BPL 2015-2016

BPL 2015-2016 সব ধরনের খবরাখবর.

16/03/2016

এক বালতি সমবেদনা এবং এক মিনিট নীরবতা তাদের জন্য, যারা নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং করতে দেখে ভারতকে জয়ের বন্দরে বিনা টিকেট-পাসপোর্টে পৌছায় দিছিলেন grin emoticon
NZ এর মতো টিম যখন তিন স্পিনার নিয়ে খেলে বুঝতে হবে, উইকেটে অস্বাভাবিক টার্ন আছেই।
আর এই নিউজিল্যান্ডদের একটা প্লেয়ার আমাকে সবচেয়ে বেশী ইমপ্রেস করেছে -- সেটা হলো মিচেল স্যাটনার।
ওর মাঝে ভবিষ্যত সাকিব কে দেখতে পাই আমি।
আগের সেই সাকিবের মতো টাইট বোলিং, সাথে ব্যাকরণের বাইরের সাহসী ব্যাটিং smile emoticon
সাকিব হওয়ার সব উপাদানই আছে

15/03/2016

>
> প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। রিজার্ভ চুরির ঘটনা নিয়ে অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন পিছিয়ে দুপুরে।
> তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটলেও, আর্থিক লেনদেনসহ এ খাতের নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকির মধ্যে বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ।
> বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর। আবারো ২০শে মার্চ হাজিরের নির্দেশ।
> পণ্য কিনে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহক। আইনের অপ্রতুল প্রয়োগই দায়ী, বলছেন বিশেষজ্ঞরা। সংশোধনের উদ্যোগ সরকারের।
এবং
> নোয়াখালীর সোনাইমুড়ীতে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক। হিযবুত তাওহীদের ১০৮ সদস্য আটক। পরিস্থিতি থমথমে।

পদত্যাগপত্র লিখে বসে আছি: গভর্নরhttp://www.prothom-alo.com/bangladesh/article/799621
15/03/2016

পদত্যাগপত্র লিখে বসে আছি: গভর্নর
http://www.prothom-alo.com/bangladesh/
article/799621

বাংলাদেশ এবং জেলা ও উপজেলা বিষয়ক খবর ও সংবাদ। Current News on Bangladesh Online. বাংলাদেশের রাজনীতি, সরকার/প্রধানমন্ত্রী/সংসদ, অপরাধ/দুর্ঘটনা, আইন/বিচার, পরিবেশ, অর্থনীতি, রাজধানী, জনসংখ্যা।

14/03/2016

কোচকে দেয়া প্রতিশ্রুতি
রাখলেন তামিম!
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান
হিসেবে টি২০ আসরে হাজার রান পূর্ণ
করে ইতিহাস গড়লেন তামিম।
শুধু তা-ই নয়, ধর্মশালায়
ওমানের বিপক্ষে
বাংলাদেশ ক্রিকেট দলকে
উপহার দিলেন প্রথম বাংলাদেশী
হিসেবে অনবদ্য এক শতক। এই
শতকের মাধ্যমেই কোচ হাথুরুসিংহকে
দেয়া এক প্রতিশ্রুতি রাখলেন এই
বাঁহাতি ব্যাটসম্যান।
রোববার টসে হেরে ব্যাট পায়
বাংলাদেশ দল। তামিম ইকবালের
অনবদ্য শতক আর সাব্বিরের ঝড়ো
ব্যাটিংয়ে ২০ ওভার শেষে
বাংলাদেষ সংগ্রহ করে ২ উইকেটে
১৮০ রান।
তাই এই ম্যাচে বিশেষভাবে উজ্জ্বল
হয়ে থাকলেন তামিম। প্রথম ইনিংস
শেষে অনুভূতি জানাতে গিয়ে তিনি
বলেন, ‘শুরুটা আমাদের ভালো হয়নি।
তাদের বলিং ভালো ছিল। দুটো
বাউন্ডারি মারার পর আমার হালকা
লাগতে শুরু করে। আমরা পাওয়াপ্লেতে
৩৫ থেকে ৪০ রান পেতে চাইছিলাম।
এবং আমাদের পরিকল্পনা ‍ছিল শীর্ষ
তিনজনের মধ্যে অন্তত একজন দীর্ঘ সময়
টিকে থাকবো। আমি হাথুরুসিংহেকে
প্রতিশ্রুতি দিয়েছিলাম এই
বিশ্বকাপে একটা শতক উপহার দিব। এটা
করতে পেরে ভালো লাগছে।শেষতক
টোটাল ফিগারটা বেশ ভালোই
হয়েছে।’

13/03/2016

আমাদের ভাতিজা দুনিয়ায় আসার পর থেকে ভাই পুরাই আগুন হইয়া গেছে
টি টুয়েন্টিতে তামিমের সেঞ্চুরি
আজ ওমানের বিপক্ষে এবারের টি টুয়েন্টি বিশ্বকাপে দারুন এক সেঞ্চুরি করেন তামিম । এটি কোন বাংলাদেশি ক্রিকেটারের টি টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি । ৬৩ বলে ১০৩ * রানে অপরাজিত থাকেন তামিম । তার এই ইনিংসে ১০টি চার ও ৫ টি বিশাল ছয়ের মার ছিল । ১৬৩.৪৯ স্ট্রাইকরেটের এই দারুন ইনিংসটি ছিল দেখার মত । যারা দেখেছেন খুবই উপভোগ করেছেন তামিমের এই ইনিংসটি ।
এর আগে মাত্র ৬০ বলে এই সেঞ্চুরি করেন তামিম ।
অভিনন্দন তামিম ভাই....।

