15/05/2023
(১) ৮ দিন ব্যাপী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি কল্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি
Date: 15:05:2023
অর্থায়নে - ( বি আর সি পি-১) বাণিজ্য মন্ত্রণালয়।
বাস্তবায়নে - সুশীলন, ১২ তম ব্যাচ।
(২) আপনাদের বিষয়ে লিখতে গেলে প্রথমেই মনে পরে আপনারা সকলেই এসেছেন প্রশিক্ষণ নিতে।
কিন্তু আপনাদের দেখে আমাদের মনে হয়েছে আপনাদের থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। আপনাদের ব্যাবহারে আমরা সত্যিই মুগ্ধ।
আপনাদের সকলের প্রতিটি প্রোডাক্ট আমাদের কাছে ভালো লেগেছে। এবং ইতিমধ্যে আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য আপনাদের মধ্যে থেকে দুই জনের প্রোডাক্ট আমরা অর্ডার করেছি।
( ৩৮০ পিস ফিরনী, ৩৮০ পিস চিকেন টিক্কা এবং ৫ কেজি টক দই ) আমরা আশাবাদী আপনাদের বেস্ট প্রোডাক্টটি আমাদের মাঝে পৌঁছে দিবেন।
(৩) আমাদের খাবার এবং সার্ভিস নিয়ে আপনারা কোন অভিযোগ করেননি, আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। দিন শেষে আমরা সফল হয়েছি এবং সুন্দর একটি দিনের সুচনা করতে পেরেছি, তার জন্য আপনাদেরও কিছু অবদান রয়েছে। আপনারা অল্প সময়েই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। আমাদের সাথে মিলে মিশে কাজ করেছেন। প্রতিদিন আপনাদের হাতের সুস্বাদু খাবার আমাদের মাঝে দিয়েছেন, এটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে।
(৪) আপনাদেরকে আমাদের আঙ্গিনায় আবারও দেখতে চাই। আপনাদের প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। সেই সাথে আরও বলতে চাই, আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনারা সকলে অবশ্যই এই ৮ দিনের ট্রেনিং দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন।
(৫) বিশেষ ধন্যবাদ দিবো সুশীলনের মাষ্টার ট্রেইনারদের, বিশেষ করে Md. Zaved Meadad ভাই কে।
তিনি খুবই ভালো মনের মানুষ, তিনি আমাদের সাথে সক্ষতা গড়ে তুলেছেন দারুন ভাবে।
তিনি প্রতিটি উদ্যোগতার একটা ভরসার জায়গা।
আমরা বুঝতে পারলাম প্রতিটি উদ্যোগতা, তাঁহার প্রতি সন্তোষজনক। তিনি কঠিন কাজ গুলোকে একদম সহজ ভাবে বুঝিয়ে থাকেন। (অনেক উদ্যোগতা আছেন যাঁরা দ্বিধায় থাকেন, তাঁরা ভাবেন তাঁদের দ্বারা হয়তো হবে না। কিন্তু "জাভেদ ভাই" ঠিক সেই জায়গায় কাজ করে থাকেন।)
আমাদের বিশ্বাস কোন একদিন অনেক বড় উদ্যোগতার মুখে শুনবো তিনিও "জাভেদ ভাইয়ের" থেকে প্রশিক্ষণ পেয়েছেন।
*পরিশেষে বলতে চাই, দোয়া করি আপনারা অনেক দুর এগিয়ে যান, সফল হন, বাংলাদেশেকে পৃথিবীর সামনে তুলে ধরেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, অবহেলিত কৃষি পন্য কে কাজে লাগিয়ে আপনাদের তৈরী কৃত নতুন নতুন পণ্য গুলো ছরিয়ে পরুক দেশে ও পৃথিবীর কোনায় কোনায়।
এই পত্যাশায়।
#ধন্যবাদ