আজওয়া র আওয়াজ

আজওয়া র আওয়াজ ❝আজওয়ার আওয়াজ কানে ভাসে আজ❞

15/04/2026

বিশ্বস্ত থাকা সবার পক্ষে সম্ভব নয়,
এই গুণটি কেবল মাএ রক্ত এবং বংশগত
বৈশিষ্ট্যের মধ্যেই পাওয়া যায়।।

শিক্ষাকে ধ্বংস করেই কি, জ্বালানি অপচয় কমানো যাবে?জ্বালানি সাশ্রয়ে সবচেয়ে বেশি কার্যকরী উপায় হচ্ছে মর্নিং ক্লাস চালু করা...
04/04/2026

শিক্ষাকে ধ্বংস করেই কি, জ্বালানি অপচয় কমানো যাবে?
জ্বালানি সাশ্রয়ে সবচেয়ে বেশি কার্যকরী উপায় হচ্ছে মর্নিং ক্লাস চালু করা।

09/03/2026

১৮ কোটি জনগণ "
তবু মিলে না মানুষের সন্ধান"☝️🥲

01/03/2026

হে আল্লাহ,
তুমি আমার দিকে নজর রেখো আমি যেন,
নিজের স্বার্থের জন্য-
অন্য কারো ক্ষতি করে না ফেলি!!😥🥺

কবরস্থানের দিকে তাকালে হৃদয়ের গভীরে এক অদ্ভুত শীতলতা অনুভূত হয়। চারপাশে শুধু নীরবতা, শূন্যতা আর ধূসর স্মৃতির ছায়া। একেকট...
26/02/2026

কবরস্থানের দিকে তাকালে হৃদয়ের গভীরে এক অদ্ভুত শীতলতা অনুভূত হয়।
চারপাশে শুধু নীরবতা, শূন্যতা আর ধূসর স্মৃতির ছায়া। একেকটা কবর যেন একেকটা জীবনের গল্প। কারো গল্প শেষ হয়েছে হঠাৎ দুর্ঘটনায়, কেউ বিদায় নিয়েছে বার্ধক্যে, কেউ বা অসুস্থতায়—কিন্তু পরিণতি একটাই: নিঃশেষতা।
জীবনের প্রতিটি দিন আমরা দৌড়াচ্ছি—ধন, খ্যাতি, ক্ষমতা, সম্মান, স্বপ্ন আর বিলাসিতার পিছনে। কখনো কারো সঙ্গে প্রতিযোগিতা, কখনো কারো প্রতি হিং'সা, আবার কখনো নিজের অ'হ'ঙ্কারকে লালন করি গোপনে। কিন্তু কবরস্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যাবে। কবরের নিঃশব্দ ধুলো আমাদের বলে—"তোমার গর্ব, তোমার দম্ভ, তোমার বিত্ত, কিছুই তোমার সঙ্গে যাবে না।"
একটি কবর আমাদের শেখায় বিনয়, স্মরণ করায় মৃ*ত্যুর বাস্তবতা এবং বোঝায় জীবনের ক্ষণস্থায়ীত্ব। কবরস্থানের এই নীরবতাই যেন চিৎকার করে বলে ওঠে—"মানুষ, তুমি যা করো, তা যেন হয় কল্যাণকর। কারণ শেষ ঠিকানায় কেউ তোমার ব্যাংক ব্যালান্স, গাড়ি বা ফ্ল্যাট জানতে চাবে না, জানতে চাইবে তুমি কী রেখে গেলে—মানুষের হৃদয়ে কী দাগ রেখে গেলে।"
তাই কবরস্থানের দিকে তাকিয়ে যদি কারও হৃদয়ে জীবনের মোহ ভেঙে যায়, যদি কেউ বুঝতে পারে সবকিছুই একদিন মাটি হয়ে যাবে—তবে সেটাই প্রকৃত জ্ঞান। সেই উপলব্ধিই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।

শেষ কথা: জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অনিবার্য। তাই বেঁচে থাকাকালীন আমাদের উচিত ভালোবাসা ছড়ানো, মানুষের পাশে দাঁড়ানো ও এমন কিছু রেখে যাওয়া যা মৃত্যুর পরও মানুষকে আলো দেবে। কবরস্থানের দিকে তাকিয়ে যদি আমরা সেই শিক্ষা নিতে পারি, তবেই জীবনের অর্থ খুঁজে পাওয়া সম্ভব।
#জীবন_চক্র
ইসলামিক❝আবদার❞"

