RamThakur Sangho- রামঠাকুর সংঘ

RamThakur Sangho- রামঠাকুর সংঘ পূজায় সবকিছু আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন�

03/09/2026

দেহরক্ষার অল্প আগে শ্যামদাদা যখন পীড়িত হইয়া একপ্রকার শয্যাশায়ী, তখন তাঁহার চিকিৎসকদিগকে বলিতেন, "সংসারে চিকিৎসকের প্রয়োজন হয়, কিন্তু আমার বেলায় চিকিৎসক কি করিবেন।

আমার চিকিৎসক আমার এই গুরুদেব, তাঁহার ডাক আসিলে এই সব ঔষধে কিছুই হইবে না।

সকলের মনের শান্তির জন্য ঔষধ খাইতেই হইবে। তাহাও আমার অনিচ্ছায়।"

আশ্রমের সেবকবৃন্দ কি অনুগত ভক্তবৃন্দ দেখিতে গেলে শ্যামদাদা তাঁহাদিগকে বলিতেন, "যান যান বাড়ী চলে যান যার যার কাজ করেন, দেখাশুনা বহুই হইল,আমি কুইড়া ও আলসিয়া লোক দেখিতে পারি না।

গায়ে খেটে কাজ কর, পেটে খাও, মুখে হরি বল, সত্যই হইল চলন যাত্রীর সম্বল।

হায় হায় কেন আইলাম! কি করিলাম! কি নিলাম! দিন ত যায়! এবার ত এখানে, আবার কোন খানে। কি যে ছিলাম! এত দিনে রাস্তায় ভিখারীর মত পচিয়া গলিয়া পড়িতাম। শ্রীশ্রীঠাকুর আমাকে রাস্তা হইতে কুঁড়াইয়া আনিয়া সিংহাসনে বসাইলেন। কতলোক আমাকে দেখে, পুছে, তাঁহার চরণ তলে না থাকিলে কেহই কানাকড়ি দিয়া পুছিতনা।

শ্রীগুরু চরণে কি জলন্ত বিশ্বাস। নিজের জীবনটাকে শ্যামদাদা আগাগোড়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়া দেখিলেন, পূর্ব্ব-জন্মার্জিত সুকৃতির ফলে যদি তাঁহার এই অযাচিত গুরুকৃপা লাভ না হইত, তবে তিনি পথের কাঙ্গাল হ'য়ে ধূলায় গড়াগড়ি যাইতেন, কেহই তাঁহাকে পুছিত না।মনের আবর্জ্জনা অনুতাপানলেই দগ্ধ হয়।

আজ ১৩৬৬ সনের ১৮ই ফাল্গুন শুক্লা-পঞ্চমী তিথি উত্তরায়ণ—পথে কুড়ান শ্যাম—আজ শ্রীশ্রীকৈবল্যধামের মোহান্ত মহারাজ শ্যামদাদা —শ্রীশ্রীঠাকুরের অপরিসীম কৃপার পাথেয় লইয়া এ মরজগত হইতে মহাপ্রস্থান করিলেন।
পাছে পড়িয়া রহিল প্রভূত অনিত্য সম্পদ—ধন দৌলত আর অগণিত গুণগ্রাহী নিজ জনগণের হৃদয় রাজ্য ও তাঁহাদের মর্ম্মভেদী হাহাকার, করুন ক্রন্দন।

শ্রীমৎ শ্যামদাদার আত্মকথা
শ্রীমহেন্দ্র চন্দ্র চক্রবর্তী

24/08/2026
প্রতি অমাবস্যায় পুরোহিতের পূজার পরে গভীর রাত্রিতে ঠাকুর কালীমন্দিরে প্রবেশ করিতেন এবং শেষ রাত্রিতে বাহির হইয়া আসিতেন। ...
19/08/2026

