11/06/2026
আলহামদুলিল্লাহ্! অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ! ❤️🏏আমাদের এস এস ক্রিকেট একাডেমীর উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটার মারোয়ান তার কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে সে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ চ্যালেঞ্জ সিরিজ টুর্নামেন্টে পর পর ২য় বার মত সুযোগ করে নিয়েছে!ইনশাআল্লাহ, সামনেই তার প্রাথমিক বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে। মারোয়ানের এই অনন্য অর্জনে আমরা পুরো একাডেমী পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।সবার কাছে বিনীত অনুরোধ, মারোয়ানের জন্য মন থেকে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং সে যেন তার সেরা পারফরম্যান্স প্রদর্শন করে প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করতে পারে।এগিয়ে যাও মারোয়ান! তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। 🇧🇩✨