25/03/2026
মহান স্বাধীনতা সংগ্রামে যেসব অকুতোভয় বীর সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এ স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন, তাদের প্রতি EverGreen Resort & Bird Park পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, দোয়া ও মাগফিরাত কামনা করছি।
তাদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি, লাল-সবুজের এই পতাকা গৌরবের সঙ্গে উড়ছে। আসুন, মহান স্বাধীনতা দিবসে সেই বীর শহীদদের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার শপথ নিই।