❝ক্লান্ত হইয়ো না মন, তোমার অনেক দূর আগাতে হবে।🖤
20/02/2026

❝ক্লান্ত হইয়ো না মন,
তোমার অনেক দূর আগাতে হবে।🖤

14/02/2026

❎ যি*না স্পষ্ট হারাম..!!
আল্লাহ তা'আলা যি*নাকে হারাম ঘোষণা করে বলেন ----"তোমরা যি*নার ধারের কাছেও যাবে না।
কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
📚সূরা বনী ইসরাঈল আয়াত- ৩২...🥀🥀

# #রাসূল (ﷺ) বলেন..!!
----"আমার উম্মতের মাঝে কতগুলো দল সৃষ্টি হবে,
যারা ব্যাভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।।
{সহীহ-বুখারী: ৫৫৯০}🥹😥😭

14/02/2026

আর্থিক সংকটের সর্বনিম্ন শাখায় আছি মনটা বিক্রি করে দিবো কেউ নিলে জানায়েন।

দু'জন  #খবরের মানুষ  #খবর হয়ে যায়২০১২ সালে ১১ ফেব্রুয়ারী রাতেআজও তাদের মৃত্যুর কোন কোল কিনারা হয়নি🥀🥲"ওপাড়ে কেমন আছে  #সা...
15/05/2025

দু'জন #খবরের মানুষ #খবর হয়ে যায়
২০১২ সালে ১১ ফেব্রুয়ারী রাতে
আজও তাদের মৃত্যুর কোন কোল কিনারা হয়নি🥀🥲
"ওপাড়ে কেমন আছে #সাগর #রনি...???

__ কি হবে এতো টাকা-পয়সা দিয়ে....??প্রিয় সন্তানকে💞বুকে জড়িয়ে যদি ঘুমাতে না পারেন..!!তাকে নিয়ে খেলাধুলা না করতে পারেন..!!ব...
07/05/2025

__ কি হবে এতো টাকা-পয়সা দিয়ে....??
প্রিয় সন্তানকে💞
বুকে জড়িয়ে যদি ঘুমাতে না পারেন..!!
তাকে নিয়ে খেলাধুলা না করতে পারেন..!!
বাবা শব্দ শতবার ডাকার পরও যদি
আপনাকে কাছে না পায় 🫵😢
"বড় হয়ে সেই সন্তান যদি বাবার সাথে
#শৈশবের কোন স্মৃতিই না মনে করতে পারে...!!
কতটুকু সার্থকতা আছে এই ঘামে ভেজা টাকার😧
"জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু ভালোবাসাটা টাকা পয়সার থেকেও বেশি প্রয়োজন নয় কি....??

 া_মে #বিশ্ব_শ্রমিক_দিবসচলুন ইতিহাস পড়ি🫵১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগ...
01/05/2025

া_মে
#বিশ্ব_শ্রমিক_দিবস
চলুন ইতিহাস পড়ি🫵
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক #আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।
১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।
১৮৯১ খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
এর পরপরই ১৮৯৪ খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক #আটঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে 'বাধ্যতামূলকভাবে কাজ না-করার' সিদ্ধান্ত গ্রহণ করে।অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়। কোনো কোনো স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে।
পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চীন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সেসব দেশে এমনকি এ উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ খ্রিস্টাব্দে।
১৯৬৭ সালের ১ মে বুখারেস্টে অনুষ্ঠিত সমাবেশ
আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যেকোনো আয়োজন হানাহানিতে পর্যবসিত হতে পারে। সে জন্য ১৮৮৭ খ্রিস্টাব্দেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুঁকে পড়েন।

ভারতে ১৪২ কোটি মানুষের মধ্যে একটাও বাংলাদেশের দালাল নাই। ↗️অথচ বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে কয়েক কোটি ইন্ডিয়ার দালাল...
01/05/2025

ভারতে ১৪২ কোটি মানুষের মধ্যে একটাও বাংলাদেশের দালাল নাই। ↗️অথচ বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে কয়েক কোটি ইন্ডিয়ার দালাল।

Address

Brahmanbaria

Telephone

+8801751258076

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজওয়া র আওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category