15/03/2025
টইটং ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ড বি এন পি এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন.....নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন শাখা এক নম্বর ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে আজ জুমাবার ১৪/০৩/২৫ ইং এক নাম্বার ওয়ার্ড বি এন পি জনাব আবুল কাশেমের সভাপতিত্বে বটতলী জুমপাডাস্থ মাদ্রাসা তথা প্রস্তাবিত মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক জনাব মাস্টার জয়নাল আবেদীন৷বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দুই বারের সাবেক চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক জনাব জেড এম মোসলেম উদ্দিন সহ স্থানীয় টইটং ইউনিয়ন বি এন পি এবং অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন৷মাওলানা খাইরুজ্জান সাহেবের মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলের সমাপ্তি হয়৷