13/03/2016

# টূর্ণামেন্ট :টি-টুয়েন্টি বিশ্বকাপ।
# ম্যাচ :বাংলাদেশ বনাম ওমান
# ভেণ্যু:ধর্মশালা।
# খেলা_শুরু :রাত ৮ টা।
# খেলা_দেখাবে :বিটিভি,গাজী টিভি,মাছরাঙ্গা টেলিভিশন,স্টার স্পোর্টস-১ এ।খেলার বাংলা ধারাভাষ্য শুনতে পারবেন রেডিও ভূমি ৯২.৮ এফএম এ।এছাড়া খেলার লাইভ স্কোর আপডেট পেতে ম্যাচ থ্রেডের কমেন্টে নজর রাখুন।
খেলা দেখুন,খেলার আনন্দে মেতে উঠুন এবং ম্যাচ থ্রেডে আড্ডা দিয়ে ম্যাচ থ্রেডের পরিবেশ জমিয়ে তুলুন।

12/03/2016

টাইগারদের বাধা এখন ওমান তবে রান রেটে এগিয়ে থাকায় মাশরাফির স্বস্তি।
মাশরাফির ভাষ্য, ‘আমরা যেভাবে খেলে আসছি সেভাবে খেলতে পারলে ভালো করব। আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব। আমরা সব সময় চাই ২০ ওভারের ম্যাচ খেলে আসতে। আমি এই মুহূর্তে আশা করছি পরবর্তী ম্যাচটি যেন ২০ ওভারে হয়। আমরা যেন ভালো একটি ম্যাচ খেলতে পারি।’
ওমানের সঙ্গে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে টাইগারদের সামনে দলটি অপরাচিত। ওমানকে নিয়ে মাশরাফির ভাবনা, ‘প্রথমত, আমরা নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছি। কিন্তু ওমানের সঙ্গে কোনো খেলা হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে তাদের পুরো ম্যাচই আমরা দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। অবশ্যই টি-টোয়েন্টিতে। ২-১ ভালো ওভার অবশ্যই সবকিছু পরিবর্তন করে দেয়। আমরা যদি পেশাদার হয়ে খেলতে পারি, সমস্যা হবে না। অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্য সব বড় দলের সঙ্গে আমরা যেভাবে খেলি, সেভাবেই ওদের বিপক্ষে খেলার পরিকল্পনা করছি।’
ধর্মশালায় শুক্রবার বৃষ্টির কারণে একটি ম্যাচের ফল বের হয়নি। ওমান-নেদারল্যান্ডস ও বাংলাদেশ-আয়ারল
্যান্ড এক পয়েন্ট করে পয়েন্ট ভাগাভাগি করেছে। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ওমান ও বাংলাদেশের পাশে রয়েছে ৪ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় ওমানকে টপকে শীর্ষে আছে বাংলাদেশ।
রোববার বৃষ্টির কারণে যদি বাংলাদেশ-ওমানের ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে শীর্ষে থেকেই বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। তবে রোববারের ম্যাচটি দুই দলের জন্যে অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারাই মূল বিশ্বকাপে জায়গা করে নেবে।
তিনি বলেন, ‘ফল বের না হওয়াতে দুই দলের জন্যে চাপ তৈরি হয়ে গেছে। দুই দলেরই তিন পয়েন্ট। তবে রান রেটে আমরা এগিয়ে আছি। আমাদের জন্যে এটা ভালো হয়েছে।’
তবে ওমানের বিপক্ষে খেলেই বিশ্বকাপের মূল পর্বে যেতে ইচ্ছুক মাশরাফি। টাইগার দলপতির বিশ্বাস যেভাবে বাংলাদেশ খেলে আসছে, সেভাবে খেলতে পারলে সহজেই মূল পর্বে যাওয়া যাবে।আর আমি ও ম্যাশ এর সাথে বিশ্বাস রেখে বলছি আমরাই খেলবো মুল পর্বে,,,আপনারা কি বলেন একটু আওয়াজ দিবেন।

12/03/2016

অবশেষে বৃষ্টির জয় হলো
ম্যাচ পরিত্যক্ত পয়েন্ট ভাগাভাগি করলো দুইদল, বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে
এখন বাংলাদেশ-ওমান ম্যাচ অলিখিত ফাইনাল, যে দল জিতবে তারাই মূল পর্বে খেলবে। অার সে ম্যাচও যদি বৃষ্টিতে ভেসে যায় তবে নেট রান রেট বেশী থাকায় বাংলাদেশ মূল পর্বে খেলবে
যাই হোক কিছুটা ব্যাটিং অনুশীলন তো হয়েছে, অাজ। সেটাই বোনাস পয়েন্ট।

09/03/2016

# ICC World T20_cup_2016_final
Bangladesh vs Netherland
লাস্ট আপডেট :
বাংলাদেশ VS নেদারলেন্ড
বাংলাদেশ: ১১৩/৫
ওভার : ১৫.২
তামিম ৬১*
নাসির ০*
পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট দিন.।

09/03/2016

খেলার সর্বশেষ আপডেটঃ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ড
বাংলাদেশঃ ৭৮/৩
ওভারঃ ১০.৩
তামিম ৩৯*
সাকিব আউট..... O No

09/03/2016

খেলার সর্বশেষ আপডেটঃ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ড
বাংলাদেশঃ ৬২/২
ওভারঃ ০৯

09/03/2016

সাব্বির বাই ৪

Address

Chittagong

Telephone

1866319006

Website

Alerts

Be the first to know and let us send you an email when BPL 2015-2016 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category