প্রতি অমাবস্যায় পুরোহিতের পূজার পরে গভীর রাত্রিতে ঠাকুর কালীমন্দিরে প্রবেশ করিতেন এবং শেষ রাত্রিতে বাহির হইয়া আসিতেন। কালীবাড়ীর ফটকের সম্মুখে অবিনাশচন্দ্র দত্ত নামে এক হালুইকরের মিষ্টির দোকান ছিল । অবিনাশবাবু বড় ভক্ত লোক ছিলেন; তিনি প্রায় সারারাত্রি ঐ মিষ্টির দোকানে নানারকম খাবার তৈয়ার করিতেন। ঠাকুরের প্রতি অমাবস্যায় কালীমন্দিরে যাওয়া-আসা লক্ষ্য করিয়া ভদ্রলোকের সন্দেহ হয়। এক দিন অমাবস্যায় ঠাকুর কালীমন্দিরে প্রবেশ করার কিয়ৎক্ষণ পরে অবিনাশবাবু কালীমন্দিরের দরজার ফাঁক দিয়া দেখিলেন যে ঠাকুর পূজায় বসিয়াছেন । চারিদিকে নৈবেদ্য সাজান, ঠাকুর একেবারে নিশ্চল ।
তিনি ফিরিয়া আসিয়া ফটকের পাশে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মন্দির হইতে ফটকের নিকট আসিলে অবিনাশবাবু তাঁহার পা দুইখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, “ঠাকুর আমি সবই দেখিয়াছি, আমাকে আর ফাঁকি দিতে পারিবেন না।” ঠাকুর বলিলেন, “আপনি খুবই অন্যায় কাজ করিয়াছেন, আপনি অন্ধ হইয়া যাইবেন।” অবিনাশবাবু বলিলেন, “অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই, আমি যেন সর্ব্বদা আপনাকে দেখিতে পাই, আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা ।”
ঠাকুর তাঁহাকে আশীর্ব্বাদ করিয়া চলিয়া যান। কিছু দিন পরে অবিনাশবাবু অন্ধ হইয়া নিজের দেশ কৃষ্ণনগরে চলিয়া যান। অবিনাশবাবুর মৃত্যুর দিন সকাল বেলা হইতেই তিনি বলিতে থাকেন, “ঠাকুর আসিতেছেন, তোমরা ষ্টেশন হইতে তাঁহাকে লইয়া আইস।” অবিনাশবাবু জোর করিয়া একজনকে ষ্টেশনে পাঠাইলেন। লোকটি ঠাকুরকে চিনিতে না পারিয়া ফিরিয়া আসিল ৷ অবিনাশবাবু কেবলই বলিতেছেন, “ঠাকুর অমুক গাছতলা পৰ্য্যন্ত আসিয়াছেন, ....এই তিনি বাড়ীর দরজার নিকটে আসিলেন। তোমরা যাও । শীঘ্র ঠাকুরকে ভিতরে লইয়া আইস।” একজন লোক বাহিরে আসিয়া সত্যই ঠাকুরকে দেখিতে পাইলেন এবং তাঁহাকে ভিতরে লইয়া যান। শ্রীশ্রীঠাকুরের পাদস্পর্শ- মাত্রই অবিনাশবাবু দেহত্যাগ করেন ।--- শ্রীগুরুশ্রীশ্রীরামঠাকুর (রোহিণী কুমার মজুমদার)

31/03/2026

আগামীকাল বুধবার ১এপ্রিল দিবা ৭টা ৩মিনিট ৪৮ সেকেন্ড পরবর্তী সময়ে পূর্ণিমা তিথি। (ভারতীয় সময় ৩০ মিনিট পূর্বে)
পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার দিবা ৭টা ১৭মিনিট ৫৪সেকেন্ড পর্যন্ত।

আগামীকাল বুধবার পূর্ণিমার উপবাস, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও ব্রত। শুধুমাত্র পূর্ণিমা তিথি দেখে নয়, নিয়ম মেনে #প্রদোষকালীন সময়ে শ্রীশ্রীসত্যনারায়ণ পূজা করুন।

সূর্যাস্তের দেড় ঘণ্টা পূর্ব থেকে দেড় ঘণ্টা পরের সময় পর্যন্ত মোট তিন ঘণ্টাই প্রদোষকাল। প্রদোষ মানে সন্ধ্যা।

জয় রাম। জয় গোবিন্দ। জয় সত্যনারায়ণ।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা তুমি কাজ করে যাও ওগো শক্তি,তোমার মতন ,আমারে তোমার হাতে একাকী দিয়েছি আমি ছেড়ে,বেদনা উল্...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

তুমি কাজ করে যাও ওগো শক্তি,তোমার মতন ,
আমারে তোমার হাতে একাকী দিয়েছি আমি ছেড়ে,
বেদনা উল্লসে তাই সমুদ্রের মত ভরে মন...

ধূসর পান্ডুলিপি




11/02/2026


゚viralシ

02/02/2026

RamThakur Sangho- রামঠাকুর সংঘ 🤍

01/02/2026

Look at see👀
Mohammad Zidan 💿👀📌

RamThakur Sangho- রামঠাকুর সংঘ👀

এইবারের পূজো২০২৬ ইং🥺RamThakur Sangho- রামঠাকুর সংঘ 🧡
29/01/2026

এইবারের পূজো২০২৬ ইং🥺
RamThakur Sangho- রামঠাকুর সংঘ 🧡

Address

নতুন বাজার ঘোষপাড়া চৌধুরী পাড়া বিপরীত পাশে চাঁদপুর
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when RamThakur Sangho- রামঠাকুর সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category