25/11/2023
স্নেহের ছোট ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম,
তোমাদের থেকে যে এত এত ভালোবাসা পাবো, সেটা আগে কখনো কল্পনাও করি নি। আমাদের জন্য, আমাদের প্রোগ্রাম সফল করার জন্য তোমরা যা যা করে দেখিয়েছো, তার জন্য ছোট ভাই-বোন হিসেবে তোমাদেরকে পেয়ে সত্যিই আমরা ধন্য হয়েছি।
একটা ব্যাচকে কতটা ভালোবাসলে দিন-রাতকে সমান করে রাতের পর রাত জেগে কাজ করতে ইচ্ছে হয়!
একটা ব্যাচকে কতটা ভালোবাসলে পরীক্ষার আগের মহামূল্যবান সময়ের বেশকিছু সময় উৎসর্গ করতে ইচ্ছে হয়!
একটা ব্যাচকে কতটা ভালোবাসলে মহাব্যস্ত বিশ্বের মহাব্যস্ত মানুষ হয়ে নিজের কাজের প্রায়োরিটি লিস্টে ঐ ব্যাচের সর্ববৃহৎ প্রোগ্রামের কাজকে সর্বপ্রথমে রেখে বাকি কাজগুলোকে পেন্ডিং লিস্টে পাঠিয়ে দিতে ইচ্ছে হয়!
আমাদের অনেক আগে থেকে স্বপ্ন ছিলো যে, আমরা আমাদের ডিপার্টমেন্টকে একটা আর্টিস্টিক ডিপার্টমেন্টের রূপ দিবো, যা জ্ঞানচর্চার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। যা আমরা করতে সক্ষম হয়েছি। কিন্তু তা Art Team এ থাকা ছোট ভাই-বোনদের নিরলস পরিশ্রম ছাড়া ছিলো অকল্পনীয়।
সবাই এক বাক্যে স্বীকার করবে যে, এবারের মত এত বেশি কালচারাল পারফরম্যান্স ডিপার্টমেন্টের আর কোন ব্যাচ পায় নি। বিশেষ করে Flashmob এর সময়। আমাদের এটাও শুনতে হয়েছে যে, "এত এত performance আগে কখনও দেখি নি! এটাই প্রথমবার!" আর এটা সম্ভব হয়েছে রাজনৈতিক অবরোধের মধ্যেও দিনের পর দিন কষ্ট করে ক্যাম্পাসে practice করতে আসা Cultural Team এর ছোট ভাই-বোনদের জন্য।
যেকোন প্রোগ্রামে সবাই নিজেদের ভালো কিছু ছবি তুলতে চাই। এ লক্ষ্যে আমাদের প্রোগ্রামে Crafting Team এ কাজ করা ছোট ভাই-বোনরা বানিয়ে দিয়েছে "প্রান্তিকে পঁচিশ" এবং "25" শিরোনামের অসাধারণ দুইটা Photobooths, অসাধারণ ও জনপ্রিয় কিছু quotes দিয়ে বানিয়েছে বেশ কিছু Props, একটা Graduate Capসহ আরও কিছু Crafts. Crafting Team এর কাজ এতটাই সুন্দর হয়েছিলো যে রীতিমত সিরিয়ালে দাঁড়িয়ে ছবি তুলতে হয়েছিলো!
Unsung story এর unsung heroes হয়ে পর্দার অন্তরালে থেকে আমাদের প্রোগ্রামকে সবার মাঝে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করে গেছে Promotional Team এ থাকা আমাদের ছোট ভাইয়েরা। যাদের তাৎক্ষণিক রেসপন্স ছাড়া আমাদের প্রোগ্রাম এতোটা সফলভাবে সম্পন্ন করা ছিলো দুরূহ।
এছাড়াও Food Team, Supervisory Team এ থাকা প্রত্যেকটা ছোট ভাই ও বোনদের কর্মপ্রচেষ্টা আমাদের প্রোগ্রাম বাস্তবায়নে অভূতপূর্ব গতিসঞ্চার করেছিলো।
ব্যাচ ২৬-২৭-২৮-২৯-৩০-৩১ ~ এই ছয় ছয়টা ব্যাচের ছোট ভাই-বোনদের 'ভালোবাসা' রক্তিম সূর্যের সন্ধান পেতে শীতের সকালে কুয়াশা কেটে সামনে এগিয়ে যাওয়ার ন্যায় আমাদের কাছে এসে পৌঁছেছে। Most Supportive ২৬তম ব্যাচ থেকে শুরু করে Most Participative ৩১তম ব্যাচ পর্যন্ত each and every individual কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তোমাদের ভবিষ্যত জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া ও আশীর্বাদ করছি। যেকোন প্রয়োজনে তোমাদের
প্রিয় ২৫তম ব্যাচের বড় ভাই ও আপুদের কাছে আসিও, আমরা তোমাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।