'Culinary Heroes' is a prestigious award given to chefs, restaurants, food & culinary professionals.

Culinary Heroes award is a prestigious recognition given to chefs, restaurants, culinary professionals, and food industry personalities for their outstanding contributions, creativity, and excellence in the culinary field. These awards aim to recognize and honor the best in the culinary world, encourage innovation and creativity in the industry, and inspire others to follow in the footsteps of the

winners. It can be presented for a variety of achievements, such as the best restaurant, best chef, best cookbook, best food blog and more. These awards are often given by renowned culinary organizations, food critics, food bloggers, and publications that specialize in food and dining. The criteria for winning a culinary award can vary depending on the awarding organization and the category. However, some common factors that are usually considered include the quality of the food, creativity, presentation, service, ambiance, and overall dining experience. Winning a culinary heroes award is a great achievement and can bring recognition and prestige to the recipient and their establishment or work.

জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'মাস্টারশেফ ইউকে'‘পিয়াজু-মুড়ি’ দিয়েই আমেরিকায় বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনারসাবিনার...
26/04/2026

জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'মাস্টারশেফ ইউকে'
‘পিয়াজু-মুড়ি’ দিয়েই আমেরিকায় বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনার

সাবিনার তৈরি করা ঐতিহ্যবাহী বাংলাদেশি হালকা নাস্তা ‘মুরি’ এবং ‘পিয়াজু’ বিচারকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার তৈরি পিয়াজু খেয়ে অভিভূত বিচারকরা এর নামকরণ করেছেন ‘বুলটস অফ জয়’।

বিশ্বের অন্যতম জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'মাস্টারশেফ ইউকে'-তে নিজের রন্ধনশৈলীর জাদুতে বিচারকদের মুগ্ধ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী সাবিনা খান। রান্নায় স্বাদের চমৎকার সংমিশ্রণ ঘটিয়ে প্রতিযোগিতার ২২তম আসরে ইতোমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। খবর বিবিসি'র।

সাবিনার তৈরি করা ঐতিহ্যবাহী বাংলাদেশি হালকা নাস্তা 'মুরি' এবং 'পিয়াজু' বিচারকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার তৈরি পিয়াজু খেয়ে অভিভূত বিচারকরা এর নামকরণ করেছেন 'বুলটস অফ জয়'।

লন্ডনভিত্তিক পরিবেশ উপদেষ্টা হিসেবে কর্মরত সাবিনা খান তার রান্নার অনুপ্রেরণা পেয়েছেন ঢাকার গুলশানে কাটানো শৈশব এবং তার পারিবারিক ঐতিহ্য থেকে। বর্তমানে তিনি স্বামী আসিফ এবং দুই কিশোর সন্তানকে নিয়ে গ্রেটার লন্ডনে বসবাস করছেন।

নিজের রান্নাঘরকে সাবিনা 'স্বাদের পরীক্ষাগার' হিসেবে অভিহিত করেন। রান্নার প্রতি গভীর কৌতূহল এবং নিত্যনতুন পরীক্ষার মানসিকতা থেকেই তার এই নামকরণ। সাফল্য বা ব্যর্থতা—উভয় থেকেই শেখার মানসিকতা নিয়ে তিনি তার বাংলাদেশি ও পাকিস্তানি ঐতিহ্যের সংমিশ্রণে রান্না করেন।

শৈশবে দেখা বিভিন্ন মশলা, রান্নার কৌশল এবং স্বাদের স্মৃতি তার রান্নায় ফুটে ওঠে। তবে সাবিনা একে 'ফিউশন' বলতে নারাজ; তার প্রধান লক্ষ্য থাকে খাবারের প্রকৃত স্বাদ অক্ষুণ্ণ রাখা।

সাবিনার মতে, বিভিন্ন অঞ্চলের রন্ধনশৈলী একটি থালায় পাশাপাশি থাকতে পারে, যেখানে প্রতিটি পদের নিজস্ব পরিচয় বজায় থাকবে। খাবারের মূল উপাদান হারিয়ে ফেলে এমন কোনো মিশ্রণ তিনি পছন্দ করেন না। তার রান্নায় কাঁচামরিচের ঝাল, সরিষা বাটার ঝাঁজ কিংবা পাঁচফোড়নের সুনিপুণ ব্যবহার প্রাধান্য পায়।

এ বছর মাস্টারশেফ ইউকে-র ২২তম আসরটি বিবিসি ওয়ান এবং আইপ্লেয়ারে সম্প্রচারিত হচ্ছে। প্রতিযোগিতার প্রথম পর্বে বিভিন্ন পেশার ছয়জন প্রতিযোগী অংশ নেন, যাদের মধ্যে ছিলেন একজন আইটি শিক্ষক, একটি নির্মাণ প্রতিষ্ঠানের এমডি এবং একজন আর্থিক উপদেষ্টা।

মাস্টারশেফের মঞ্চে সাবিনা খানের এই জয়যাত্রা বিশ্বজুড়ে বাংলাদেশি খাবারের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরও একবার অনন্য উচ্চতায় নিয়ে গেল। তার এই সাফল্য এখন প্রবাসী বাংলাদেশি ও ভোজনরসিকদের গর্বের বিষয়ে পরিণত হয়েছে।

21/07/2025

Address

399/B, Chowdhury Para (2nd & 3rd Floor, ) Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Culinary Heroes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Culinary Heroes:

Share

Category